Thursday, June 4

খেলা

বাংলাদেশে এসে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

বাংলাদেশে এসে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

খেলা
বাংলাদেশে এসেই বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান দল। করোনাভাইরাস হানা দিয়েছে টিমে । সফরকারী বহরের ছয়জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, রোববার আফগানিস্তান দলের ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছলে সেদিনই তাদের করোনা পরীক্ষা করা হয়। সোমবার জানা যায়, বহরে ছয়জনেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাঠের খেলোয়াড়ও আছেন। আক্রান্তদের মধ্যে দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও আছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। প্রসঙ্গত আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সাগরিকাখ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে...
আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির

আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির

খেলা
প্রথমবারের মতো আইপিএল নিলামে দল পেলেন না সাকিব আল হাসান। ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিলামের দুদিনই নাম ডাকা হয়েছিল সাকিবের। কিন্তু কলকাতাসহ ১০ দলের কেউ সাকিবে আগ্রহ দেখায়নি। রোববার রাতেই নিশ্চিত হয়ে যায় এবারের আইপিএল খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। বিষয়টি নিয়ে সাকিবভক্তসহ ক্রিকেটপ্রেমীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি) সাকিব কেন অবিক্রীত থাকলেন? সাকিবের সহধর্মিণী উম্মে আহম্মেদ শিশির মনে করেন, আইপিএলের শুরুর দিকে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের কারণে সাকিবকে নেয়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। আর ভক্তদের হতাশ না হতে জানিয়ে শিশির বলেছেন, এবার দল না পেলেও সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছ...
ফাইনালে ওঠার লড়াই

ফাইনালে ওঠার লড়াই

খেলা
শিরোপার লড়াইয়ে টিকা থাকা চার দলের একটি আজ ফাইনালে উঠে যাবে। এই যুদ্ধে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিপিএলের লিগ পর্বের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে এলিমিনেটর ম্যাচে দেখা হবে খুলনা টাইটান্স ও চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের। এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দল বিদায় নেবে। ফাঁকা মাঠের শূন্যতা ঘুচিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক থাকবে চার হাজারের বেশি। টুর্নামেন্টের শেষের রোমাঞ্চ শুরুর আগে মাঠে দর্শক ফেরার খবর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। লিগ পর্বের শেষদিনের রানপ্রসবা উইকেট রানের আশা জাগাচ্ছে আসল টি ২০ বিনোদনের। শেষ চারে উঠতে ব্যর্থ হওয়া একটি দল সিলেট সানরাইজার্স, অন্যটি তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহর মিনিস্টার ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলা কুমিল্লা ও বরিশাল সমানতালে এগিয়...
৫০ লাখ টাকা পেল হকি ফেডারেশন

৫০ লাখ টাকা পেল হকি ফেডারেশন

খেলা
১১-২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং পাকিস্তান-এশিয়ার সেরা এই পাঁচটি দেশ বাদে বাকিরা অংশ নেবে এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্টে। এএইচএফ কাপের সর্বাধিক পয়েন্টধারী তিনটি দল খেলতে পারবে এশিয়া কাপে। ওই টুর্নামেন্টে অংশ নেবে ২২ সদস্যের দল। এই দলটিকে ৫০ লাখ টাকা দিয়ে পৃষ্ঠপোষকতা করছে দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। রোববার হকি ফেডারেশনে বিমানবাহিনী প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের হাতে সমপরিমাণ অর্থের চেক তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী। এ সময় ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। কালই কোচ গোবীনাথানের কাছে রিপোর্ট করেছেন খেলোয়াড়রা।...
সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ

সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ

খেলা
আইপিএলে এবারের আসরে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পেলেও ঠিকই পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আসরে ১ কোটির ভিত্তিমূল্যে রাজস্থানে রয়ালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবার ২ কোটি ভিত্তিমূল্যে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে। আর দল বদলে গেলেও প্রিয় বন্ধুকে পেয়েছেন মোস্তাফিজ। তার দলে যোগ দিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। ৪ কোটি ২০ লাখে চেতন সাকারিয়াকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের গত আসরের শুরুতেই ভাইকে হারান সাকারিয়া। খেলা চলাকালীন বাবাকে হারান। করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। ভাইয়ের পর বাবাকে হারালে শোকে কাতর হয় রাজস্থান রয়েলস শিবির। সে সময় সাকারিয়ার প্রতি সমবেদনা জানিয়ে বার্তাও দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। মোস্তাফিজের একজন ভক্ত সাকারিয়া। বাংলাদেশের এ পেসারের বোলিং তাকে মুগ্ধ করে। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও গভীর। আইপিএ...
প্রথম দিনে সাকিবকে কেউ না কেনার কারণ কী?

প্রথম দিনে সাকিবকে কেউ না কেনার কারণ কী?

খেলা
আইপিএল ২০২২ এর মেগা নিলামে শনিবার সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল। ২ কোটি ভিত্তি মূল্য থাকলেও তার জন্য দর হাঁকায়নি কেউ। ফলে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রীত থেকে যান। অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকায় ধারণা করা হচ্ছিল, নিলামে সাকিবকে নিয়ে কাড়াকাড়ি হবে। কিন্তু গতকাল নিলামে নাম উচ্চারণ হলেও ফ্রাঞ্চাইজিরা নির্লিপ্ত থেকেছেন সে সময়। সাকিবকে কেউ না কেনার কারণ কী? - এ প্রশ্ন উঠতেই পারে। ধারণা করা হচ্ছে - সম্ভবত পুরো আইপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ই সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। আর আইপিএলের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবে টাইগাররা। গুরুত্বপূর্ণ দুই সময়ে সাকিব জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকবেন বলেই হয়তো তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ শ্রীলংকা...
আইপিএল নিলাম দেখবেন যেভাবে

আইপিএল নিলাম দেখবেন যেভাবে

খেলা
আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে নিলাম, যা চলবে রোববারও। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়। এবারের আইপিএল নিলাম নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদেরও আগ্রহের শেষ নেই। কারণ নিলামে পাঁচ বাংলাদেশি তারকার নাম উঠেছে। বিশেষ করে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ঠাঁই পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান কোন দলে ভিড়েন। তা সেটি দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস টিভি চ্যানেলে। নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। এ ছাড়া ডিজনি-হটস্টারের অ্যাপে দেখা যাবে লাইভ। বেলা সাড়ে ১১টা থেকে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুরু হবে। নিলাম শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে। এবারের নিলামে ৫৯০ ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ...
মালদ্বীপের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

খেলা
সরাসরি সেটে মালদ্বীপকে তাদের মাঠে হারিয়ে প্রীতি ম্যাচের সিরিজ জিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে দল। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভ, অ্যাটাক সবখানেই আধিপত্য করল বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম ম্যাচে ৩-১ সেটে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরেছিল। বাঁচিয়ে রেখেছিল সিরিজ জয়ের আশা। সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে প্রথম সেট ২৫-১৮ পয়েন্টে জিতে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরুতে লড়াই কিছুটা জমেছিল। এক পর্যায়ে বাংলাদেশ ২৪-১৮ ব্যবধানে এগিয়ে যায়। এরপর মালদ্বীপ ঘুরে দাঁড়িয়ে ২৪-২১ করলেও আটকাতে পারেনি আল জাবির, হরষিত বিশ্বাসদের। ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় সফরকারীরা। ...
সাকিব না পেলেও দল পেলেন মোস্তাফিজ

সাকিব না পেলেও দল পেলেন মোস্তাফিজ

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে। কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেলেন। গত আসরে মোস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর এবার তাকে নিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। আর তাকে তার ভিত্তি মূল্যেতেই কিনে নেয় দিল্লি। অন্য কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি। ...
আইপিএল: সাকিবকে নিল না কোনো দল

আইপিএল: সাকিবকে নিল না কোনো দল

খেলা
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই। প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়। এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বিশেষ করে অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজকে কোন দল কত মূল্যে কিনে নেয় সেই আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছেন ভক্তরা। তবে ভক্তরা আপাতত হতাশই হলো। অবিক্রীত রয়ে গেলেন সাকিব। কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি আপাতত। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ধারণা করা হচ্ছিল, সাকিবকে ফের কিনে নেবে কলকাতা। বাংলা ভাষাভাষির হওয়ায় দলটিতে তার গ্রহণযোগ্যতা অনেক। তা ছাড়া প্রোটিয়া তারকা এবি ডি ...