Monday, June 15

রাজনীতি

আ.লীগ নেতা হত্যাকাণ্ডে ১৩ জনের ফাঁসির আদেশ

আ.লীগ নেতা হত্যাকাণ্ডে ১৩ জনের ফাঁসির আদেশ

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। নিহত জহিরুল হক শহরের জগতবাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর সন্ধ্যার পর সিএনজিচালিত রিকশায় ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে জহিরুল হক নিজ গ্রাম পয়াগে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসামিরা তার সিএনজি আটকে জহিরুলকে আক্রমণ করে মারাত্মক জখম করেন আসামিরা। সিএনজিচালক গোলাপ মিয়াও আঘাতপ্রাপ্ত হন। এ সময় মোটরসাইকেল দুটিসহ আসামি শিথিল ও ফারিয়াজকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। জহিরুল হক ওই দিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন মারা যান।...
খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ আখ্যা দেওয়ায় যা বললেন ওবায়দুল কাদের

খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ আখ্যা দেওয়ায় যা বললেন ওবায়দুল কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন- তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া বীর নারীদের গৌরবগাথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস। ফখরুল বলেন, আমরা আশা করি- বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত...
৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

বাংলাদেশ, রাজনীতি
৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট স্টাফ করেসপন্ডেন্ট মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ, শ্রদ্ধা আর ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে দুই দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে সংগঠনটি। যারা দেশমাতৃকার জন্য অকাতরে বিলিয়েছে নিজেদের প্রাণ গানে গানে সেই বীর সেনানীদের স্মরণ করা হয়। বিভিন্ন সংগঠনের দলীয় গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের পরিবেশনায় জমে ওঠে এ আয়োজন। শুরুতে বিজয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ছিল আলোচনা সভা। অনলাইনে আলোচনায় যুক্ত হন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ব...
মুরাদ হাসান-এর অপরাধ আর বুয়েট হত্যার বিচার নিয়ে প্রশ্ন

মুরাদ হাসান-এর অপরাধ আর বুয়েট হত্যার বিচার নিয়ে প্রশ্ন

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
বিগত কয়েক দিন ধরে আমাদের শ্রোতা পাঠকদের মধ্যে সব চেয়ে বেশি আলোড়ন ফেলেছে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কিছু মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক এবং তার প্রেক্ষিতে মিঃ হাসানের পদত্যাগ। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে মিঃ হাসান বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, সেগুলো অনেকেই বর্ণবাদী এবং নারী বিদ্বেষী হিসেবে দেখেছেন। তখন তার দল আওয়ামী লীগ বিষয়টির গুরুত্ব বুঝতে পারে নি, বা বুঝেও না বোঝার ভান করেছিল বলে মনে হয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি মুরাদ হাসানের। কারণ, ক'দিন পরেই একটি পুরনো টেলিফোন কথোপকথন সামাজিক মাধ্যমে ফাঁস করা হয়, যেখানে মিঃ হাসানকে একজন চিত্রনায়িকাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে এবং ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। সেদিন রাতেই প্রধানমন্ত্রী মিঃ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দেন। বর্ণবাদী ভাষা ব্যবহার এই ঘটনা প্রবাহ ঘিরে...
শেখ মনির জন্মদিনে জাতীয় মসজিদে দক্ষিণ যুবলীগের বিশেষ দোয়া

শেখ মনির জন্মদিনে জাতীয় মসজিদে দক্ষিণ যুবলীগের বিশেষ দোয়া

বাংলাদেশ, রাজনীতি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। শনিবার (৪ ডিসেম্বর) দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে বাদ এশা এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সম্মানিত প্রধান মুয়াজ্জিন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা কাজী মাসুদুর রহমান। দোয়া-মুনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের জন্যও মাগফেরাত কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্নস্থরের...
শেখ মণি’র জন্মদিনে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাব্বিরের শীতবস্ত্র বিতরণ

শেখ মণি’র জন্মদিনে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাব্বিরের শীতবস্ত্র বিতরণ

এক্সক্লুসিভ, রাজনীতি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , মুজিব বাহিনীর প্রধান , বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , বিশিষ্ট লেখক- সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে । আজ ৪ ঠা ডিসেম্বর ঢাকায় উক্ত শীতবস্ত্র বিতরন ও দোয়ার আয়োজন করেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন। উল্লেক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন আর আদর্শে অনুপ্রাণিত শহীদ শেখ ফজলুল হক মণি ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। ক্ষণজন্মা এই মানুষটি তাঁর ছোট জীবনের নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, লেখক ও সাংবাদিক সকল ক্ষেত্রেই আমরা তাঁর মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা, বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সৃজনশীলতার ও সংস্কৃতিমনার পরিচয় পাওয়া যায়।...
মেয়র থেকে বরখাস্তের পর জাহাঙ্গীরের বিষয়ে যা বললেন মন্ত্রী

মেয়র থেকে বরখাস্তের পর জাহাঙ্গীরের বিষয়ে যা বললেন মন্ত্রী

রাজনীতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়ার পর এবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছেন জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকাল ৪টায় সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সিটি মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর আগে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পিআরও হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরক...
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান

রাজনীতি
ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। নেতারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার এখন যে অবস্থা- তাতে বাংলাদেশে বিদ্যমান চিকিৎসার সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। কিন্তু এর চাইতে অগ্রসর চিকিৎসা যেটা দেশে নেই, সেটা তার প্রয়োজন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সবার প্রথমে তিনি বাংলাদেশের নাগরিক। সংবিধান অনুযায়ী চিকিৎসার অধিকার তার প্রাপ্য। সেই অধিকার থেকে তাকে...
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব

রাজনীতি
ঢাকা: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ অবস্থায় আগের মতোই আছেন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের মতো আছে। উন্নতি অথবা অবনতি কোনোটাই হয়নি। এদিকে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার পর খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর অনুসন্ধান করে জানা যায়, তিনি বেঁচে আছেন। খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান রাত ২টায় জানান, চেয়ারপারসনের হিমোগ্লোবিন, রক্তচাপ কমে গিয়েছিল। ইন্টারনাল হেমোরেজের কারণে। ডায়াবেটিস আনকন্ট্রোল্ড। রক্ত দিতে হয়েছে আজ আবার। কয়েকদিন রক্ত লাগেনি। অন্য সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রক্ত দেওয়ার সময় প্রথমে রক্ত যাচ্ছিল না। তখনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে স্বাভাবিকভাবে রক্ত দেওয়া হয়...
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেছেন তিনি। এদিন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দী রয়েছেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা আগেও বলেছি, তাকে তিলে তিলে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। এর প্রমাণ হলো, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রিজভী আরও বলেন, আমরা ...