Friday, August 7

জাতীয়

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

জাতীয়, বাংলাদেশ
মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রোববার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগের কথা জানানো হয়। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ অবসরে যান। মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হলো। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে মোজাম্মেল হক খান জ্যেষ্ঠ সচিব হন। এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন মোজাম্মেল হক।...
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতীয়, বাংলাদেশ
রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ সোমবার সকালে কক্সবাজারে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানায়। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল পৌনে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আজ উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেখবেন। এরপর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে উখিয়ার মধুরছড়া ও লম্বাশিয়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাবসতি দেখতে যাবেন তাঁরা। এ সময় কয়েকটি রোহিঙ্গা দলের সঙ্গে তাঁরা কথা বলবেন। রোহিঙ্গা...
সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির এই নেতা বলেন, বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ‘ধারালো অস্ত্র’ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর ‘তামাশা’। ছাত্রলীগের বিষয়ে রিজভী বলেন, শিক্ষাঙ্গনকে বাকশালী খাঁচায় বন্দী করার জন্যই বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে তৈরি করা হয়েছে। বর্তমানে খুন, জখম, হাঙ্গামা, হল দখল, সিট–বাণিজ্য, শিক্ষক-ছাত্রছাত্রীকে লাঞ্ছিত করার প্রতীকে পরিণত হয়েছে বর্তমান ছাত্রলীগ। সে জন্যই পুলিশের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত করতে ছাত্রলীগও নেমে পড়েছে। গত...
এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

জাতীয়, বাংলাদেশ
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে বরাদ্দ করা টাকা কম হলে সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে এবার আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দিতে বলা হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমরণ অনশনের সপ্তম দিনে আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব দিয়ে আসে। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন। পাশাপাশি শিক্ষকদের আমরণ অনশন অব্যা...
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতীয়, বাংলাদেশ
ঢাকা সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা একটা মানবিক বিপর্যয় । এ পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এ থেকে প্রমাণ হয় বাংলাদেশ সরকার ও জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা রোহিঙ্গা পরিস্থিতির জন্য একটা সহায়তা তহবিল গঠনের জন্য কাজ করছি। এর অংশ হিসেবে আগামীকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবো। রোহিঙ্গার জন্য আমরা ৪০০ মিলিয়ন ডলার দিচ্ছি এটা পুরোটাই অনুদান হিসেবে বিবেচ্য হবে। রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর এক যৌথ ভিডিও বার্তায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এসব কথা বলেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, একক দেশ হিসেবে বিশ্বব্যাংক এবার বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ সহা...
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের কর্মচারীদের আমরণ অনশন

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের কর্মচারীদের আমরণ অনশন

জাতীয়, বিনোদন
প্রাপ্য বেতন-ভাতার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা। ২০১৫ সালের ১২ ডিসেম্বর বিতর্কিত নিয়োগের পর আইনি জটিলতা কাটিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে যোগদান করা ২১২ কর্মচারি প্রাপ্য বেতন-ভাতার দাবিতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন। এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন এবং জেলার ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। আমরন অনশন থেকে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরন অনশন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীদের নেতারা। এদিকে স্বাভাবিক কাজকর্ম ফেলে রেখে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আমরন অনশন করায় সেবা বঞ্চিত হচ্ছেন হাসপাতালের রোগীরা। ব্যহত হচ্ছে হাসপাতালের বর্জ্য অপসারণের কাজ।সহায়ক কর্মচারীরা কাজ না করায় বিপাক...
খালেদা প্রসঙ্গে বিল ক্লিনটন বললেন ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট

খালেদা প্রসঙ্গে বিল ক্লিনটন বললেন ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট

জাতীয়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট। জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির রেজিস্টার্ড ভোটার গোলাম ফারুক শাহীনকে এসব কথা বলেন বিল ক্লিনটন। তিনি বলেন, ‘আমি জানি সবকিছু’। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি থেকে ৪০ মাইল দূরে হান্টিংটন সিটির একটি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অন্যদিকে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি এবার ভারতের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে হাউস অব লর্ডসের সদস্য অ্যালেক্স কারলিলি চলতি মাসের প্রথম সপ্তাহে দিল্লি যাচ্ছেন। তিনি দিল্লিতে ভারত সরকার এবং সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। তবে ভারত সরকারের কোন স্তরের প্রতিনিধির সঙ্গে মিলিত হবেন তা এখনো জানা যায়নি।...
শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: র‌্যাব ডিজি

শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: র‌্যাব ডিজি

জাতীয়
জঙ্গি নিধন অভিযান অব্যাহত রয়েছে। শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বলেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। রোববার সকালে তিনি শ্রদ্ধা জানান। এসময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনজির বলেন, আমরা কখনোই জঙ্গিদের ওপর থেকে দৃষ্টি সরাব না। এ মুহূর্তে দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। তিনি বলেন, দুনিয়া কাঁপানো হলি আর্টিজান হামলার পর গত দুই বছরে জঙ্গি নিয়ন্ত্রণে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে র‌্যাব। দেশে ঠিক এ মুহূর্তে বড় ধরনের জঙ্গি হামলার সম্ভাবনাও নেই, ওদের সেই সক্ষমতাও নেই। তাই বলে আত্মতুষ্টিতে বসে নেই র‌্যাব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশে দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। র‌্যাবসহ আ...
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতীয়
রোহিঙ্গা সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে মহাসচিব (জাতিসংঘ) ও আমি এখানে এসেছি। কারণ তারা এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। আর তারা এটা করেছেন খুবই মানবিক এবং শান্তিপূর্ণ উপায়ে। আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করার পর এক যৌথ ব্রিফিংয়ে জিম ইয়ং কিম এ কথা বলেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় পৌঁছান। বাংলাদেশের জন্য কঠিন এক সময়ে এই সফরে আসায় জিম ইয়ং কিমকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।...

খেলাপি বেড়ে দ্বিগুণ, তিন গুণ..

জাতীয়
সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও যে খারাপ হয়ে পড়ছে, তা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তবে বেসরকারি কয়েকটি ব্যাংকের আর্থিক চিত্র এক বছরে যে এতই খারাপ হয়েছে, তা একরকম আড়ালেই রয়ে গেছে। কোনো ব্যাংকের খেলাপি ঋণ এক বছরে দ্বিগুণ, আবার কারও কারও তিন গুণও বেড়েছে; যার প্রভাব পড়ছে মুনাফায়। ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ ব্যাংকের প্রকৃত মুনাফা আগের বছরের চেয়ে কমেছে। আর খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি রাখতে না পারায় ১৩টি ব্যাংক নগদ লভ্যাংশও দিতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সরকারি ব্যাংকগুলো নষ্ট করেছেন সরকারনিযুক্ত পরিচালকেরা। আর বেসরকারি ব্যাংকগুলো খারাপ করার পেছনে দায়ী কিছু দুষ্ট প্রভাবশালী পরিচালক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসব ব্যাংক নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা রয়েছে, তারপরও তারা হাত গুটিয়ে বসে আছে। এসব ব্যাংকের পরিচালকেরা সরকারকে চাপ দ...