গুম হওয়া ব্যক্তির পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: মির্জা ফখরুল
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে সংহতি সভা করেছে বিএনপি। এতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা অংশ নেন। স্বজনরা জানান কষ্টের কথা। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। উপস্থিত নেতাকর্মীদের চোখে পানি।
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় দেখা মেলে এমনই চিত্র। এসময় কান্না জড়িত কণ্ঠে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে গত ১৫ বছরের গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তির পরিবারের দায়িত্বও রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘকাল রাজনীতিতে আছি। গ্রেফতার হওয়া জানতাম, হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া- এটা আমাদের জানা ছিল না। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে ভয়া...








