Friday, August 7

জাতীয়

জুলাইয়ে বৃষ্টি হতে পারে ২০-২২ দিন, শেষ সপ্তাহে বন্যা

জুলাইয়ে বৃষ্টি হতে পারে ২০-২২ দিন, শেষ সপ্তাহে বন্যা

জাতীয়
চলতি মাসে দেশে গড়ে ২০ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুলাই মাসের ঝড় সতর্কীকরণ পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। উজানে মৌসুমী ভারী বর্ষণের কারণে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা দেখা দিতে পারে। পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে ঢাকায় ১৮ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩৩০ থেকে ৪৫০ মিলিমিটার। ময়মনসিংহ ১৮ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার। চট্টগ্রামে ২১ থেকে ২৫ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৬৫০ থেকে ৭৯০ মিলিমিটার। সিলেটে ২৩ থেকে ২৯ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৫২০ থেকে ৬৩৫ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে ১৬ থেকে ২০ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৬৫০ থেকে ৭৯০ মিলিমিটার। সিলেটে ২৩ থেকে ২৯ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩২৫ থেকে ৪০০ মিলিমিটার। রংপুর ১৯...
কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে

জাতীয়, বাংলাদেশ
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাহবাগ থানায় দায়ের করা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সজীবুজ্জামান। pran ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় রাশেদের নামে মামলটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জুলাই দিন...
কোটা সংস্কারে এখনও আনুষ্ঠানিক কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

কোটা সংস্কারে এখনও আনুষ্ঠানিক কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

জাতীয়, বাংলাদেশ
সরকারি চাকরিতে কোটা সংস্কার সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনাধীন। এটি বাস্তবায়নে সময় লাগতে পারে, কমিটি এখনও আনুষ্ঠানিক কাজ শুরু করেনি। বললেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। শফিউল আলম বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনও ট্রাসমিটেড হয়নি। কার্যক্রম শেষ হবার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কি না, একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনও কাজ শুরু করেছে কি না-আরেকজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জব...
নবম ওয়েজবোর্ড কেন বেআইনি নয় : হাইকোর্ট

নবম ওয়েজবোর্ড কেন বেআইনি নয় : হাইকোর্ট

জাতীয়, বাংলাদেশ
সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ড কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আর আদালতের এই নির্দেশনা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিবাদীদের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। নিউজপেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। নোয়াব’র পক্ষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান গেল মে মাসে এ সংক্রান্ত একটি রিট করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজবোর্ড তথ্য ...
রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান: জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান: জাতিসংঘ মহাসচিব

জাতীয়, বাংলাদেশ
রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গুতেরেস বলেন, 'আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।' আজ কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঘোরার ফাঁকে টুইটারে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন গুতেরেস। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ৯টায় অ্যান্তনিও গুতেরেস ও জিম ইয়ং কিম কক্সবাজার পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে তারা বালুখালী ট্রানজিট পয়েন্টে যান। সেখানেই রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন তারা। সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনা ও দেশটির উগ্র বৌদ্ধদের নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি পূর্ণ মর্যাদা নিয়ে তারা নিজেদের ভূমিতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন। এদিকে, আজ সোমবার বিকাল ৫ টা ২০ মিনিটে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে আসছেন জাতিসংঘের ম...
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

জাতীয়, বাংলাদেশ
গ্যাস সংকটের কারণে ১৪ মাস বন্ধের পর আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আশুগঞ্জ সার কারখানা পুরোমাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এমএম সিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। সম্প্রতি চলতি বছরের ১৩ জুন আবারও কারখানার গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়। বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস আরটিভি অনলাইনকে জানান, গ্যাস সরবরাহ না থাকায় ১৪ মাস বন্ধের পর আজ সোমবার উৎপাদন শুরু হয়েছে।...
ধর্ষণ-হত্যার বিবরণ শুনলেন রোহিঙ্গাদের মুখে জাতিসংঘ মহাসচিব

ধর্ষণ-হত্যার বিবরণ শুনলেন রোহিঙ্গাদের মুখে জাতিসংঘ মহাসচিব

জাতীয়, বাংলাদেশ
মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখ থেকে ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিবরণ শুনলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ(সোমবার) কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরে ওই সব নির্যাতিত রোহিঙ্গাদের করুণ কাহিনী নিজের কানে শুনলেন তারা। এ বিষয়টি নিজ টুইটারে শেয়ার করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব টুইটে লিখেছেন, আমি বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে হত্যাকাণ্ড ও ধর্ষণের কথা শুনেছি। তারা ন্যায়বিচার চায় এবং নিরাপদে বাড়িতে ফিরে চান। সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও তাদের সঙ্গে রয়েছেন। সেখান থেকে তারা যান উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সার্বিক...
১২ বছরে ১৩ দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

১২ বছরে ১৩ দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৪২তম। ২০৩০ সালে বাংলাদেশ ২৮তম দেশে পরিণত হবে। সে হিসেবে আগামী ১২ বছরে ১৩টি দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ।জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ঢাকায় সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে মতবিনিময়ের পর তিনি বাংলাদেশ সম্পর্কে এ আশার কথা শুনান। মন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। নিজ অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নিজের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। দেশের বাজেট এখন বিদেশি সাহায্যের ওপর নির্ভর নয়। নারীর ক্ষমতায়নেও এ অঞ্চলের মধ্যে এগিয়ে বাংলাদেশ। ২০১৬ সালের ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার রায় দেয় ব্রিটেনের নাগরিকরা। কিন্তু এ রায় নিয়ে বিশ্ব বাণিজ্যে এক ধরনের নেতিবাচক প্রভাবে...
রাবিতে মুখোমুখী ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা

রাবিতে মুখোমুখী ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা

জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন, আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে। সোমবার সকালে আরটিভি অনলাইনকে এসব কোটা আন্দোলনকারীদের নেতা মাসুদ মোন্নাফ বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও কোটা বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ঘোষণা পালন করা হবে। সেই সঙ্গে পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে তিনি আরও বলেন, আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি, তারা যেন স্বতস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমাদের ওপর যতই হামলা করা হোক, গুম-খুন করা হোক না ক...
কুমিল্লার মামলায় খালেদার জামিন স্থগিত

কুমিল্লার মামলায় খালেদার জামিন স্থগিত

জাতীয়, বাংলাদেশ
কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। এছাড়া আগামী ৪ সপ্তাহের মধ্যে জামিন প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশও দেয়া হয়েছে। pran আজ(সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন। এছাড়াও আদেশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আদালতে উপস্থিত ছিলেন। গত ২৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক ...