Friday, August 7

জাতীয়

গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

গণসংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

জাতীয়
দেশের উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে এরইমধ্যে যোগ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ঢল নামে নেতাকর্মীদের। বেলা ১২টা থেকে নেতাকর্মীদের প্রবেশের জন্য মূল সমাবেশস্থলের গেট খুলে দেয়া হয়। সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেন তারা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনার আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, পদ্মা সেতুসহ দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্যই এই আয়োজন ক্ষমতাসীন দলের। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।...
প্রতি ভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

প্রতি ভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

জাতীয়
প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস)। আগামীকাল শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৮ হাজার ৬৩৮ টাকা এবং ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে যথাক্রমে ৪৬ হাজার ৩৬৪ টাকা ও ৪১ হাজার ২৯০ টাকা করা হয়েছে। আরও বলা হয়েছে, প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার(ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৮০৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা এবং ১৮ ক্যারেট ৪২ হাজার ৪৫৬ টাকায়। সনাতন...
‘প্লাস্টিক ছেড়ে পাটের ব্যাগ ব্যবহার করুন’

‘প্লাস্টিক ছেড়ে পাটের ব্যাগ ব্যবহার করুন’

জাতীয়
বিশ্বব্যাপী পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক। তাই পাটজাত পণ্য ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ‍জুলাই, বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্লাস্টিক দূষণ বিশ্বের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে। আমরা দেখেছি কখনও কখনও এটি ড্রেনেজ সিস্টেম ও খাল বন্ধ করে দেয়। যেখানেই প্লাস্টিক আছে, সেখানেই আপনি সমস্যা খুঁজে পাবেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করে এবং তার বিকল্প খুঁজে বের করে। পাট ও পাটজাত পণ্যের সুবর্ণ দিন ফিরিয়ে আনতে সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞানীরা ইতোমধ্যে ‘‘সোনালি ব্যাগ’’ নামে পাটের তৈরি বায়োড্রেগ্রেবল পলি ব্যাগ আবিষ্কার করেছেন। যা জৈ...
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা করার প্রস্তাব বিজিএমইএর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা করার প্রস্তাব বিজিএমইএর

জাতীয়
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৬,৩৬০ টাকা নির্ধারনের প্রস্তাব করেছে পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান সংস্থাটির সভাপতি সিদ্দিকুর রহমান। আজ সোমবার ন্যূনতম মজুরি কমিশনের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বেগম শামসুন্নাহার ভূঁইয়াসহ অনেকে। শ্রমিকদের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি ১২০২০ টাকা নির্ধারনের প্রস্তাব করা হয়। শ্রমিকদের জীবনযাপন ব্যয়, মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরণ, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক বিষয় বিবেচনা করে নতুন মজুরি কাঠামো ধরা হয়। এদিকে অবিলম্বে মজুরি ১৬০০০ টাকা করার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউ...
জাতীয় রপ্তানি পুরস্কার পেল ৬৩ প্রতিষ্ঠান

জাতীয় রপ্তানি পুরস্কার পেল ৬৩ প্রতিষ্ঠান

জাতীয়
পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৬৩ প্রতিষ্ঠান। ২০১৪-১৫ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে এ ট্রফি দেয়া হয়েছে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি এ নিয়ে টানা চতুর্থবারের মতো সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেল। তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে একেএম নিটওয়্যার লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড ও অনন্ত অ্যাপারেলস লিমিটেড। তৈরি পোশাক (নিটওয়্যার) খাতের স্বর্ণপদক পেয়েছে ফকির নিটওয়্যার্স লিমিটেড। এ খাতে রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে যথাক্রমে জিএমএ...
এখন বিদায় নিলে সেটা হবে তৃপ্তির: অর্থমন্ত্রী

এখন বিদায় নিলে সেটা হবে তৃপ্তির: অর্থমন্ত্রী

জাতীয়
বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দেশের অনেক উন্নয়ন হয়েছে। এখন যদি পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাহলে সে বিজয় হবে আমার তৃপ্তির বিদায়। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘সিলেট উন্নয়ন প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মুহিত বলেন, গত ১০ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে, আরও হবে। দেশ এগিয়ে যাচ্ছে এটা ভাবলেই ভালো লাগে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, পিকেএসএফএর চেয়ারম্যান কাজি খলিকুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুজহাত চৌধুরী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ড.কে. আব্দুল মোমেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের পিছনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো যোগ্য ন...
মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

জাতীয়
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে বিলম্ব করায় দেশ দুটির ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ দুটি যুক্তরাষ্ট্র থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি বা অযৌক্তিক বিলম্ব করার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বলছে, ডিএইচএসর মূল্যায়নের ভিত্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর মিয়ানমার ও লাওসে কনস্যুলার অফিসকে ‘নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা আবেদনকারীর’ক্ষেত্রে ভিসা বাধ্যবাধকতা আরোপ করতে বলেছে। ডিএইচএস বলছে...
অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানির অভিযোগ আছে: শুল্ক ডিজি

অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানির অভিযোগ আছে: শুল্ক ডিজি

জাতীয়
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম বলেছেন- ‘রাজধানীর অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানি, শুল্ক ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে মাদক এনে বিক্রির অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ চলছে। প্রমাণের ভিত্তিতে সেসব ক্লাবে অভিযান পরিচালনা করা হবে।’ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। উত্তরা ক্লাবে অভিযান ও সাম্প্রতিক সময়ে শুল্ক গোয়েন্দার চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধভাবে মাদক আমদানি, শুল্ক ফাঁকি ও চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস ও মাদক আইনে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সে যে হোক না কেন, আইনগত ব্যবস্থা নিতে শৈথিল্য দেখানো হবে না। চোরাচালান ও অবৈধ মাদকদ্রব্য বহনকারীরাই ধরা খাচ্ছে...
ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করছে ইন্ডিগো

ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করছে ইন্ডিগো

জাতীয়
ভারতের কম খরচে যাত্রী বহনকারী এয়ারলাইন্স ইন্ডিগো ঢাকা থেকে কলকাতা ও কলকাতা থেকে ঢাকা ফ্লাইট চালু করছে। আগামী ১ আগস্ট থেকে এ ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইন্ডিগো সূত্রে জানা গেছে, এই ফ্লাইটের জন্য যাত্রীদের খরচ গুণতে হবে টিকেট প্রতি প্রায় ৫ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অনলাইন থেকে এই টিকেট কেনা যাবে। ইন্ডিগোর ফ্লাইটটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে। এটি ৫০ মিনিটে কলকাতা পৌঁছাবে। এই মাধ্যম ব্যবহার করে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মুম্বাইয়েও যাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান কলকাতায় ফ্লাইট পরিচালনা করে। সেগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, রিজেন্ট ও নভোএয়ার। এর পাশাপাশি ভারতের ইন্ডিয়ান এয়ারলাইন্স, জেট এয়ারলাইন্স ও স্পাইস জেট। ইন্ডিগো নতুন করে এই যাত্রায় যোগ দিচ্ছে।...
রাবি সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা: এক বছরেও নেই মামলার অগ্রগতি

রাবি সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা: এক বছরেও নেই মামলার অগ্রগতি

জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি না হওয়ায় ও আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন করেন। pran মানববন্ধনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম বলেন, আরাফাতের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার এক বছর পূর্ণ হলেও এখনও কোনো বিচার পাইনি। সেসময় আরাফাতের ওপর যেসব ছাত্রলীগ নেতারা হামলা চালিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করেনি। এমনকি তদন্ত প্রতিবেদন পর্যন্ত আদালতে দাখিল করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ বলেন, শুধু আরাফাতের ওপর নয় সাম্প্রতিক সময়ে জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকদের ওপর ...