Saturday, August 8

জাতীয়

শাহবাগে সড়কের পাশে দুই নবজাতকের লাশ

শাহবাগে সড়কের পাশে দুই নবজাতকের লাশ

জাতীয়
রাজধানীর শাহবাগে সড়কের পাশে পড়েছিল দুই নবজাতকের লাশ। রোববার ভোরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবিরহাট গেটসংলগ্ন এলাকা থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার। তিনি টেলিফোনে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটো অপুষ্ট, ভ্রূণ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।...
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

জাতীয়
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুরে বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী। এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ।...
সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠকে যাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠকে যাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

জাতীয়
নির্বাচন কমিশন গঠনের অংশ হিসাবে বিশিষ্টজনদের পরামর্শ নিতে আজ দুদফা বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে প্রথম দফায় বৈঠক বসবে বেলা ১১টায়। এতে বিশিষ্ট আইনজীবী, প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে ২১ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম বৈঠকে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ ও আলী ইমাম মজুমদার, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম. কামাল, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এমকে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরু...
নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা

নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা

জাতীয়
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। আদালতের এক নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। এ নিলামে ১৩০ জন ডিলার নিলাম কার্ড সংগ্রহ করেন। নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার। প্রথমে বিলাসবহুল রেঞ্জ রোভার ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮) গাড়িটি নিলামে তোলা হয়। গাড়িটির ন্যূনতম ১ কোটি ৬০ লাখ টাকা নিলামের মূল্য ধরা হয়। এই গাড়িটি সর্বোচ্চ দাম ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন হাবিবুর রহমান নামের এক প্রকৌশলী। গাড়িটি কিনতে দ্ব...
২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

জাতীয়
ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ‘শতবর্ষী পরিকল্পনার’কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘৪২ তম জাতীয় সমাবেশ-২০২২’ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সফীপুরস্থ আনসার ভিডিপি একাডেমির মূল অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেজন্য আপনাদের সবাইকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সবাই সেই প্রচেষ্টা নেবেন এবং সেটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এ...
বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেফতার করল মালয়েশিয়া পুলিশ

বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেফতার করল মালয়েশিয়া পুলিশ

জাতীয়
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এ হাইকমিশনার। আটকের পর খায়রুজ্জামানের আইনজীবী তার অবিলম্বে মুক্তির দাবিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। খায়রুজ্জামানের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো বৈধ কারণ ছাড়াই খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আইনজীবী আদালতে হেবিয়াস কর্পাস দায়ের করবেন বলে জানা গেছে। হেবিয়াস কর্পাস একজন বন্দি বা বন্দিকে আদালতের সামনে আনার জন্য ব্যবহৃত হয় যে ব্যক্তির কারাদণ্ড বা আটক আইনানুগ কিনা। মোহাম্মদ খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ১৯৭৫ ...
‘দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা’

‘দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা’

জাতীয়
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে নিখোঁজ হওয়া ৭৬ জনের মধ্যে ৮-৯ জনের খোঁজ পাওয়া গেছে। দেশের সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে। দেশে এবং দেশের বাইরে আরও কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। তবে তার মতে, এসব নিয়ে এই মুহূর্তে বৈশ্বিক কোনো চাপ নেই। এছাড়াও র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে দ্রুতই ল ফার্ম নিয়োগ করার ইঙ্গিত দেন তিনি। উল্লে­খ্য, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুরু হয়েছে মানবাধিকার কাউন্সিলের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির ৫ দিনের বৈঠক। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি বছরে তিনবার বৈঠকে মিলিত হয়। এবারের বৈঠকের এজেন্ডা প্রকাশ হয়নি। তবে ডিসেম্বরে অনুষ্ঠিত বৈঠকের পর একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৭৬ ব্যক্তি গুম হয়েছে। বিষয়টি তাদের ওয়েবসা...
সব জলমহাল ইজারা নেওয়ার আবেদন অনলাইনে

সব জলমহাল ইজারা নেওয়ার আবেদন অনলাইনে

জাতীয়
এখন থেকে সব ধরনের সরকারি জলমহাল ইজারার আবেদন অনলাইনে করা যাবে। যা এতদিন ২০ একরের বেশি জলমহাল ইজারা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। আর বড় মহালগুলো ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হতো মন্ত্রণালয় থেকে। এখন নতুন সিদ্ধান্তটি কার্যকর হলে যে কোনো জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন করা যাবে। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জেলা-উপজেলায় অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান চালু করতে নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ১৫ নভেম্বর এক পরিপত্রে মন্ত্রণালয় পর্যায়ে জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিলের সুবিধা চালু করে। ওই দিনের পরিপত্রে বলা হয়, জলমহাল ইজারার আবেদন গ্রহণের প্রক্রিয়া অনলাইনে চালু হলে জলমহাল ইজারার আবেদন দাখিলসহ ইজারা প্রক্রিয়ার জট...
জমি ইজারা বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিণ সুদান

জমি ইজারা বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিণ সুদান

জাতীয়, বাংলাদেশ
বিস্তীর্ণ এলাকাজুড়ে পড়ে থাকা অনাবাদী জমি বাংলাদেশকে ইজারা দিয়ে ফসল উৎপাদনে সহযোগিতা চেয়েছে পূর্ব-মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। মঙ্গলবার বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি রয়েছে। এর বেশির ভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে দেশের সরকারের মালিকানায় বা খাস জমি ইজারা নিয়ে ফসল উৎপাদনের ব্যাপারে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। আব্দুর রাজ্জাক আরও বলেন, দক্ষিণ সুদানে কী...
জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। গত ২০২০-’২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার। বিবিএসের এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রবৃদ্ধির হিসাবটি তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও জিডিপির এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এ অর্জন দেশের সব কৃষক, শ্রমিক জনতা সবার পরিশ্রম ও অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার। জিডিপি প্রবৃদ্ধির আকার স্থিরমূল...