Saturday, August 8

জাতীয়

২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

জাতীয়
আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ২০২২ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, মৎস্য আহরণ বন্ধ রাখা মানে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করা, রাষ্ট্রের জন্য কাজ করা। এক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের সরকারের নীতি...
টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

জাতীয়
আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ ও সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি। দুএকদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে। ওই বৈঠকে টিসিবির সয়াবিন তেলের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, এই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়। নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি ...
এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

জাতীয়
চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, উল্লেখিত প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর হজ করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। গত বছর শুধু আরবের লোকজন হজ করতে পেরেছিলেন। চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণ...
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম আস্থাভাজন উন্নয়ন অংশীদার এবং এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অবদান রেখে আসছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বিদেশি বিনিয়োগের উৎস এবং রফতানি বাজার। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ইলেক্ট্রনিক পণ্য, গাড়ি কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধ উৎপাদন, সিরামিক খাতসহ সম্ভবনাময় খাতগুলোত আরও বিনিয়োগ করে বিশেষ সুবিধা পেতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারি...
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, লাইফস্টাইল
ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিঝিন চেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ অনুরোধ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবির সহায়তা কামনা করেন। এ সময় এডিবির ভাইস প্রেসিডন্ট বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বৈঠকে এডিবি ভাইস প্রেসিডেন্ট করোনা মহামারীর মধ্যে ও বাংলাদেশের অর্থনীতির চাকা স...
এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

জাতীয়, বাংলাদেশ
ঈদের ছুটিতে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ...
যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

জাতীয়
সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে। তবে অনেকের কাছে কৌতুহল কেন সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপন হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরণের প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের বিশেষজ্ঞ আলেমরা। সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ হয়? এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাওসুল আজম জামে মসজিদ উত্তরার খতিব ড. ওয়ালীউর রহমান খান যুগান্তরকে বলেন, শুধু পর দিন নয়, কোনো বছর হয়তো এক সঙ্গেও হতে পারে। তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে, চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২১ ঘণ্টা আগে। আর সূর্যের দিক থেকে আমরা ৩ ঘন্টা আগে। তাই সৌদি...
চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জাতীয়
টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তবে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকলেও ভ্যাপসা গরম থেকে কিছুটা প্রশান্তি দিচ্ছে দমকা হাওয়া। পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহও...
ঈদের আগেই ঘর পাচ্ছেন দেড় লাখ মানুষ

ঈদের আগেই ঘর পাচ্ছেন দেড় লাখ মানুষ

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি বাড়ি পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের চারটি উলজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মানুষের মাঝে উপহারের বাড়িসহ ঘর হস্তান্তর করবেন। এতে এ পর্যায়ে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগে উপহারের ঘরে উঠতে পারবেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। আগের ঘরগুলোর তুলনায় তৃতীয় ধাপের এসব বাড়ির কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে বাজেট এবং নির্মাণ খরচও। পর্যায়ক্রমে মোট ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে। রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত...