Monday, June 15

রাজনীতি

দেড় মাস পর জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

বাংলাদেশ, রাজনীতি
জরুরি বৈঠকে বসেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। স্কাইপে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে দেশের চলমান রাজনীতি, দলের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ ও ছাত্রদলের সংকট সমাধানসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সিদ্ধান্ত পরিবর্তন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচিত চারজনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়ে এ বৈঠকে ব্যাখ্যাও চাওয়া হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ৩০শে ডিসেম্বর একাদশ জাত...
‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণা কাদেরের

‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণা কাদেরের

বাংলাদেশ, রাজনীতি
শে ফিরে নিজ দপ্তরে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট নিরসনে নিজের ‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রোববারই প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যান এবং ফাইল স্বাক্ষর করেন তিনি। এসময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হবে। অন্য যেকোনো সময়ের চেয়ে এবার পরিস্থিতি ভালো। তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-চট্টগ্রাম রুটে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হওয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ হবে না। এই দুই রুটে পরিবহনের কোনও সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, বিআরটিসির ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২০ মে। বিআরটিসির নতুন গাড়ি আসাতে গণপরিবহনে সংকট অনেকটা কমবে। ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফেরার পর দ্বিতীয় ইনিং...
‘ওবায়দুল কাদের’ বুধবার আসতে পারেন !!

‘ওবায়দুল কাদের’ বুধবার আসতে পারেন !!

রাজনীতি
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বুধবার দেশে ফিরতে পারেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের আজ রোববার বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন। আবু নাসের প্রথম আলোকে বলেন, বুধবার মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ বিমানের উড়োজাহাজে সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসাসেবার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার...
”জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার !!!!

”জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার !!!!

রাজনীতি
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই আজ দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত হন বিএনপির নেতা জাহিদুর রহমান। গত বৃহস্পতিবার তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত ছিল, যাঁরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে), তাঁরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন ও তা এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য আমাদের দলের ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান; তাঁকে সর্বসম্মতিক্রমে আজ বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্ক...
সংসদে যাচ্ছে না বিএনপি !!

সংসদে যাচ্ছে না বিএনপি !!

রাজনীতি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের শপথ না নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাব অনুযায়ী প্যারোল নয়, তাকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া আরও জোরালো করার পাশাপাশি রাজপথে কর্মসূচি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকে লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবীদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। স্থায়ী কমিটির দুই নেতা নাম প্রকাশ না করে বলেন, শপথ না নেয়ার বিষয়ে আমাদের আগের স্থায়ী কমিটিতে যে সিদ্ধান্ত ছিল, তা আরও জোরালোভাবে নেয়া হয়েছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান...
যৌথ নেতৃত্বে দল চলছে  : ফখরুল

যৌথ নেতৃত্বে দল চলছে : ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে যৌথ নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দল চলছে। এ ছাড়া ছাত্র ও তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের মধ্যে একটি যৌথ নেতৃত্ব গড়ে উঠেছে। আর সেই নেতৃত্বই দলের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন সময়ে ছাত্রসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র ও তরুণ সমাজের ওপর দায়িত্ব এসেছে গণতন্ত্র রক্ষার জন্য এবং দলের নেত্রীকে মুক্ত করা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা...
”আজ ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা !!

”আজ ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা !!

রাজনীতি
তিন দিনের সরকারি সফরে রোববার ব্রুনাই যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর। সফরে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইর উদ্দেশে যাত্রা করবে। বিমানটি স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরী বেগাওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ব্রুনাইয়ের যুবরাজ হাজী আল-মাহতাদী বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযা...
হতাশ হবেন না, : ফখরুল

হতাশ হবেন না, : ফখরুল

রাজনীতি
দলের নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হতাশ হবেন না, হতাশার কথাও বলবেন না।’ আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে শত নাগরিক আয়োজিত 'খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বইয়ের প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর এই গবেষণা গ্রন্থটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ভেঙে ফেলার জন্য বারবার চেষ্টা হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বারবার চেষ্টা হয়েছে। এবারও খালেদা জিয়া কারাগারে একটি কারণে,...
”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

রাজনীতি
মামলা থাকায় ভারত যেতে পারলেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে। বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তবে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পেরেছেন। নিপুন রায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি। পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়। এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। এর আগে ৯ই মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেয়া হয়নি। তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।...
আমি গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেই: প্রধানমন্ত্রী

আমি গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেই: প্রধানমন্ত্রী

রাজনীতি
আমি সব সময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেই। তখন (১৯৯৬ সাল) থেকেই আমরা গবেষণা শুরু করলাম। আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ গবেষণা অনুদান এবং এনএসটি চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যুগ পরিবর্তন হচ্ছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বটাই হচ্ছে পরিবর্তনশীল। এই যুগের সাথে তাল মিলিয়ে চলেই আমাদের সব কাজ করতে হবে। আমরা কারো থেকে পিছিয়ে থাকব না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করতে পেরেছি। আ...