তিন সিটিতে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু
আজ মঙ্গলবার থেকে রাজশাহী, সিলেট ও বরিশাল এই তিন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে। সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
তিন সিটিতে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে মোট ৫৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য এই তিন সিটি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করছে ইসি।
এ বিষয়ে ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘১০ জুলাই প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে তিন সিটিতে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া আছে।’
একইসঙ্গে নির্বাচনের সব প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে তিন সিটিতে মেয়র পদ...









