Friday, August 7

জাতীয়

বন্যায় আংশিক বিদ‍্যুৎ উপকেন্দ্র বন্ধ

বন্যায় আংশিক বিদ‍্যুৎ উপকেন্দ্র বন্ধ

জাতীয়
সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ‍্যুৎ উপকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে। ফলে উপদ্রুত এলাকায় বিদ‍্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সোমবার পিডিবির জনসংযোগ পরিচালক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদ‍্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। বিদ‍্যুৎ সংক্রান্ত জরুরি প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের ০১৩১৩০৯৬২৯৬ (সিলেট) ও ০১৭০৮১৪৯৫০২-৩ (ঢাকা) নম্বরে ফোন করতে বলা হয়েছে।...
সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

জাতীয়
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এরইমধ্যে সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হবে বলে আভাস পাওয়া গেছে। আজ সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (৮৯ মিলিমিটারের চেয়ে বেশি) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস বলছে, ২৪ ঘণ্...
নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের খোঁজে আজও ভিড়

নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের খোঁজে আজও ভিড়

জাতীয়
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মঙ্গলবারও হাসপাতালে ভিড় করেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টারের সামনে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম চালানো হয়। ডিএনএ নমুনা সংগ্রহের কাজটি করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির ফরেনসিক বিভাগ। মঙ্গলবার বিকাল পর্যন্ত ২২ জনের খোঁজে ৩৯ জন নমুনা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে দুটি লাশের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। পরে লাশ দুটি চমেক হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে উদ্ধার লাশের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩। তবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৬ জনের লাশ। এসব লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেড...
‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয় তাদের মৃত্যু হবে ফ্লুইডের অভাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি ৩টি বিষয় উল্লেখ করেছেন। ব্লাড ট্রান্সফিউশন ডা. আশরাফুল হক বলেন- ১. রক্তের অভাবে নয়, মৃত্যু হবে পর্যাপ্ত ফ্লুইডের অভাবে। কাজেই রক্তদাতারা অপেক্ষা করাই ভালো হাসাপাতালে ভিড় না করে। ২. পুড়ে যাওয়া ব্যক্তির ভেইন পাওয়া খুবই দুরূহ। কাজেই এক্সপার্ট ছাড়া অন্য অন্য কারও সংশ্লিষ্ট বিভাগে ভিড় না করাই উচিত। ৩. প্রশিক্ষিত নার্সিং স্টাফ প্রয়োজন সবচেয়ে বেশি।আশপাশের জেলা থেকে হলেও বেশি নার্সিং স্টাফ আনা হয়ত দরকার। প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপে...
কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড, ভোরের আলো ফোটার পর বেরিয়ে আসছে লাশ

কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড, ভোরের আলো ফোটার পর বেরিয়ে আসছে লাশ

জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন দীর্ঘ ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের পর মধ্যরাত পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভোরের আলো ফোটার পর পরই চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ আসে। তাছাড়া অগ্নিকাণ্ডের স্থান থেকে আরও একটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি মরদেহ বের করে নিয়ে আসে। চট্টগ্রাম মেডিকেলে সকালে যে তিনজনের লাশ নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে একজন ছিলেন ফায়ার সার্ভিস কর্মী। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রোববার সকালে জানানো হয়েছে, তাদের আরও দুইজন কর্মী এখনো নিখোঁজ আছেন। রোববার সকাল ৬টার মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হওয়ার কথা জানানো হয়। এদিকে এ অগ্নিকাণ্ডে চারশরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হ...
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে ৬৪ জেলা, হবে হাতিরঝিলে লেজার শো

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে ৬৪ জেলা, হবে হাতিরঝিলে লেজার শো

জাতীয়
দেশের সবচেয়ে বড় নির্মাণাধীন অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। দেশের ৬৪ জেলা উৎসবে মাতবে এই উদ্বোধনী দিনে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এ উপলক্ষে ২৫ জুন থেকে ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিলে লেজার শোর আয়োজন করা হবে। শুক্রবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে এই উদ্বোধনী অনুষ্...
নিমতলী ট্র্যাজেডি: অশ্রুজলে স্বজনদের স্মরণ

নিমতলী ট্র্যাজেডি: অশ্রুজলে স্বজনদের স্মরণ

জাতীয়
দেশের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরান ঢাকার নিমতলী ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে স্মরণ করেছেন তাদের স্বজনরা। শুক্রবার সকালে নিমতলীতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে স্বজনরা সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। মোনাজাতে অশ্রুসিক্ত নয়নে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন স্বজনরা। মোনাজাতে অংশ নেওয়া শোয়ায়েব নামের একজন বলেন, আমাদের স্বজনদের জন্য প্রতিনিয়ত আমরা কাঁদি। তাদের জন্য মাগফিরাত কামনা ছাড়া আমরা আর কী করতে পারি। এজন্য শুক্রবার সকালে কয়েকজন আত্মীয় উপস্থিত হয়ে নিহতদের স্মরণে দোয়া কালাম পড়ে মোনাজাত করেছেন। বংশাল থানার ওসি আবুল খায়ের যুগান্তরকে বলেন, নিমতলী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন আত্মীয়স্বজন দোয়া ও মোনাজাত করে চলে যান। আয়োজন করে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাজধানীর পুরান ঢাকার...
বাংলাদেশের পরিস্থিতি ইইউ’র এজেন্ডায়

বাংলাদেশের পরিস্থিতি ইইউ’র এজেন্ডায়

জাতীয়
ইউরোপীয় ইউনিয়নের এজেন্ডায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাচ্ছে। আগামী ২৮ জুন ঢাকায় বাংলাদেশ ও ইইউ’র মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্চলিক ইস্যুও সংলাপে যথেষ্ট প্রাধান্য পাবে। রাজনৈতিক সংলাপের পর ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবে ইউরোপীয় পার্লামেন্টের একটি শক্তিশালী প্রতিনিধি দল। তারা অবশ্য রাজনীতির চেয়ে বেশি জোর দেবে শ্রম অধিকার ও বাণিজ্য সম্পর্কের ওপর। ইইউ’র দুই প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ের আলোচনা নিয়ে ঢাকায় প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনরিকে মোরা। তিনি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল। স্প্যানিশ কূটনীতিক এনরিকে মোরা ইরানের সঙ্গে আলোচনায় ইইউ’র প্রধান আলোচক ছিলেন। এনরিকে মোরার মতো একজন দক...
হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন। তিনি হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার। রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।...
রিং লাইগেশনে পাইলসের চিকিৎসা

রিং লাইগেশনে পাইলসের চিকিৎসা

জাতীয়
মলদ্বারের জটিল রোগ পাইলস। রোগীরা পাইলস, ফিস্টুলা ও এনাল ফিশারকে অনেক সময় গুলিয়ে ফেলেন। এ তিনটির আলাদা আলাদা উপসর্গ ও লক্ষণ রয়েছে। পাইলসের চিকিৎসা পদ্ধতি নিয়ে নানা জনে নানা মত রয়েছে। তবে রিং লাইগেশন পাইলসের আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক। পাইলস রোগে মলদ্বার থেকে মাঝে মধ্যে রক্ত যায়। মলত্যাগের সময় অনেকের মলদ্বার ফুলে ওঠে আবার কারও কারও মাংস পিণ্ড ঝুলে পড়ে যা আবার আপনা আপনি ভেতরে ঢুকে যায় অথবা চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। যুগ যুগ ধরে এ জাতীয় রোগীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। অনেক হাতুড়ে চিকিৎসক আছেন যারা বিনা অপারেশনে চিকিৎসার নামে জনগণকে বিভ্রান্ত করছেন। তারা অনেকে মলদ্বারে বিষাক্ত কেমিকেল ইনজেকশন দিচ্ছেন যাতে মলদ্বারে মারাত্মক ব্যথা হয় এবং মলদ্বারের আশপাশে পচন ধরে এবং এ জন্য রোগী অবর্ণ...