সঠিক প্রস্তুতির জন্যই দেশে আমেরিকা-ইতালির চেয়ে আক্রান্ত কম-জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মোকাবিলায়
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণেই আক্রান্তের ৪৪ দিন পার হলেও দেশে
করোনা রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার থেকে বহুগুণ কম রয়েছে। আজ
দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৬, গতকালও প্রায় ৩ হাজার করা
হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত
হয়েছে সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩ হাজার ৭৭২ জন। দেশে দৈনিক
আক্রান্ত সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ এর ঘরেই আছে।’
বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘এটি এমনিই সম্ভব হয়নি। চিকিৎসক, ন...








