Tuesday, June 16

জাতীয়

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক আবদুল গাফফার চৌধুরী আর নেই

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক আবদুল গাফফার চৌধুরী আর নেই

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে মারা যান তিনি (ইন্না...রাজিউন) সাংবাদিক স্বদেশ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন। ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’। ১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ...
২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

জাতীয়
করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ রুটের যাত্রীবাহী ট্রেন ৩টি আবারও চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ২৯ মে ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। একই দিনে কলকাতা থেকে খুলনা ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। আর ১ জুন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস। বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে। রেলওয়ে সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক...
অ্যান্টিবায়োটিক চেনাতে নতুন সিদ্ধান্ত সরকারের

অ্যান্টিবায়োটিক চেনাতে নতুন সিদ্ধান্ত সরকারের

জাতীয়
অ্যান্টিবায়োটিক চেনা সহজ করতে এবার মোড়কে (প্যাকেট) লাল রং দিয়ে চিহ্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আলোচনা সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাবরিনা ইয়াসমিন এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ফ্লেমিং ফান্ড, ইউকেএইড যৌথভাবে এ সভার আয়োজন করে। সাবরিনা ইয়াসমিন বলেন, দেশের ফার্মেসিগুলোতে যারা কাজ করেন, তাদের অনেকেরই অ্যান্টিবায়োটিক নিয়ে ধারণা কম। ৮টি বিভাগের ৪২৭টি ফার্মেসির ওপর জরিপ করে দেখা গেছে, ৬৭ শতাংশ কর্মী অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না। মানুষ কিনতে চাইলেই তারা অ্যা...
বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

জাতীয়
বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি। ...
এবার জিআই সনদ পেল বাংলাদেশের বাগদা চিংড়ি

এবার জিআই সনদ পেল বাংলাদেশের বাগদা চিংড়ি

জাতীয়
জিআই সনদ (ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি) পেয়েছে বাংলাদেশের বাগদা চিংড়ি। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার স্বাক্ষরিত ভৌগলিক নির্দেশক নিবন্ধন সনদে ‌‘বাংলাদেশের বাগদা চিংড়ি’কে এ স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি দেওয়া এই স্বীকৃতি সনদে বলা হয়েছে, ‘প্রত্যায়ন করা যাচ্ছে যে, ভৌগলিক নির্দেশক নিবন্ধন বইতে মৎস্য অধিদপ্তরের নামে ২৯ ও ৩১ শ্রেণিতে জিআই-১১ নম্বরে বাংলাদেশের বাগদা চিংড়ি পণ্যের জন্য ০৪.০৭.২০১৯ থেকে নিবন্ধিত হলো।’ জানা গেছে, ২০১৯ সালের মে মাসে বাগদা চিংড়ির জিআই সনদ পেতে আবেদন করেছিল বাংলাদেশ। গত বছরের ৬ অক্টোবর গেজেট এবং আন্তর্জাতিক জার্নালে বিষয়টি প্রকাশ করে ডিজাইন ও ট্রেডমার্কস বিভাগ। নিয়ম অনুযায়ী, জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করলে সেই পণ্যের জিআই সনদ পেতে আর কোনো বাধা থাকে না।গত বছরের ৬ ডিসেম্বর ছিল এ বিষয়...
মৃত্যুহীন ২৩ দিন, নতুন শনাক্ত ১৮

মৃত্যুহীন ২৩ দিন, নতুন শনাক্ত ১৮

জাতীয়
সারা দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনে। তবে এ সময়ে করো মৃত্যু হয়নি। ফলে মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত থাকল। এর আগে গত ২০ এপ্রিল সর্বশেষ করোনায় মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪টি নমুনা। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্ট...
ফিলিস্তিনিদের সংবাদ সংগ্রহে জীবনের অর্ধেক সময় পার করেছেন শিরিন

ফিলিস্তিনিদের সংবাদ সংগ্রহে জীবনের অর্ধেক সময় পার করেছেন শিরিন

জাতীয়
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের সংবাদ কভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিরিন আবু আকলেহ তার জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন ফিলিস্তিনে সাংবাদিকতা করে। ৫১ বছর বয়সি এ ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন নাগরিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় গত ২৬ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। খবর ডেইলি সাবাহর। ফিলিস্তিনিদের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। যখনই ইহুদিবাদীরা অভিযানের নামে বর্বরতা চালাত অবরুদ্ধ ফিলিস্তিনে, তখনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তেন শিরিন। তার কারণেই খুব বেশি নির্যাতন চালাতে পারত না ইসরাইলি বাহিনী। এ কারণেই মূলত পরিকল্পিতভাবে গত বুধবার ফিলিস্তিনের জেনিনে মাথায় গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল এখন শিরিন হত্যার কথা অস্বীকার করছে। শিরিনের জন্ম জেরুজালেমে ১৯৭১ সালে। জর্ডানের বিশ্ববিদ্যালয় থেকে সাংব...
২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

জাতীয়
আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ২০২২ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, মৎস্য আহরণ বন্ধ রাখা মানে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করা, রাষ্ট্রের জন্য কাজ করা। এক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের সরকারের নীতি...
টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

জাতীয়
আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ ও সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি। দুএকদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে। ওই বৈঠকে টিসিবির সয়াবিন তেলের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, এই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়। নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি ...
এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

জাতীয়
চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, উল্লেখিত প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর হজ করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। গত বছর শুধু আরবের লোকজন হজ করতে পেরেছিলেন। চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণ...