Friday, May 1

রাজনীতি

২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-২০ দলীয় জোটের মাঝে কোনও বিভেদ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, তা নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন- দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামী ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদের ঐক্য অটুট আছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন-আমরা বিএনপিসহ জোটের নেতারা, জামায়াত ইসলামীকে অনুরোধ করেছি গণতন্ত্র, ঐক্য ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেয়ার জন্যে। আমরা আশা করবো জোটের প্...
বুলবুল দিচ্ছেন প্রতিশ্রুতি, বিএনপির সমালোচনায় লিটন

বুলবুল দিচ্ছেন প্রতিশ্রুতি, বিএনপির সমালোচনায় লিটন

রাজনীতি
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার সকাল থেকেই মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। দুই প্রার্থী ও তাদের নেতাকর্মীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে মহানগরী। কর্মী ও সমর্থকরা নিজ নিজ প্রার্থীর প্রতীক নিয়ে মিছিলও করেন। এসময় তাদেরকে প্রার্থীদের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষের মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল আটটা থেকে প্রচারণা শুরু করেন মহানগরীর ২৮নং ওয়ার্ডের বাদুরতলা মোড় থেকে। তিনি এই ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ বাসিন্দাদের কাছে ভোট চান। দেন নানা প্রতিশ্রুতি। সময় বুলবুল সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নেই। আমাদের জনগণ হলো আস্থার জায়গা। ধানের শিষ হলো মানুষে...
কোটা নিয়ে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে: কাদের

কোটা নিয়ে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে: কাদের

রাজনীতি
কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে ফর্মালি একটা কমিটি গঠন করা হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সেতু কর্তৃপক্ষের কার্যালয় সেতু ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, এই কমিটি খোঁজ খবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি শুধু কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাঁদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করবো। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ আগ বাড়ি...
বিএনপির ভেতরে-বাইরে চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

বিএনপির ভেতরে-বাইরে চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এমনকি বিএনপির ভেতরে ও বাইরে একটা চক্রান্ত হচ্ছে। যাতে করে খালেদা জিয়া জেল থেকে বের হতে না পারেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশনেত্রী যুব মুক্তি পরিষদ, ঢাকা জেলা’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনটি এই সমাবেশের আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, যারা আজকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা একটা সময় ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপি ধ্বংস হয়ে যাবে। আজকে যারা বিএনপির মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে তাদের বলবো, সেই সময় চলে গেছে। আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক রহমান দেশে ফিরবেন এবং আমরাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ক...
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাজনীতি
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েই তাঁরা মূলত আলোচনা করেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন গত ৯ বছরে বাংলাদেশ এবং ভারত বিভিন্ন প্রচলিত এবং অপ্রচলিত খাতে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিস্ময়কর অগ্রগতি প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার অন্যান্য ক্ষেত্রের মত বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে ভারতের সাহায্য ও সহযোগিতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে ভারত তাঁর সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশনার এ সময় বাংলাদেশে রপ্তানীর জন্য তাঁর দেশের বিদ্যুৎ প্রকল্প এবং এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত...
রাজশাহীর দুই ওসির অপসারণ চাইলেন বিএনপি প্রার্থী

রাজশাহীর দুই ওসির অপসারণ চাইলেন বিএনপি প্রার্থী

রাজনীতি
রাজশাহী সিটি করপোরশন এলাকার কাশিয়াডাঙ্গা ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই ওসির প্রত্যাহার দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তা তদন্তের দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির কার্যালয়ে রাসিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলেনে বুলবুল এ দাবি জানান। বিএনপির মেয়র প্রার্থী আরও বলেন, নির্বাচনে প্রচার প্রচারণার দুই দিনে অবৈধভাবে চার কোটি টাকার পোস্টার, ব্যানার ছাপানো হয়েছে। কে দিলো এতো টাকা? বুধবার বিএনপির এক কর্মীকে মারধর করে পুলিশে দেয় যুবলীগের এক কর্মী। আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এই নির্বাচন কমিশন সরকারের দালাল। তারা সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে শতভাগ ব্যর্থ হয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে কোথাও ক...
খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

রাজনীতি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সময়ের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ‘স্ট্যান্ড ওভার’ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করবেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৯ জুলাই এ আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১...
‘গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল’

‘গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল’

রাজনীতি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল করা হবে। এরইমধ্যে এ সংক্রান্ত অপরাধে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে। এব্যাপারে মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। জাতীয় সংসদের ২১তম অধিবেশনে জাসদ দলীয় মহিলা এমপি বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণপরিবহনে যৌন হয়রানির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের পূর্বে চালকদের সর্তক করা হচ্ছে। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করার মতো শাস্তির ব্যবস্থা আছে। মন্ত্রী আরো বলেন, গণপরিবহনে নারীর ভোগান্তি দূর করতে এবং নারী ও প্রতিবন্ধীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি বাসে ৯ টি আসন সংরিক্ষত রয়েছে। এছাড়া নারীদের জন্য নিরাপদ চলাচলের জন্য বর্তমানে বিআরটিএ কর্তৃক ১৫টি রুটে ১৮টি বাস ...
দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

রাজনীতি
মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এর আগে আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া জামিন চেয়ে আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ৫ জুলাই বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আদালতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩১ জুলাই। আদালতে খালেদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু উপস্থি...
জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করে দেয়া হয়। আইনজীবীদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। ২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার দায়ে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমদ। এ...