Friday, August 7

জাতীয়

আ.লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

আ.লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

জাতীয়
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১ জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়াপালটা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়েছে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ও তার বড় ভাই পিপুলসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তার বড় ভাইসহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ ও ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে। হামলার ...
দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী

দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী

জাতীয়
দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিং করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। রিয়েলিটি (বাস্তবতা) হলো—দেশের ২০ ভাগ মানুষের লো ইনকাম (নিম্নআয়), সেটাকে মাথায় রাখতে হবে।’ টিপু মুনশি বলেন, ১৭ কোটি থেকে তিন কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো। দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষ...
আইসসহ ৫৪ জনকে গ্রেফতার

আইসসহ ৫৪ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ আইস, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫২১ পিস ইয়াবা বড়ি, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, দেশি মদ ১০ লিটার ও ৮৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।...
৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

জাতীয়
ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে। ৫৭ বছর পর এই পথে চালু হওয়া ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। বুধবার সকালে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এল প্রথম যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লি থেকে স্থানীয় সময় আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটে এ পদক্ষেপকে দুদে...
৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

জাতীয়
ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে। ৫৭ বছর পর এই পথে চালু হওয়া ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। বুধবার সকালে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এল প্রথম যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লি থেকে স্থানীয় সময় আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটে এ পদক্ষেপকে দুদে...
দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয়
দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন তিনি। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।...
তরুণীকে ধর্ষণচেষ্টার তিন দিন পর সেই বাস ব্যবহার হয় ছিনতাইয়ে

তরুণীকে ধর্ষণচেষ্টার তিন দিন পর সেই বাস ব্যবহার হয় ছিনতাইয়ে

জাতীয়
চট্টগ্রামে একটি বাস অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে বাসটিতে তরুণী ধর্ষণ চেষ্টার ঘটনা ও ছিনতাইয়ের মতো অপরাধ ঘটেছে। ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে সোমবার রাতে গ্রেফতারের পর এ তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে, নানা অপরাধ কর্মকাণ্ডে বাসটি ব্যবহার করা হয়েছে। এজন্য বাসটির পেছনে নম্বরপ্লেট লাগায়নি অপরাধচক্রটি। সামনের নম্বরপ্লেটটি বাম্পার দিয়ে কৌশলে ঢাকা, দেখা যায় না কিছুই। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আবদুল ওয়ারীশ গণমাধ্যমকে বলেন, নম্বরপ্লেট আড়ালে রেখে একই বাস দিয়ে ধর্ষণের চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তরে দুটি ঘটনায় ওই বাসে আলাদা চালক ছিলেন। বাসটিকে আরও অপরাধে ব্যবহার করা হয়েছে কি না, তদন্ত করা হচ্ছে। এমন অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠা বাসের সত্ত্বাধিকারীকে কে প্রশ্নে আবদুল ওয়ারীশ বলেন, আমরা খোঁজ নিয়েছি। বাসটির মালিক প্রবাসী। এটি দ...
নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশে আইনি নোটিশ

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশে আইনি নোটিশ

জাতীয়
কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের ১০ জন আইনজীবী। মঙ্গলবার আইনজীবী আসাদ উদ্দিন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমীর মহাপরিচালক ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বরাবরে এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে। নোটিশ পাঠানো অন্য আইনজীবীরা হলেন—মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মো. জোবায়দুর রহমান, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম, কে এম মামুনুর রশিদ, মো. আশরাফুল ইসলাম, শাহীনুর রহমান, মো. রেজাউল করিম ও মো. আলাউদ্দিন। আইনজীবী মো. আসাদ উদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম মৌখিকভাবে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও লিখিতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। বলা হয়ে থাকে, ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে একট...
ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে ৮ টিম

ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে ৮ টিম

জাতীয়
ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে আজ থেকেই মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম। টিমের সদস্যরা কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে কাজ করবে। বুধবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিসকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধাসরকারি পত্র প্রেরণ ও এনএসআই, র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অ...
জামায়াতের মন্টুসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

জামায়াতের মন্টুসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

জাতীয়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ রায় দেন। আসামিরা হলেন- নওগাঁর মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক। বাকি দুজন কারাগারে আছেন। রায় ঘোষণার সময় মন্টু ও শহিদ আদালতে ছিলেন। তাদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, আবুল কালাম আজাদ ও তাপস কুমার বল। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নওগাঁয় সাতজনকে হত্যার পাশাপাশি আরও অনেককে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও অগ্নিসংযোগে সম্পদ ধ্বংসের আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আসামিদের মধ্যে রেজাউল করিম মন্টু ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জামায়াতে ইসলা...