Friday, June 12

রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫৮২ সাংবাদিকের আহ্বান

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫৮২ সাংবাদিকের আহ্বান

রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশের ২৫৮২ (দুই হাজার পাঁচশত বিরাশি জন) সাংবাদিক। বুধবার এক যুক্ত বিবৃতিতে সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মত অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকী নেই। খালেদা জিয়াকে বাচাঁতে হলে বিদেশে অ্যাডভানস সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানাই। সাংবাদিকরা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৬ বছর। প্রবীণ বয়সেও তিনি জেলবন্দি। অবশ্য সরকারের বিশেষ অনুমতিতে শর্তযুক্ত ম...
নৌকা প্রার্থীর মিছিলে হঠাৎ বোমা বিস্ফোরণ, আহত ৪

নৌকা প্রার্থীর মিছিলে হঠাৎ বোমা বিস্ফোরণ, আহত ৪

রাজনীতি
পাবনার বেড়া পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীর মিছিলে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ওই বোমা বিস্ফোরণে নৌকার প্রার্থীর চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে বেড়া পৌর সদরে পাটপট্টির কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ‘বিস্ফোরক জাতীয় বস্তু’ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকার কর্মী-সমর্থকরা একটি নির্বাচনি মিছিল বের করেন। মিছিলটি পাটপট্টি অতিক্রম করার সময় হঠাৎ বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বিস্ফোরণে নৌকা প্রার্থীর চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নৌকা প্রতীকের প্রার্থী আসিফ শামস্ রঞ্জন বুধবার সকালে জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ এ হামলা চালিয়েছেন। তিনি বলেন, তার ব্যাপক জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ন...
খালেদাকে বিদেশে পাঠাতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আহ্বান

খালেদাকে বিদেশে পাঠাতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আহ্বান

রাজনীতি
ঢাকা: দেশের ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবার ২৩নভেম্বর এক যুক্ত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন জাসাস সভাপতি হেলাল খান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বাংলাদেশের চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানাস্তর করা প্রয়োজন বলে জানিয়েছেন। পরিবারের সদস্যরাও তাই মনে করছেন। বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, অতিশীঘ্র খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বি...
আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনায় সময় চাইলেন আইনমন্ত্রী

আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনায় সময় চাইলেন আইনমন্ত্রী

রাজনীতি
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই স্মারকলিপি পর্যালোচনা করে সিদ্ধান্ত ও মতামতের ব্যপারে আলোচনা ও সময়ের প্রয়োজন আছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিএনপিপন্থী ১৫ আইনজীবীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারা আলোচনায় আমি এখন যেতে চাই না। আমাদের স্বাভাবিক আইনে মত পার্থক্য থাকবে। আমারও বিএনপির আইনজীবীদের সঙ্গে আইনে মত পার্থক্য আছে। ওনারা (বিএনপিপন্থী আইনজীবীরা) যে ৪০১ ধারা, উপধারার কথা বলেছেন, সেখানে তারা বলেছেন ‘কোথাও বিদেশ যাওয়া যাবে না কথাটি বলা নেই’। সেখানে বিদেশ যাওয়ার বিষয়ে বলা না থ...
বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী

বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেরা কোনো আইন-আদালত মানে না, সেই কারণেই তারা লাগামহীন ও দায়িত্বহীন কথা বলতে পারে। বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিয়ে যেতে হবে? বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী মহানগর ডেস্ক শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ডে শঙ্করমঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে ‘সরকার চাইলে বিএনপি নেত্রীকে বিদেশে নিতে পারবেন’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন-আদালত কোনো কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশ...
প্রেসিডিয়ামে মায়া, কামরুল লিটন, জাহাঙ্গীর বহিষ্কার

প্রেসিডিয়ামে মায়া, কামরুল লিটন, জাহাঙ্গীর বহিষ্কার

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও এডভোকেট কামরুল ইসলামকে। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির দায়ে মেয়র জাহাঙ্গীর আলমকে পৃষ্ঠা ১৭ কলাম ১ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। গতকাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। শুরুতেই বক্তব্য রাখেন তিনি। এ সময় আওয়ামী লীগ সভাপতি দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে-বিদেশে অপপ্রচ...
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। গণঅনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। এদিন সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে আশেপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে যানজট। রাজধানীর মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালিত হচ্ছে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। এর আগে গত বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। ...
‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিন’- বাসদ

‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিন’- বাসদ

বাংলাদেশ, রাজনীতি
মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ...
জয়েন্টে ব্যথা, ভুলেও খাবেন না এই ৫ খাবার

জয়েন্টে ব্যথা, ভুলেও খাবেন না এই ৫ খাবার

বাংলাদেশ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে শনিবার সারাদেশে গণঅনশন কর্মসূচি দিয়েছে দলটি। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার হলরুমে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে। শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে গণ-অনশন কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।...
সংসদে রুমিন ফারহানার উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে রুমিন ফারহানার উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

এক্সক্লুসিভ, রাজনীতি
জাতীয় সংসদের কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী কেটে’ বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা; তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এ সময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে যায়। মঙ্গলবার জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে। সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন ফারহানা বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগ পেতে রুমিন ফারহানা সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এ সম...