Saturday, August 8

জাতীয়

শিক্ষাই হবে বঙ্গবন্ধুকন্যার আগামী দিনের মেগা প্রজেক্ট: মন্ত্রী

শিক্ষাই হবে বঙ্গবন্ধুকন্যার আগামী দিনের মেগা প্রজেক্ট: মন্ত্রী

জাতীয়
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাই হবে আগামী দিনের মেগা প্রজেক্ট- এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ আছে, সম্ভাবনাও আছে। সম্ভাবনাকে কাজে লাগাতে, চ্যালেঞ্জ মোকাবিলা করার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার ক্ষেত্রে সরকার বিনিয়োগ করছে। আগামী দিনে আরও অনেক বিনিয়োগ করবে।’ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দীপু মনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু গড় জাতীয় আয়ের শতকরা চারভাগ বিনিয়োগ করার কথা বলেছেন। এখন বলা হয়, অন্তত ৬ ভাগ বিনিয়োগ করতে হবে। কিন্তু আমরা শতকরা তিন ভাগের বেশি এখনো করতে পারছি না। তবে আগামী দিনে নিশ্চয়ই পারব, ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে শিক্ষাই হবে আগামী দিনের মেগা প্রজেক্ট।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোন...
২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

জাতীয়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। বুধবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান। ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রেলমন্ত্রী বলেন, ঈদের সম্ভাব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৭ এপ্রিলের টিকিট ২৩; ২৮ এপ্রিলের টিকিট ২৪; ২৯ এপ্রিলের টিকিট ২৫; ৩০ এপ্রিলের টিকিট ২৬ ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। এছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্...
মন্ত্রীর আশ্বাসে রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

মন্ত্রীর আশ্বাসে রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

জাতীয়
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতন ভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা। বুধবার দুপুরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। পরে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রেলমন্ত্রী বলেন, রানিং স্টাফরা যে দাবি তুলেছেন, আমরা তাদের পক্ষে। রেল মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছে, সেখানে বলা হয়েছে এই দাবি মেনে নিতে হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সে সময়টুকু ধৈর্য্য ধরুন। মন্ত্রীর বক্তব্যের পরপরই রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।...
বৈদেশিক ঋণের বর্তমান অবস্থান ধরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈদেশিক ঋণের বর্তমান অবস্থান ধরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখনো ঝুঁকি সীমার অনেক নিচে রয়েছে, ভবিষ্যতে ঋণের বর্তমান এই অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ‘অফশোর ট্যাক্স অ্যামেস্টি’ এবং ‘শ্রীলংকার অর্থনৈতিক সংকটের পটভূমিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা’ বিষয়ে উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগ ‘অফশোর ট্যাক্স অ্যামেস্টি’ এবং ‘শ্রীলংকার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক উপস্থাপনা উপস্থাপন করে। এ সময় শ্রীলংকার চলমান সংকটের কারণ ও এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে দেখ...
এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয়, পড়ালেখা
২০২৩ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। মন্ত্রী জানান, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে। তবে এ বছর জেএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান মন্ত্রী। মহামারির কারণে গত দু বছর অষ্টম শ্রেণির এ সমাপন...
ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

জাতীয়
ঈদুল ফিতর সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের টিকিট, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হব...
নেশার ইনজেকশনসহ ৩৯ জনকে গ্রেফতার

নেশার ইনজেকশনসহ ৩৯ জনকে গ্রেফতার

জাতীয়
ইয়াবা-হেরোইন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্তত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেচাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৪৬ পিস ইয়াবা বড়ি, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।...
হেরোইন-ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার

হেরোইন-ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার

জাতীয়
হেরোইন, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৫৩৪ পিস ইয়াবা বড়ি, ২.৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। গ্রেফতার ৫২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।...
সামরিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা

সামরিক চুক্তি নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা

জাতীয়
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুই দেশের নিয়মিত প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপের অষ্টম পর্ব ওয়াশিংটনে সম্পন্ন হয়েছে। সংলাপে র‌্যাবের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের সঙ্গে দুটি সামরিক চুক্তি-আকসা ও জিসোমিয়া সম্পাদন এবং বাংলাদেশে সমরাস্ত্র বিক্রি করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী। আকসা ও জিসোমিয়া নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। জানা গেছে, আগামী বছর ঢাকায় পরবর্তী প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। এই এক বছর সময়ে চুক্তি দুটির কাঠামো তৈরি হবে বলে ঢাকার তরফ থেকে আশা করা হচ্ছে। মার্ক...
এবার ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

এবার ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

জাতীয়
দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে এ বছর নতুন করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।