Thursday, June 4

খেলা

পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত

পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত

খেলা
কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এর পাশাপাশি রোহিত শর্মার দল ১০০তম টি-টোয়েন্টি মাইলফলকেও নাম লিখিয়েছে। বছরখানেক আগে পাকিস্তান এই মাইলফলকে নাম লিখিয়েছিল। তবে সময়ের হিসাবে দ্রুততম না হলেও ম্যাচের হিসাবে পাকিস্তানকে ভারত পার হয়ে গেছে। গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শততম টি-টোয়েন্টিতে জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল পাকিস্তান দল। সে মাইলফলকে পৌঁছাতে তাদের লেগেছিল ১৬৪ ম্যাচ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ১৫৫তম। তালিকার তিনে থাকা দক্ষিণ আফ্রিকা, ১৪৭ ম্যাচে ৮৬টি জয় পেয়েছে। সুতরাং তাদের পক্ষেও ভারতের রেকর্ড ভাঙা সম্ভব হবে না। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, তালিকায় পরে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও ভারতের রেকর্ড ভ...
বরিশালের ‘ফাইনাল দুঃখ’

বরিশালের ‘ফাইনাল দুঃখ’

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফরচুন বরিশালকে। এর মাধ্যমে বিপিএলে বরিশালের দুঃখ আরেকটু বাড়ল। দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ বিপিএলের ফাইনালে এর আগেও দুইবার খেলেছিল বরিশাল। প্রথমবার বিপিএলে বরিশালকে প্রতিনিধিত্ব করে বরিশাল বার্নাস। আর প্রথম আসরেই ফাইনালে জায়গা করে নেয় বরিশাল বার্নাস। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৪০ রান করে তারা। কিন্তু ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বরিশাল বার্নাস। এরপর বরিশালকে প্রতিনিধিত্ব করা বরিশাল বুলস ২০১৫ সালের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আর সেবার তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ বলে গিয়ে হেরে যায়। ২০১৫ সালের ফাইনালে বরিশাল বুলস ১৫৬ রান করেছিল। সেই রানই শেষ বলে টপকে গিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। আ...
বড় সংগ্রহের আশা দেখিয়েও অল্পতেই থামল কুমিল্লা

বড় সংগ্রহের আশা দেখিয়েও অল্পতেই থামল কুমিল্লা

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরের শেরে বাংলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ইমরুল কায়েসের দল ১৫১ রান করতে সমর্থ হয়। কিন্তু ম্যাচের শুরুতে সুনিল নারিনের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভিক্টোরিয়ান্স। তিনি ২৩ বল খেলে ৫৭ রান করে আউট হওয়ার পর কুমিল্লার ব্যাটিংয়ে ধস নামে। ম্যাচটিতে প্রথম তিন ওভারেই ৪০ রান তোলে কুমিল্লা। এরপর প্রথম ১০ ওভারে করে ৯৪ রান। কিন্তু ওপনার সুনীল নারিন দলকে যে উড়ন্ত সূচনা এনে দেন সেটি ধরে রাখতে পারেননি পরে ব্যাট করতে নামা বাকি ব্যাটসম্যানরা। ফলে বড় সংগ্রহের আশা দেখালেও তা করতে পারেনি কুমিল্লা। একে একে ফিরে যান ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস। ডু প্লেসি ৭ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন মুজিব উর রহমানের বলে। অন্যদিকে অধিনায়ক ইমরুল কায়ে...
জৈব সুরক্ষা বলয় ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

জৈব সুরক্ষা বলয় ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি চারবার শিরোপা জেতার রেকর্ড মাশরাফি বিন মুর্তজার। ইমরুল কায়েসের সামনে আজ দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। তবে সেটি কি হতে দেবেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান? ৩৩ ম্যাচের পর আজ সে উত্তর জানা যাবে। আজ ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে বরিশাল ও কুমিল্লা। এ নিয়ে যখন দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা চলছে, তখন নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব। ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের অফিসিয়াল ফটোসেশন আর প্রেস কনফারেন্সে হাজির হননি বরিশালের অধিনায়ক। কনফারেন্সে পাঠানো হয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহানকে। সেই সময় জানা গিয়েছিল, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। তাই প্রেস কনফারেন্সে সহঅধিনায়ককে পাঠিয়েছে বরিশাল কর্তৃপক্ষ। কিন্তু সো...
‘আইপিএলে সাকিবকে নিলে সেই দল লাভবান হতো’

‘আইপিএলে সাকিবকে নিলে সেই দল লাভবান হতো’

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসানকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি করবে ফ্রাঞ্চাইজিরা— এমন ধারণা ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু নিলামে দুবার উঠলেও তার নামই মুখে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। দেশসেরা তারকার নিলামে অবিক্রীত থেকে যাওয়ার বিষয়টি এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তুমুল আলোচনার বিষয়। আইপিএলে সাকিবের দল না পাওয়াটা চরম হতাশ করেছে সাকিবভক্তদের। একইভাবে হতাশ হয়েছেন সাকিবের দল ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, আইপিএলে সাকিবকে যে দল নিত, তারা লাভবান হতো নিশ্চিত। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনাল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এ মন্তব্য করেন বরিশালের ব্যাটিং পরামর্শক। তিনি বলেন, ‘বর্তমান দুরন্ত ফর্ম বিবেচনায় আইপিএলে সাকিবের দল না পাওয়াটা দুঃখজনক। অবশ্য সাকিবের দল না পাওয়ার একটি বড় কারণ হতে পারে যে, (...
আকরাম খানের ভাইয়ের মৃত্যু

আকরাম খানের ভাইয়ের মৃত্যু

খেলা
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোটভাই আকবর খান আর নেই। বুধবার রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। বৃহস্পতিবার সকালে আকবর খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আকবর খান। আজ বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওয়ানডে দলে অধিনায়ক তামিম ইকবালের চাচা আকবর খান।...
ফাইনালে কুমিল্লাকে পেল বরিশাল

ফাইনালে কুমিল্লাকে পেল বরিশাল

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফাইনালে উঠে গেল কুমিল্লা। শুক্রবার ফাইনালে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা। বুধবার মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সুনিল নারিনের রেকর্ড গড়া ম্যাচে ৪৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা। এদিন মাত্র ১৩ বলে ফিফটির রেকর্ড গড়েন নারিন। এর আগে বিপিএলে ১৬ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৪৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান নারিন। প্রথম ওভারে শরিফুলের করা শেষ তিন বলে দুই চার আর এক ছক্কায় ২০ রান আদায় করে নেন নারিন। অবশ্য ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের করা ওভারে তিন ছক্কা আর এক চারে ২৩ রান আদায় করে নেন নারিন। ২ ওভার শে...
বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে বিকালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-চট্টগ্রাম

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে বিকালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-চট্টগ্রাম

খেলা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বিকালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি। লিগ পর্বে পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিল দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ১০ খেলায় ৬ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছিল কুমিল্লা। ১০ খেলায় ৭ জয়, ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ছিল বরিশাল। তাই টেবিলের শীর্ষ দুই দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে বরিশালের প্রতিপক্ষ হয় কুমিল্লা। ওই ম্যাচে বরিশালের কাছে ১০ রানে হেরে যায় ইমরুল কায়েস-লিটন দাসের কুম...
এমবাপ্পের গোলে রিয়ালকে হারাল পিএসজি

এমবাপ্পের গোলে রিয়ালকে হারাল পিএসজি

খেলা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের অন্তিম সময়ে এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন। আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছেন এমবাপ্পে। দীর্ঘদিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা। ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেওয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেওয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি। শুরু থেকে পিএসজি বলের দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল। টনি ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসেমিরোকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে অনেকটাই শাসাচ্ছিলেন মার্কো ভেরাত্তি ও লিয়ান্দ্রো পারেদেসরা। তার সুফলটা ভোগ করছিল...
সাকিব ইস্যুতে কলকাতা যাচ্ছেন না পাপন

সাকিব ইস্যুতে কলকাতা যাচ্ছেন না পাপন

খেলা
দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন সাকিব আল হাসান। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দল পাননি বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রটে সাকিবকে আইপিএলে দল পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সঙ্গে দেখা করতে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এমন একটি নিউজ আমি দেখেছি; কিন্তু এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে বোর্ড সভাপতি বা সিইও যাবে আরেকটা বোর্ডে কথা বলতে, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? বিসিবির সিইও আরও বলেন, এ তথ্যটা যে দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যে এটা প্রকাশ করেছে, তারও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন। বিসিবি সভাপতির ভারত সফর...