Saturday, August 8

জাতীয়

‘ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন আড়াই হাজার টাকা’-শেখ হাসিনা

‘ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন আড়াই হাজার টাকা’-শেখ হাসিনা

অর্থনীতি, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
সরকার আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২শ’ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন নগদ আড়াই হাজার টাকা। প্যাকেজগুলো হলো- ১. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ। ২. শহর এলাকার নিম্নআয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা। ৩. ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা। ৪. গ্র...
আবারো সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

আবারো সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮শে জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম-এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। ...
‘এনআইডি অনুবিভাগ স্থানান্তর নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিম যাত্রা’

‘এনআইডি অনুবিভাগ স্থানান্তর নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিম যাত্রা’

জাতীয়, বাংলাদেশ
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগ জনবলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার নির্বাচন কমিশনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এসময় তিনি একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। সরকারি এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে এই কমিশনার যখন কথা বলছিলেন তখন তার চোখ ছিল জলে ভেজা। তিনি বলেন, নির্বাচন কমিশনের এনআইডির কাজে আমি গর্ববোধ করি। দেশের ভোটারদের তথ্য আমাদের কাছে আছে। কী উদ্দেশ্যে এই আত্মঘাতী ও অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। এটি সংবিধানের ১১৯ ধারার পরিপন্থী। ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এতে উদ্বেগ প্রকাশ করেছে। আমি তা...
বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের হানা

বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের হানা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত ২ জনের  শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে ২ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেল। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ই  মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩শে  মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ বিষয়ে বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা....
গুটিয়ে আসছে টিকাদান, কিছু কেন্দ্রের কার্যক্রম বন্ধ

গুটিয়ে আসছে টিকাদান, কিছু কেন্দ্রের কার্যক্রম বন্ধ

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
ফুরিয়ে আসছে ভ্যাকসিনের মজুত। গুটিয়ে যাচ্ছে গণটিকাদান কর্মসূচি। হাতে আছে মাত্র সাড়ে ৪ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। যা দিয়ে ৪-৫ দিন টানা যেতে পারে কর্মসূচি। ঘাটতি টিকার পরিমাণ প্রায় সাড়ে ১৪ লাখ ডোজ। টিকার ঘাটতির কারণে কুষ্টিয়া, সাতক্ষীরা ও রাঙ্গামাটি জেলায় এই কর্মসূচি গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে। একই কারণে ঢাকা মহানগরে চলতি মাসের ১৬ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ৯টি কেন্দ্র বন্ধ ছিল। পরের দিনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা বিতরণ হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক এ ব্যাপারে মানবজমিনকে জানিয়েছেন, টিকার ঘাটতির কারণে কর্মসূচি বন্ধ করতে হয়েছে। কিছু টিকা অন্যান্য কেন্দ্রে দিয়ে সমন্বয় করা হচ্ছেও বলে তিনি উল্লেখ করেন। এদিকে, দেশে যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা ন...
বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য

বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য

জাতীয়, বাংলাদেশ, বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: এখন ডিসেম্বর মাস চলছে। বাংলাদেশে ডিসেম্বর মানেই বিজয়ের মাস। কারণ এই মাসের ১৬ তারিখে গোলামী জীবনের অবসানের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এই উপলক্ষকে সামনে রেখে প্রতিবছর আমরা মহাসমারোহে ষোলোই ডিসেম্বর ‘বিজয় দিবস’ পালন করে থাকি। প্রতি বছর ১৬ ডিসম্বরকে কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধভাবে বিজয় দিবস হিসাবে পালন করার নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসার ফলে বিজয় দিবস এখন আমাদের জীবনে একটা যান্ত্রিক প্রাণহীন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিন উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাণী দেন। পত্রপত্রিকায় এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১ সালের পর থেকে প্রতি বছরই...
সাহারা খাতুন আর নেই

সাহারা খাতুন আর নেই

জাতীয়, বাংলাদেশ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) তিনি ইন্তেকাল করেন। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বামরুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাহারা খাতুনকে। এর আগে গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পর...
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩

জাতীয়, বাংলাদেশ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, দেশের ৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৮০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন। এদিকে বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন ...
নবুয়াত রহমানের উপস্থাপনায় জাতীয় বাজেট নিয়ে বিজনেস টকশো

নবুয়াত রহমানের উপস্থাপনায় জাতীয় বাজেট নিয়ে বিজনেস টকশো

অর্থনীতি, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
শনিবার ১৩/০৬/২০২০ দুপুর ১২.৩০ মিনিটে নবুয়াত রহমানের উপস্থাপনায় জাতীয় বাজেট নিয়ে বিজনেস টকশো সদাগর ডটকম প্রেজেন্টস বিজনেস এন্ড ডেভেলপমেন্ট। বিষয় : জাতীয় বাজেট ২০২০-২০২১। এই টকশোটি শুধুমাত্র বাংলা টিভিতে প্রচারিত হবে, ব্যাক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাস্ট্র দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় অর্থ। অার সেই অথনীতির দশ দিগন্ত নিয়ে বাংলা টিভির নিয়মিত অায়োজন "বিজনেস এন্ড ডেভেলপমেন্ট" অনুস্ঠানের সাথে অাছি আমি নবুয়াত রহমান।। পরিবেশিত হবে সদাগর ডটকম এর সৌজন্যে। করোনা পরিস্থিতির কারনে ভিন্ন প্রেক্ষাপটে ঘোষণা করা হলো ২০২০-২০২১ জাতীয় অর্থ বছরের বাজেট। অর্থনীতিক উত্তরন ও ভবিষ্যতের পথপরিক্রমা শিরোনামে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে মাননীয় অর্থমন্রী অাহম মোস্তফা কামাল। যা স্বাধীনতার ৪৯ বছরের ব্যাবধানে ৭২২ গুনের চেয়েও বেশী বড় বাজেট। তবে করোনা কালে ঘোষিত দেশের ...
এক নজরে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত দেখে নিন

এক নজরে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত দেখে নিন

জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
শেখ সাদী, স্বাদেশকন্ঠ: করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৬৫ হাজার ৭৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় এ পর্যন্ত সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীতে ১৯ হাজার ৮৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৪৯ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে ঢাকা জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩১ জন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নিম্নে দেশের প্রত্যেক বিভাগের করোনা পরিস্থিতি তুলে ধরা হলো : ঢাকা বিভাগ নারায়ণগঞ্জে ২৫৪১ জন, গাজীপুরে ১১৬৩ জন, মুন্সীগঞ্জে ৯৮০, কিশোরগঞ্জে ২৬৪ জন, মাদারীপুরে ২০৩ জন, মানি...