Saturday, August 8

জাতীয়

বুধবার থেকে আসনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

বুধবার থেকে আসনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

জাতীয়, বাংলাদেশ
আসনে শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হবে। আর অর্ধেক টিকিটি বিক্রি হবে রেলস্টেশনে। সোমবার বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে। রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে রেলে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। তাই যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে শতভাগ আসনে যাত্রী পরিবহণে...
বিদেশ যেতে জমি বিক্রি নয়: প্রধানমন্ত্রী

বিদেশ যেতে জমি বিক্রি নয়: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিককে জমি বিক্রি করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজন হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ ও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন বিদেশে যে লোকজন যাবেন, তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও, গণমাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়ার জন্য। আর যদি টাকার প্রয়োজন হয়, তা হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন ঋণ নিয়ে যান। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যে শ্রমিকেরা বিদেশে যাবেন, তারা যেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোভাবেই ...
করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৯ হাজারের বেশি

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৯ হাজারের বেশি

এক্সক্লুসিভ, জাতীয়
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। শনিবার দেশে করোনায় ২৯ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ ...
বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে নতুন বিতর্ক

বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে নতুন বিতর্ক

জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ
বিনামূল্যের পাঠ্যবই নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিম্নমানের কাগজে এই বই ছাপানোর অভিযোগ সামনে এনেছে একটি পক্ষ। ইস্যুটি নিয়ে দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করছে তারা। তবে সরকারকে বিপাকে ফেলতে এমন অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করছে আরেকপক্ষ। এ নিয়ে পালটাপালটি অভিযোগ এখন তুঙ্গে। যদিও জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, যে প্রক্রিয়ায় কাজ হয়েছে তাতে নির্ধারিত মানের বাইরে বই মুদ্রণ ও সরবরাহ সম্ভব নয়। এদিকে সূত্র জানিয়েছে, শিক্ষাবর্ষ শুরুর পর ইতোমধ্যে ৫ সপ্তাহ পার হয়েছে। কিন্তু এখনো প্রায় অর্ধকোটি বই সরবরাহ করা সম্ভব হয়নি। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই বেশি। এছাড়া প্রাক-প্রাথমিক স্তরের বইও আছে। সংশ্লিষ্ট মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগেভাগে ‘পিডিআই’ রিপোর্ট (বই সরবরাহের প্রাক-পরিদর্শন প্রতিবেদন) নিয়ে গেছে এনসিটিবি থেকে। যে কারণে কাগজে-কলমে বই সরবরাহ হয়েছে বলে দেখা যাচ্ছে। এই দুই বিষ...
টিকা ছাড়া বাস-ট্রেনেও ‘চলাচল বন্ধ’

টিকা ছাড়া বাস-ট্রেনেও ‘চলাচল বন্ধ’

জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসের টিকার ডাবল ডোজের সনদ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় প্রবেশে নিষেধাজ্ঞার পর এবার বাস, ট্রেন, বিমান ও লঞ্চে চলাচলে নিষেধাজ্ঞার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বাড়ির বাইরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। শপিংমলে প্রবেশ করা যাবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহণে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এর আগে করোনার টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ক...
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেছিলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা...
শনাক্ত ১৩৫০১ মৃত্যু ৩১

শনাক্ত ১৩৫০১ মৃত্যু ৩১

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩১ জন। একই সময়ে ১৩ হাজার ৫০১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩, মারা গেছেন ৩৪ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৬ জনের। এছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছ...
ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

জাতীয়, বাংলাদেশ
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হয়। রোববার আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করা হয়। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, সেটিও গেজেট আকারে প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার বহুল আলোচিত এ বিলটি জাতীয় সংসদে পাশ হয়। বঙ্গভবনের এক কর্মকর্তা শনিবার বলেন, নতুন আইন অনুযায়ী এখন পরবর্তী নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম সুপারিশের জন্য সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রোববার সকালে গেজেট আকারে প্রকাশের একই দিন বিকালে আরেকটি গেজেট প্রকাশ হতে পারে, যেখানে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। আইন অনুযায়ী ছয় সদস্যের এ কমিটিতে একজন নারী সদস্য থাকছেন। যদিও সংসদের ভে...
শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

জাতীয়, বাংলাদেশ
দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। আরও নতুন এলাকায় শনিবার তীব্র শীতের প্রকোপ বিস্তার লাভ করেছে। গত শুক্রবার ৬ জেলা ও ২ বিভাগে শৈত্যপ্রবাহের দাপট ছিল, শনিবার ৮ জেলা ও চার বিভাগে তা বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় কিছুটা উন্নতি হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে, ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ এটি। আরও অন্তত দুদিন এ পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এরআগে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি হলে ফের শীত বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আবহাওয়া বিভাগ দেশের ৪২ স্টেশনে আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর প্রতিদিন তথ্য-উপাত্ত প্রকাশ করে...
আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশকে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তর করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে বলেন, তার সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি সকল উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, এ লক্ষ্যে আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগীয় কমপ্লেক্স মাল্টিপারপাস হলে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।...