Thursday, September 3

রাজনীতি

গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জনগণ রুখে দিবে: আরিফুল হক

গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জনগণ রুখে দিবে: আরিফুল হক

রাজনীতি
জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না, জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচনগুলো করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীর সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে। জাতীয় স্বার্থ ও গণতন্ত্র বিরোধী যেকোনো কর্মকাণ্ড জনগণ রুখে দিবে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে সমাবেশে উপরোক্ত কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার বিকালে পৌরসভার সম্মুখে বিএনপির জেলা আহ্বায়ক কমিটি আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ...
সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ চায় না বিএনপি: প্রিন্স

সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ চায় না বিএনপি: প্রিন্স

রাজনীতি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এ সরকারের ছয় মাস চলে গেছে, কিন্তু দৃশ্যত কোনো কিছুই হচ্ছে না। দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বেড়ে যাচ্ছে, চারদিকে চাঁদাবাজি, চুরি-ডাকাতি, ছিনতাই হচ্ছে। খুন রাহাজানি বেড়ে যাচ্ছে। এগুলো কঠোরভাবে বন্ধ করতে হবে। চুরি-ডাকাতি, ছিনতাই, খুন এসব প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, সরকারকে বার্তা দিতে চাই, ধীরে ধীরে ছয় মাস পার হয়ে গেছে। আমরা এই সময় কোনো কথা বলি নাই। আমরা বলেছিলাম যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন। তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়া যায় কিন্তু আমরা তা বলি নাই। এখন আমাদের দাবি চলতি বছরের ডিসেম্বর মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। সংস্কারের নামে আর অযথা সময়ক্ষেপণ চায় না বিএনপি। সোমবার বিকালে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল প্রাঙ্গণে এক সমা...
‘বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন’ ভারতের উদ্দেশে ফখরুল

‘বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন’ ভারতের উদ্দেশে ফখরুল

রাজনীতি
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে উত্তরের পাঁচ জেলায় জনতার ঢল নেমেছে। প্রথম দিনে সোমবার ১১ পয়েটে তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে জড়ো হন লাখো মানুষ। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে। তবে দলের নেতাকর্মীরা ছাড়াও প্রায় সব শ্রেণিপেশার মানুষই যোগ দেন প্রাণের দাবি জানাতে। ছিলেন নদীভাঙনের শিকার গৃহহীন, কৃষক, জেলে, নৌকার মাঝি সবাই। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় অবস্থান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমানে্ত হত্যা বন্ধ করেন। আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানি আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে চাই। আমরা আমাদের তিস্তা...
নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে, এ দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারা মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার ভেতরে আনতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এ দেশের মূল মালিক জনগণ। এ দেশ নিয়ে কী হবে, না হবে সে সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। আমরা জনগণের অধিকার যত দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিতে পারব, জনগণের অধিকার যত দ্রুত এ দেশে প্রতিষ্ঠিত করতে পারব, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হবো। সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘আমার বিএনপি পরিবার...
দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

রাজনীতি
ঢাকা মহানগর যুবদলের কর্মসূচির ব্যানারে নিজের ছবি ব্যবহার করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে। যুবদেলর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে সাজ্জাদুল মিরাজের উদ্দেশ্যে বলা হয়, দলীয় কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যতিত অন্য কারো ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন করা বা নিয়ে আসার ক্ষেত্রে ইতোপূর্বেই দল থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া ছিল। দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি; এমনকি আরও এ...
যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল

যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো সোমবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সব নদীর উজানে তারা বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। এখন মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। আমাদের জেলে যারা মাছ ধরেন, তারা মাছ ধরতে পারেন না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মি...
স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজনীতি
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জ্যৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিন দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা প্রয়োজন। ...
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

রাজনীতি
উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।
প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন : শিবির নেতা সাদিক কায়েম

প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন : শিবির নেতা সাদিক কায়েম

রাজনীতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম জুলাই গণ-অভুত্থান নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন। অন্যথায় অন্ধকারে দিশা হারাতে হবে। রোববার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আমার ভাইয়েরা যখন রাস্তায় শহিদ হতো, বুক পেতে দাঁড়াত তখন তারা বলত-‘দেখি কী হয়? ক্যাম্পাস খুলে দিক তারপর দেখা যাবে।’ আমরা যখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সংকল্পবদ্ধ ছিলাম, একটা সুবিধাভোগীরা তখনও অপেক্ষা করছিল সুসময়ের জন্য। বিজয় নিশ্চিত হওয়ার পর একে একে ভিড়ছে ক্ষমতার কেন্দ্রে থেকে তৃপ্তির ঢেকুর তুলতে। সাদিক কায়েম লেখেন, বিপ্লবের শর্ত কি আমরা পূরণ করতে পারছি? আমরা কি শহিদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের অভীষ্ট ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, শহিদদের বিচার নিশ্চিত, সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়...
তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

রাজনীতি
‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের সোমবার থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা। দলীয় সূত্রে জানা যায়, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় সোমবার কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা–লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তা...