Saturday, August 8

জাতীয়

রাজধানীতে হেরোইন-ফেন্সিডিলসহ ৪৮ জনকে গ্রেফতার

রাজধানীতে হেরোইন-ফেন্সিডিলসহ ৪৮ জনকে গ্রেফতার

জাতীয়
রাজধানীতে বিপুল পরিমান হেরোইন, ফেন্সিডিল ও অন্যান্য মাদকসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদেরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৮ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৬২৭ পিস ইয়াবা বড়ি, ১৮ কেজি ৯০৫ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা করা হয়েছে।...
শ্রমিক বিক্ষোভ থেকে দুটি মোটরসাইকেলে আগুন

শ্রমিক বিক্ষোভ থেকে দুটি মোটরসাইকেলে আগুন

জাতীয়
গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভের মুখে মিরপুর ১৪ নম্বর দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। মোটরসাইকেল দুইটি পুলিশের বলে জানা গেছে। রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) সকাল আটটা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন। তবে মটরসাইকেল দুটি যে পুলিশের এ বিষয়ে কেউ নিশ্চিত করেনি।...
সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন। আমার দুই ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দু’জনেই সেনা সদস্য ছিলেন।ছোটভাই রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সবাইকে নির্মমভাবে হত্যা করে। রোববার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ এর সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারপ্রধান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘জাতির পিতা একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন’ উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার নির্দেশেই ১৯৭২ সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে তোলা হয় এবং কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতি...
রোববার সশস্ত্র বাহিনী দিবস

রোববার সশস্ত্র বাহিনী দিবস

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ শুরু করে। সমন্বিত এই আক্রমণে একতাবদ্ধ হয় মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা। পরাজিত হয় পাক হানাদার বাহিনী। প্রতি বছর দিনটিকে ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবসকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে সবার কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস...
সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছে। আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এভাবে সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন। আওয়ামী লীগ সরকার পরিচালিত মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা এ দিনে সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তি...
ইসির কার্যকর পদক্ষেপেই বন্ধ হবে নির্বাচনি সহিংসতা

ইসির কার্যকর পদক্ষেপেই বন্ধ হবে নির্বাচনি সহিংসতা

জাতীয়
নির্বাচন কমিশনের সক্রিয় উদ্যোগের অভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশব্যাপী সহিংসতা বাড়ছে। মাঠ প্রশাসন থেকে সরকারের উচ্চ পর্যায়ে এমন বার্তাই এসেছে। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি হয়। এতে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিভাগীয় কমিশনারদের তদারকি করতে বলা হয়। শীতে ওয়াজ-মাহফিলের অনুমোদন না দেওয়ার বিষয়েও আলোচনায় আসে। এদিকে আজ সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনারদের নিয়ে বৈঠকে বসছে। এতে ইউপি নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অন্তত ১২ জন সচিব সচিব উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সচিবরা স্ব স্ব মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো য...
স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

জাতীয়, বাংলাদেশ
দাম্পত্য কলহের জেরে শনিবার (২১ আগস্ট) স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় অমিত রাজের। এ ঘটনার পর তার বৃদ্ধ দাদী মনোয়ারা বেগম তাকে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অমিত অভিরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। অমিত জানান, দীর্ঘদিন প্রেমের পর তাদের বিয়ে হয়। ইতোমধ্যে একটি ছেলে সন্তানও জন্ম নিয়েছে তাদের। হঠাৎ তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে অন্য একটি ছেলের সঙ্গে। এরই সূত্র ধরে সে ওই ছেলের সঙ্গে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। শনিবার ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ টাকার (দেনমোহর) বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে দুধ...
ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

জাতীয়, বাংলাদেশ
করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. মোমেন বলেন, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের অধীনে এই টিকা আসবে।ওরা জানতে চেয়েছে- ওটা (ফাইজার) আসলে আমাদের রাখার ব্যবস্থা আছে কি না। আমাদের ব্যবস্থা আছে। সুতরাং এগুলো আসবে। ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান। এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন। এ ছাড়া ফাইজারের টিকা আস...
প্রধানমন্ত্রীর হুশিয়ারি! অনিয়ম করলে ক্ষমা নেই, কঠোর শাস্তি

প্রধানমন্ত্রীর হুশিয়ারি! অনিয়ম করলে ক্ষমা নেই, কঠোর শাস্তি

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
অনিয়ম করলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা করা হবে না এবং কঠোর শাস্তি পেতে হবে বলে সর্তক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন এবং ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এইটুকু বলবো, ভালো যেমন আপনি পুরস্কার পাবেন আবার কেউ যদি খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদের কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। সেটা অবশ্যই আমরা করবো। ’ শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করেন। মাঠ পর্যায়ে কাজ করলে আপনারা আরও বেশি জানার সুযোগ পান। মানুষের সুবিধা-অসুবিধাগুলো জানতে পারেন। কিভাবে একেকটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেটা আপনারা সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন। আমি আশা করি সেই ...
সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য ট্রেস (ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভালুয়েশন) পদ্ধতি অনুসরণ করা হয়, যা তাদের পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে। একই সঙ্গে নির্বাচকমণ্ডলীর সদস্যরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্র্ধ্বে উঠে, প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই পদোন্নতির জন্য...