সন্ত্রাসী কচি-রিপন-সুমন-ইমন গংদের খুজছে র্যাব-সিআইডি
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। সাইফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খিলগাঁওয়ের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল আলম বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি সবুজবাগ থানার মধ্যে পড়েছে। তবে ভিকটিম সাইফুল ইসলামের বাসা খিলগাঁও থানায় এলাকায়, যে কারণে এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা জানতে পেরেছি, শনিবার (১৫ মে) সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় আড্ডা দেওয়ার সময় কে বা কারা সাইফুলের ওপর গুলি চালিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
সাইফুলকে হত্যার চেষ্টাকারী কচি, সুমন, রিপন, ইমন, চাপাতি রাসেল, অনিক গংদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে চাদাবাজি, মাদক ব্যবসা সহ একাধিক অভিযোগ আছে।
...









