Monday, June 15

রাজনীতি

সৈয়দ আশরাফুল এর মাকে নিজের মায়ের মতো করেই দেখতাম-শেখ হাসিনা

সৈয়দ আশরাফুল এর মাকে নিজের মায়ের মতো করেই দেখতাম-শেখ হাসিনা

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
গত সরকারের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদ্য প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা ভাবতেও পারিনি সৈয়দ আশরাফ আমাদের ছেড়ে এত দ্রুত চলে যাবেন। লন্ডনে এমন অবস্থায় সে থাকতো যে কখনো কখনো তার কাছে খাবার পয়সা থাকতো না তবুও তিনি সৎ এবং নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন। আর একদিন তিনি আমাকে বললেন আপা খাবার খাবো। আমি বললাম চলে আসো, তখন তিনি বললেন, আমি যে যাবো আমার কাছে তো ট্রেনের ভাড়া নাই। একটা বড় বোনের কাছে যে একটা আবদার করে তিনি আমার কাছে সেইভাবে আবদার করতেন'। বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনু্যায়ী আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'আমি সৈয়দ আশরাফুল ইসলামের মাকে নিজের মায়ের মতো করেই ...
নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ- শেখ হাসিনা

নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ- শেখ হাসিনা

জাতীয়, রাজনীতি
জনস্রোতে থৈ থৈ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিজয় সমাবেশ’ ১৯ জানুয়ারী বিজয় সমাবেশে জনতার ঢল। সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো সোহরাওরয়ার্দী উদ্যানের চারপাশে নেতাকমীদের উপস্থিতি ছিল দেখার মত। যুবলীগ দক্ষিনের আইকন সম্রাট এর নেতৃত্বে সকাল থেকে তার সকল নেতাবৃন্দ বিশাল বিশাল মিছিল নিয়ে আসতে থাকে। বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী প্রবেশ করেন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সব দল নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছে। ভোটে আসা দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় একটা স্বাভাবিক ব্যাপার। আমি বলতে চাই আওয়ামী লীগ ভোট পেয়ে জয়ী হয়েছে এটা সত্য।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আজ শনিবার রাজধানীর সোহরাওয়...
সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

নারী ও শিশু, বাংলাদেশ, রাজনীতি
নতুন মন্ত্রীসভার শপথের মধ্যদিয়ে টানা তৃতীয় বারের মতো গঠিত হল নতুন সরকার। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় দলটি। ফলে এর মধ্যেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যোগ্য ও ত্যাগী নেত্রীদের তালিকা তৈরি করছেন। দলীয় সূত্র জানায়, এবারের সংরক্ষিত আসনে ব্যাপক রদবদল হতে পারে। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চূড়ান্ত করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দশম জাতীয় সংসদের মতো বেশি সময় না-ও লাগতে পারে। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংরক্ষিত আসনে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে। যারা দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন কাজে অবদান রেখেছেন, দলের ও দলের সহযোগী সংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন- এমন নেত্রীদের মনোনয়ন দেয়া হবে। সেই হিসেবে দশম জাতীয় স...
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

রাজনীতি
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দল, মত ও বিশ্বাসের মানুষেরা সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত। ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুটের মতো অপকর্মটির জন্য অচিরেই সরকার বিশাল রাজনৈতিক ধাক্কা খাবে। জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৩০ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ডিজাইনে ভোট লোপাটের উৎসবের মহাসমারোহ চলছে পুলিশ সদর দপ্তর থেকে থানার পুলিশ স্টেশনগুলোতে। অন্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের মচ্ছব। যে দল ভোটে বিজয়ী হয় সাধারণত তাদের কর্মীরাই উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনী একটি রাজনৈতিক দলের তথাকথিত বিজয়ে উৎসব উদযাপন করে, এটা শুধু নজিরবিহীন ও ...
সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

রাজনীতি
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির চারজন প্রার্থীকে মনোনীত করতে স্পিকার বরাবর আবেদন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার চারজনের নাম উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চার প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই মনোনয়নপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবরে পাঠানো হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন- পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।...
আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা

আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা

রাজনীতি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বিকাল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যৌথসভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।...
এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

রাজনীতি
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ্যাড. ফজলে রাব্বী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন। গতকাল সকালে নাজিমুদ্দৌলা বাঁধন সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নবনির্বাচিত সাংসদ এ্যাড. রাব্বীর সাঘাটা উপজেলার নিজবাড়ীতে উপস্থিত হয়ে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানসহ সৌজন্য সাক্ষাত করেন। উল্লেখ্য, এ্যাড. ফজলে রাব্বী মিয়া গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ফজলে রাব্বী মিয়া এরআগে ৬ বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে ...
সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিকলীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে গতকাল ৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলিম ঢালি, মোস্তাফিজুর রহমান মন্টু, আন্তর্জাতিক সম্পাদক ফারুক মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরজে সাইমুর রহমান, মহানগর দক্ষিনের সভাপতি অন্তর, উত্তরের সভাপতি আশরাফ, যুগ্ম সা: সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক চয়ন, মেহেদি হাসান, সহ-সম্পাদক এ্যাড. জেরিন খান, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হানিফ, জিতু, সহ-সম্পাদক সাথি। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি,...
নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরইমধ্যে মন্ত্রিসভার ৪৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তালিকায় আওয়ামী লীগের শরিক দলের কোনও নেতার নাম দেখা যায়নি।আজ (রোববার) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। তবে ৪৭ জনের সবাই আওয়ামী লীগের।এর আগে আওয়ামী লীগের দুই সরকারের মন্ত্রিসভায় শরিক দলের একাধিক সদস্য ছিলেন। যে কারণে ধরে নেয়া হয়েছিল এবারও থাকবেন।২০১৪ সরকারে মন্ত্রিপরিষদে ছিলেন জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গাঁ বিভিন্ন মন্...
কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

রাজনীতি
আগেই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের একটি তালিকা প্রণয়ন করেছে। তালিকা থেকে পাওয়া নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা তুলে ধরা হলো। মন্ত্রী হচ্ছেন যারা তালিকা অনুযায়ী ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), মোহাম্মদ হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (এলজিইআরডি), ডা. দীপু মণি (শিক্ষা), ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ), সাধন ...