Tuesday, June 16

জাতীয়

হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

জাতীয়
হাওড় এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করা যাবে না। প্রয়োজনে উড়াল সড়ক করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার এক বৈঠক থেকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, হাওড় এলাকায় আগাম বন্যা পরিস্থিতি এবং ধানের ক্ষতির বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। তখন মন্ত্রিসভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে যে, হাওড় এলাকায় আর কোনো রাস্তাঘাট করা যাবে না। রাস্তা করতে হলে সবগুলো এলিভেটেড করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা হয়ে গেছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড় শ থেকে দুই শ মিটারের সেতু/কালভার্ট করে দেওয়া যায় কি না, ...
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জাতীয়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। তবে অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও বাস কাউন্টারে নেই মানুষের ভিড়। ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষ দিকে বাড়ি যেতে পারে। সে ক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা। এদিকে বাসের মালিকপক্ষ জানায়, টিকিট বিক্রির জন্য সব পরিবহণের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার ও অনলাইন থেকে কয়েকটি পরিবহণের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদ...
টানা চারদিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ, শনাক্ত ২৭ জন

টানা চারদিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ, শনাক্ত ২৭ জন

জাতীয়
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এ নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ।ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিতই থাকল। তবে এই সময়ে আরও ২৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৮০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠলেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছি...
রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিক গ্রেফতার

রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিক গ্রেফতার

জাতীয়
বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কমান্ডার মঈন বলেন, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।এ ছাড়া তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২০০১ সালের পহেলা বৈশাখের দিন ভোরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে দুটি বোমা পুঁতে রাখা হয় এবং পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে তা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে একটি এবং ১০-১৫ মিনিট পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে স...
আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক: মন্ত্রী

আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক: মন্ত্রী

জাতীয়
বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এ দিনটিতে সেই চেতনাকে আরও শাণিত করতে হবে।’ বৃহস্পতিবার বিকালে নেদারল্যান্ডে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক। সে জন্য অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরও উন্নীত করতে হবে।’ কৃষিসচিব সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ‌ওয়াহিদা আক্তার, বলাইকৃষ্ণ হাজরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ। নেদা...
তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী

তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী

জাতীয়
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির বিরোধিতাকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী একসময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছিল। যা ছিল বাঙালি সংস্কৃতির ওপর বড় আঘাত। তখন পাকিস্তানি শাসকদের এ অপশাসনকে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় বাঙালি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ‘দেশে মৌলবাদী চক্র আজও বাংলার চিরায়ত সংস্কৃতি মেনে নিতে পারেনি। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এই সংস্কৃতিবিরোধীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত একাডেমির অডিটোরিয়ামে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এ উৎসব এখন বা...
ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬৪

ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬৪

জাতীয়
ইয়াবা-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২০৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, ১৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ৪ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।...
শিক্ষাই হবে বঙ্গবন্ধুকন্যার আগামী দিনের মেগা প্রজেক্ট: মন্ত্রী

শিক্ষাই হবে বঙ্গবন্ধুকন্যার আগামী দিনের মেগা প্রজেক্ট: মন্ত্রী

জাতীয়
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাই হবে আগামী দিনের মেগা প্রজেক্ট- এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ আছে, সম্ভাবনাও আছে। সম্ভাবনাকে কাজে লাগাতে, চ্যালেঞ্জ মোকাবিলা করার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার ক্ষেত্রে সরকার বিনিয়োগ করছে। আগামী দিনে আরও অনেক বিনিয়োগ করবে।’ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দীপু মনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু গড় জাতীয় আয়ের শতকরা চারভাগ বিনিয়োগ করার কথা বলেছেন। এখন বলা হয়, অন্তত ৬ ভাগ বিনিয়োগ করতে হবে। কিন্তু আমরা শতকরা তিন ভাগের বেশি এখনো করতে পারছি না। তবে আগামী দিনে নিশ্চয়ই পারব, ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে শিক্ষাই হবে আগামী দিনের মেগা প্রজেক্ট।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোন...
২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

জাতীয়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। বুধবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান। ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রেলমন্ত্রী বলেন, ঈদের সম্ভাব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৭ এপ্রিলের টিকিট ২৩; ২৮ এপ্রিলের টিকিট ২৪; ২৯ এপ্রিলের টিকিট ২৫; ৩০ এপ্রিলের টিকিট ২৬ ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। এছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্...
মন্ত্রীর আশ্বাসে রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

মন্ত্রীর আশ্বাসে রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

জাতীয়
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতন ভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা। বুধবার দুপুরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। পরে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রেলমন্ত্রী বলেন, রানিং স্টাফরা যে দাবি তুলেছেন, আমরা তাদের পক্ষে। রেল মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছে, সেখানে বলা হয়েছে এই দাবি মেনে নিতে হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সে সময়টুকু ধৈর্য্য ধরুন। মন্ত্রীর বক্তব্যের পরপরই রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।...