Saturday, August 8

জাতীয়

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাতীয়
ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদী কমিটির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে৷ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)। নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ ...
১০ জনের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি

১০ জনের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি

জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটি। এরই মধ্যে নামের তালিকা সিলগালা করে পাঠানো হবে। সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ ব...
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে’

‘কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে’

জাতীয়
শিল্প খাতে আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। তবে শিল্পের খাত থেকে ভর্তুকি কমিয়ে আনা হবে। শিল্প ও বিলাসী এলাকায় আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষি ও বস্তি এলাকায় ভর্তুকি অব্যাহত থাকবে। আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন, তারা গরিব নয়। গুলশানে যারা বসবাস করেন, তারা গরিব নয়। সে জন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ...
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণে...
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ রুলের ওপর শুনানি কাল

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ রুলের ওপর শুনানি কাল

জাতীয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত প্রশ্নে রুলের শুনানি হবে কাল। আবেদনটি শুনানির জন্য বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের মঙ্গলবারের তালিকায় ৩৬ নাম্বারে রয়েছে। এর আগে নিপুণের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট বেঞ্চ শুনানির এই তারিখ ধার্য করেছিলেন। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। যার পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফে...
বাংলায় বিজ্ঞানচর্চা ও ভাষা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলায় বিজ্ঞানচর্চা ও ভাষা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
বিজ্ঞান গবেষণা এবং গবেষণা লব্ধ জ্ঞান মানুষের কল্যাণে সহজভাবে ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান শিক্ষাকে সবার কাছে সহজ ও বোধগম্য করতে বিষয়বস্তু তৈরিতে পরিভাষার পরিবর্তে পরিচিত শব্দ ব্যবহারে গুরুত্বারোপ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই আসুক আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’ সোমবার বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই ...
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহিদদের স্মরণ করছে। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তার পরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ...
টিকার আওতায় আসছে ১২ বছরের কম বয়সিরা

টিকার আওতায় আসছে ১২ বছরের কম বয়সিরা

জাতীয়
১২ বছরের কম বয়সিদের শিগগিরই করোনা টিকার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। রোববার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এ কথা জানিয়েছে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মন্ত্রী সচিব আরও জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। এদিন সারা দেশে এক কোটি করোনা টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই টিকা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারির পর আর কোনো করোনা বিধিনিষেধ থাকবে না। তবে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। এ ছাড়া করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ তথ্য দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি জানিয়েছি...
দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করার লোমহর্ষক বর্ণনা

দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করার লোমহর্ষক বর্ণনা

জাতীয়
শাহনাজ পারভীন জোৎস্না (৩৫) নামের এক গৃহবধূ। গত ১৬ ফেব্রুয়ারি শারীরিক সমস্যা নিয়ে একটি ফার্মেসিতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। ফার্মেসির মালিক ও তার পাশের ব্যবসায়ীদের নিয়ে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ৬ টুকরা করে ফেলে যায় ফার্মেসিতেই। খবর পেয়ে পুলিশ পরদিন ১৭ ফেব্রুয়ারি শাহনাজের ছয় টুকরা লাশ উদ্ধার করে। সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন- জগন্নাথপুরের যাদব চন্দ্র গোপের ছেলে অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপের ছেলে অসীত গোপ (৩৬)। রাজধানীর ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসীতকে গ্রেফতার করা হয়...
সার্চ কমিটি বসছে কাল, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

সার্চ কমিটি বসছে কাল, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

জাতীয়
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে গঠিত সার্চ কমিটি আগামীকাল (শনিবার) বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় সপ্তমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন। কালকের (শনিবার) বৈঠকেও শুধু কমিটির সদস্যরা থাকবেন। সেখানে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী,...