Thursday, August 13

রাজনীতি

খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

রাজনীতি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সময়ের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ‘স্ট্যান্ড ওভার’ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করবেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৯ জুলাই এ আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১...
‘গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল’

‘গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল’

রাজনীতি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে যৌন হয়রানি করলে রুট পারমিট বাতিল করা হবে। এরইমধ্যে এ সংক্রান্ত অপরাধে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে। এব্যাপারে মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। জাতীয় সংসদের ২১তম অধিবেশনে জাসদ দলীয় মহিলা এমপি বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণপরিবহনে যৌন হয়রানির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের পূর্বে চালকদের সর্তক করা হচ্ছে। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করার মতো শাস্তির ব্যবস্থা আছে। মন্ত্রী আরো বলেন, গণপরিবহনে নারীর ভোগান্তি দূর করতে এবং নারী ও প্রতিবন্ধীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি বাসে ৯ টি আসন সংরিক্ষত রয়েছে। এছাড়া নারীদের জন্য নিরাপদ চলাচলের জন্য বর্তমানে বিআরটিএ কর্তৃক ১৫টি রুটে ১৮টি বাস ...
দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

রাজনীতি
মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এর আগে আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া জামিন চেয়ে আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ৫ জুলাই বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আদালতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩১ জুলাই। আদালতে খালেদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু উপস্থি...
জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করে দেয়া হয়। আইনজীবীদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। ২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার দায়ে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমদ। এ...
সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে: ফখরুল

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে: ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন করে কমিশনকে পুনর্গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাহলেই দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। অন্যথায় দেশে কোনও নির্বাচন হতে দেয়া হবে না। দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি একথা বলেন। তার আগে মির্জা ফখরুলকে পানি পান করিয়ে অনশন ভাঙান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। অনশন কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। মির্জা ফখরুল বলেন, সরকার অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। ন্যূনতম প্রাপ্যটুকুও দেয়া হচ্ছে না। সরকার ইচ্ছাকৃতভাবে সবকিছু থেকে বিএনপি ও বেগম জিয়াকে দূরে সরিয়ে রাখার ষড়য...
ঢাবি ভিসির সঙ্গে আ. লীগ একমত নই: কাদের

ঢাবি ভিসির সঙ্গে আ. লীগ একমত নই: কাদের

রাজনীতি
কোটা আন্দোলনকারীদের সব কাজই ‘জঙ্গিবাদের বহিঃপ্রকাশ’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ বা আমি পুরোপুরি একমত নই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের সময় ভিসির বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা পুরোপুরি জঙ্গি স্টাইলে হয়েছে। কিন্তু পুরো আন্দোলন জঙ্গিবাদের বহিঃপ্রকাশ বলে তিনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ঢালাওভাবে আমি একমত নই। তিনি বলেন, আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। তেমন একটা খোঁজ খবর রাখতে পারিনি। তবে বলবো, কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারির বিষয়টি জটিল প্রক্রিয়া, সময় লাগবে। তবে কোটা সংস্কারের বিষয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমিটি কাজ করছে। তি...
আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ

আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ

রাজনীতি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন। বর্তমান সংসদে জাতীয় পার্টির সরাসরি ৩৪ জন সদস্য রয়েছেন। মহাজোটের শরিক হিসেবে এরশাদ এই ৩৪ জনের সঙ্গে আরও ৩৬ জন মিলিয়ে ৭০টি আসন আওয়ামী লীগের কাছে চান। যদিও ১০০টি আসনের কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষমতায় এলে সরকারে জাপার ১০ থেকে ১২ জনকে মন্ত্রী করারও প্রস্তাব রয়েছে। যে ৭০ জনকে এরশাদ মহাজোটের প্রার্থী চান তার মধ্যে বর্তমান সংসদের জাপার ৩৪ এমপি। বাকি ৬৬ জনের নাম ২৬৬ আসন থেকে চূড়ান্ত করবেন এইচ এম এরশাদ। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। বিএনপি নির্বাচনে এলে জাপাকে মহাজোটে রেখে না এলে বিরোধী দলে দিয়ে এই ছাড় দেওয়ার কৌশল নিয়ে আলোচনা রয়েছে। বর্তমান সংসদে জাপার ৩৪ জ...
সংসদে সপ্তদশ সংশোধনী পাস

সংসদে সপ্তদশ সংশোধনী পাস

রাজনীতি
সংবিধানের সপ্তদশ সংশোধনী পাস করেছে সংসদ। এর আগে পর্যায়ক্রমে সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ আরও চারবার সংশোধনীর মাধ্যমে নারী আসনের মেয়াদ ও সংখ্যা বাড়ানো হয়। চলতি সংসদের মেয়াদান্তে এই বিধান অব্যাহত রাখতে এই সংশোধনী বিল পাস করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে দুই দফা বিভক্তি ভোট অনুষ্ঠানের মাধ্যমে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন- ২০১৮’ নামে বিলটি পাস হয়। বিলের সংশোধনীর পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়ে ২৯৮টি এবং বিলের বিপক্ষে কোনো ‘না’ ভোট পরেনি। ফলে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে বিলটি পাস হয়। এর আগে সংশোধনীগুলোর ওপর হ্যাঁ ভোট পরে ২৯৫টি। সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করার কারণে এবং মৃত্যুজনিত কারণে একটি আসন শূন্য থাকায় মোট ভোট পরার কথা ছিল ৩৪৮টি। কিন্তু নারী সদস্যসহ রোববার সংসদে ৫০-৫৩জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। বিলের ওপর নয়জন স্বতন্ত...
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

রাজনীতি
বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও সু‌চি‌কিৎসার দা‌বি‌তে সমা‌বেশ কর‌তে না দেওয়ার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা। রোববার (৮ জুলাই) সকাল ১০টায় মগবাজার থে‌কে শুরু ক‌রে হা‌তির‌ঝিল গি‌য়ে মি‌ছিলটি শেষ হয়। এরপর সং‌ক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদ‌ল উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সি‌নিয়র সহ-সভাপ‌তি মোস্তাফা কামাল রিয়াদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দি‌য়ে অন্যায়ভাবে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে সরকার। বিএন‌পি ও খা‌লেদা জিয়াকে নি‌য়ে সরকা‌রের নীলনকশা সফল হবে না। যুবদ‌লের নেতাকর্মীরা গণআ‌ন্দোল‌নের মাধ্য‌মেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। বিক্ষোভ মি‌ছিলে যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন, বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদ‌...
গ্রাম বাংলার সোনার টুকরোগুলো খুঁজে বের করছি: প্রধানমন্ত্রী

গ্রাম বাংলার সোনার টুকরোগুলো খুঁজে বের করছি: প্রধানমন্ত্রী

রাজনীতি
গ্রাম বাংলায় সোনার টুকরো ছড়িয়ে আছে। আমরা সেই সোনার টুকরোগুলো খুঁজে বের করছি। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের দেশে বিদেশে কাজের সুযোগ করে দেয়া হবে। যাতে তারা নিজেদের মেধা মননের প্রতিফলন ঘটাতে পারেন। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশে-বিদেশে বহু জায়গায় গিয়ে আমার এ অভিজ্ঞতা হয়েছে। আমি এইটুকু আশা করবো যে, আমাদের ছাত্ররা মন দিয়ে পড়ালেখা করবে। দেশের জন্য কাজ করবে। তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তি জ্ঞানসম্মত বাংলাদেশকে গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্...