Monday, June 15

রাজনীতি

সাংবাদিকেরা জাতির বিবেক- আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল

রাজনীতি
নিজস্ব প্রতিনিধিঃ- আজ ২৬/০২/২০২১ ইং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক নৌ বিহারের অনুষ্ঠান,মোহনপুর পর্যটন কেন্দ্রে( মতলব উত্তর চাঁদপুর) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল । তিনি এ সময় বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব সরকার। সেই কারনে সরকার সাংবাদিকদের বিভিন্ন ভাবে সম্মানিত করেছেন , সাংবাদিকরা হলো জাতির বিবেক। আজকের দিনটি আমার কাছে ঈদের মতো লাগছে , জাতির বিবেকের সাথে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. মাহবুবর রহমান (এসপি চাঁদপুর ) (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক পদে পদন্নোতি প্রাপ্ত ) ও মো. সাইফুল ইসলাম সম্পাদক দৈনিক যুগান্তর । মিজান মালিক সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশ...
রায়পুরে রুবেল ভাটের পক্ষে ভোট চাইলেন যুবলীগ সেক্রেটারি নিখিল

রায়পুরে রুবেল ভাটের পক্ষে ভোট চাইলেন যুবলীগ সেক্রেটারি নিখিল

রাজনীতি
আজ রায়পুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট এর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, "রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে জনগণের কল্যানে কাজ করতে হবে। নির্বাচনী সভায় তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আপানারা সবাই যে যার অবস্থানে মাঠে থেকে নৌকার বিজয় নিশ্চিত করবেন,সেই সাথে বি,এন,পি জামাত যেন আর জালাও পোড়াও এর রাজনীতি না করতে পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দিক নিদের্শনা অনুযায়ী কাজ করে যেতে হবে।" তিনি রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে সবার কাছে ভোট চেয়েছেন। এই সময়ে উপস্হিত ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম...
চাঁদপুর মতলব দক্ষিণে নৌকার পক্ষে ভোট চাইলেন যুবলীগ  সেক্রেটারি নিখিল

চাঁদপুর মতলব দক্ষিণে নৌকার পক্ষে ভোট চাইলেন যুবলীগ সেক্রেটারি নিখিল

বাংলাদেশ, রাজনীতি
চাঁদপুর মতলব দক্ষিণ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। আজ চাঁদপুর মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন-এর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। প্রার্থীর পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে জনগণের কল্যানে কাজ করতে হবে। তিনি চাঁদপুর মতলব দক্ষিণ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে সবার কাছে ভোট চেয়েছেন। ” তিনি চাঁদপুর মতলব দক্ষিণ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে সবার কাছে ভোট চেয়েছেন। এই সময়ে উপস্হিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ , হাবিবুর রহমান পবন , মোয়াজ্জেম হোসেন , জসিম মাতাব্বর , এম সাহা...
করোনা টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রী

করোনা টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রী

রাজনীতি
করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ সোমবার সকাল ১০টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি করোনা টিকা নেন। এ সময় তার স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুথিও টিকা নেন। করোনাভাইরাসের টিকাগ্রহণ বিষয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগে টিকা পেয়ে গেছি। তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।’ তিনি বলেন, ‘আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।’ উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি...
গণতন্ত্র হত্যা দিবসে দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গণতন্ত্র হত্যা দিবসে দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, ১৫ ফেব্রুয়ারী বিএনপির ভোট ডাকাতির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-কৃষি ও সমাবয় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান।...
অসহায় দুস্তদের মাঝে যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অসহায় দুস্তদের মাঝে যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজনীতি
নিজস্ব  প্রতিবেদক, মানবিকতার স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব অসহায় দুস্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। শনিবার রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে গরিব অসহায় দুস্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা,যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ঢাকার মহানগরের দক্ষিণের বিভিন্ন জায়গায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার ধারাবাহিকতায় আজ শনিবার ইসলামবাগে হাজী ইব্রাহিম সরকারি প্রথমিক বিদ্যালয় শীতবস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। ঢাকা দক্ষিণ যুবলীগের সহ- সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উ...
সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় কেন্দ্রীয় যুবলীগ

সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় কেন্দ্রীয় যুবলীগ

বাংলাদেশ, রাজনীতি
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ  মনোনীত মেয়র পদপ্রার্থী ভিপি নুরুল হক চৌধুরী’র নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে কেন্দ্রীয় যুবলীগের নেতারা। বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন আওয়ামী যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন যুবলীগের নেতারা। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে যুবলীগ। নির্বাচনী প্রচারণার সময় যুবলীগ নেতারা সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্ন...
নাঈম তালুকদারের গান ‘কই গেলা’

নাঈম তালুকদারের গান ‘কই গেলা’

রাজনীতি
এক্সট্রিম মাল্টিমিডিয়ার ব্যানারে এই সময়ের কণ্ঠশিল্পী নাঈম তালুকদারের কণ্ঠে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘কই গেলা’। ‘কই গেলা কই গেলা কই গেলা রে/ কাছে আইসা হাত ধইরা আমায় বোলাও রে/ ও আমার ঢঙের বন্ধু রে/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন মাহবুবুল আলম লিটন। গানটির সুর করেছেন শিল্পী নাঈম তালুকদার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এসডি সাগর। ‘কই গেলা’ গানের ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান। ভিডিওতে অভিনয় করেছেন শান, তানিন তানহা ও ফরহাদ। চিত্রায়নে ছিলেন সানী খান। সম্পাদনা করেছেন রবিন হোসেন। কালার কারেকশনের কাজ করেছেন এইচ এম সোহেল। বুনো কোকিল ফিল্মসের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই প্রোজেক্টের পৃষ্ঠপোষকতায় ছিলো সান পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ইজি ফ্যাশন লিমিটেড। https://youtu.be/e4jzC1JNgH4...
বৃহত্তর ময়মনসিংহ’র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল

বৃহত্তর ময়মনসিংহ’র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল

বাংলাদেশ, রাজনীতি
নিউজ ডেস্ক, স্বদেশ: বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের হাত ধরে ১৯৭২ সালে ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্রলীগে যোগদান করেন। বৃহত্তর ময়মনসিংহ'র বর্ষিয়ান নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে সভাপতি স্কুলে ১০ম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৭৪ সালে জেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। ১৯৭৮ সালে পুনঃগঠিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ১৯৮২ সালে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ১৯৮৪ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, ১৯৮৭ সালে পুনরায...
ফ্রান্সকে বয়কটের ডাক দিলেন কাউন্সিলর ছোটন

ফ্রান্সকে বয়কটের ডাক দিলেন কাউন্সিলর ছোটন

রাজনীতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, `তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ফ্রান্সকে। যারা আমাদের মুসলমানদের অনুভুতিতে আঘাত হেনেছে। ফ্রান্সের পণ্য বর্জন করুন। এটা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব বলে আমি করি। আমরা চাই মুসলমানরা অল্প অল্প করেও থুথু ফেলি তাহলেও সমুদ্র হয়ে যাবে। এই থুথু ফ্রান্সের মুখে ফেলি।` গত রবিবার গ্রেটওয়াল শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির দোয়া ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এসময় গ্রেটওয়াল শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাবেদ হোসেন মিঠুর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহামেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মাসুদ, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ইমন, ৪৫ নং ওয়ার্ড কাউন্সি...