Saturday, August 8

জাতীয়

শহিদ মিনারে ফুল দিতে পারবেন সর্বোচ্চ ৫ জন

শহিদ মিনারে ফুল দিতে পারবেন সর্বোচ্চ ৫ জন

জাতীয়
একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজন শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চু্যয়াল ক্লাসরুমে অমর একুশে উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। এর আগে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব...
প্রাথমিকের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিকের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়
মাধ্যমিকের পর এবার প্রাথমিকের শিক্ষার্থীদেরও করোনার টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রাথমিকে অর্থাৎ ১২ বছরের নিচে যারা তাদের টিকাদানের ব্যাপারেও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বিষয়গুলো দেখছে। শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়ার পর ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন দীপু মনি। বলেন, সব ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিবিধান থাকবে। শিক্ষার্থীদের মধ্যে যারা টিকা নেননি, তাদের টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশে করোনা সংক্রমণের কারণে ২১ ...
প্রাথমিকে ক্লাস শুরু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে ক্লাস শুরু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয়
করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। তবে প্রাথমিকে এখনই শ্রেণিকক্ষে ক্লাস চালু হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রাথমিকে পাঠদান শুরুর বিষয়ে সিদ্ধান্ত আরও দু’সপ্তাহ পর নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠদানের সময়সূচি ঠিক করে নেবে। তবে ২২ তারিখ থেকেই শ্রেণিকক্ষে ক্লাস চালু করতে পারবে। প্রাথমিকে ক্লাস শুরুর বিষয়ে তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি মনে করে ২২ তারিখের পর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রাথমিকেও ক্লাস শুরুর মতো পরিবেশ সৃষ্টি হবে। এখনও যে অবস্থা আছে তাতে প্রাথমিকের শিক্ষ...
হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৬৩

হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৬৩

জাতীয়
হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে- ৪৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ১৫৪৫৮ পিস ইয়াবা, ১৭ কেজি ৮৪০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৯ বোতল ফেনসিডিল। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০ টি মামলা করা হয়েছে।...
স্কুলে সশরীরে ক্লাস করতে পারবে যেসব শিক্ষার্থী

স্কুলে সশরীরে ক্লাস করতে পারবে যেসব শিক্ষার্থী

জাতীয়
দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনাবিষয়ক জাতীয় কমিটি। কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থী যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই। ১২ বছরের কম বয়সীরা এখন স্কুলে যেতে পারবে না, কারণ তারা দুই ডোজ টিকা নেয়নি। কমিটির প্রধান অধ্যাপক সহিদুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমটি যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, দ্বিতীয়টি দুই ডোজ টিকা নিতে হবে। টিকা না নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, তারা অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে না। সেজন্য তাদেরকে না যেতে বলব আমরা। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সরকার এখনও টিকা দেওয়া শুরু ক...
এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

জাতীয়, বাংলাদেশ
দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা গেলেও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা যায় না। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই পরীক্ষাটি আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিকে স্থগিত করেছে পরীক্ষা কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে এই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক এবং পরীক্ষা কমিটির সদস্য ইসতিয়াক হোসেন। বুধবার প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশট যুগান্তর প্রতিনিধির হাতে আসে। এদিকে এই প্রশ্নপত্র ফাঁসের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিকট মূল আলোচনার বিষয় হ...
স্কুল-কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

স্কুল-কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

জাতীয়
দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনাবিষয়ক জাতীয় কমিটি। বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন। করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির...
নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি আবারো বৈঠকে বসছে শনিবার

নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি আবারো বৈঠকে বসছে শনিবার

জাতীয়
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে গঠিত সার্চ কমিটি আগামী শনিবার আবারো বৈঠকে বসতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বুধবার হাইকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব সামসুল আরেফিন বিষয়টি জানিয়েছেন। সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের তালিকা বাছাই করে ছোট করা হয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। আর কোনো বিষয়ে আপাতত বলতে আমি ইচ্ছুক নই। শনিবার আবার কথা হবে।’ সার্চ কমিটি প্রকাশিত তালিকা থেকে যারা নাম বাতিলের আবেদন করেছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ ক...
‘রমজানে বাড়বে না চালের দাম’

‘রমজানে বাড়বে না চালের দাম’

জাতীয়
আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানম। তিনি বলেন, রমজান মাসে চালের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। খাদ্য সচিব বলেন, যদি দাম বৃদ্ধির প্রবণতা দেখি, তা হলে ওএমএস আরও বাড়ানো হবে। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়াব। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে। তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে। আমি মনে করি এটি কন্ট্রোল হবে সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে। ‘খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। চালের দাম বাড়বে না ওই সময়।’ সচিব বলেন, আমরা এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ চাল আমদান...
এবার নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে

এবার নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে

জাতীয়
জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেই- এমন ব্যক্তিরাও এবার করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। কোনো কাগজপত্র লাগবে না, মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে রাখা হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব কথা জানান। বুলেটিনে তিনি করোনার টিকাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। মো. শামসুল হক জানান, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র নেই- এমন ব্যক্তিরাও ২৬ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ওই দিন দেশের ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগবে না। ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, পর্যাপ্ত টিকার মজুত...