Thursday, June 4

খেলা

সাকিব লিটনের দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশের রেকর্ড জয়

সাকিব লিটনের দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশের রেকর্ড জয়

খেলা
শেষ হাসিটা হাসল বাংলাদেশ। কি দুর্দান্ত এক ম্যাচ উপহার দিলো সাকিব,তামিম, মাশরাফিরা। এই জয়ের কোনও বিশেষণ নেই। টাউনটনে আজ বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত বেঁচে গেল টাইগাররা। উইন্ডিজদের দেয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের লেগেছে মাত্র ৪১.৩ ওভার। সমারসেটের টাউনটনে টস জিতে বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্ত বোলিংয়ের। ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে মাশরাফি-সাইফউদ্দিন। ইংনিসের চতুর্থ ওভারেই গেইলকে খালি হাতে ফিরিয়ে দেন সাইফউদ্দিন।এরপর শাই হোপ-এভিন লুইসের ১১৬ রানের জুটিতে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ৭০ রানে ফিরিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর নিকোলাস পুরানের ২৫ রানে ফেরার পর হোপ আর শিমরন হেটমেয়ার মিলে জুটি গড়েন ৮৩ রানের।হেটমেয়ারকে ৫০ রানে ফেরান মোস্তাফিজ। একই ওভারে আন্দ্রে রাসেলকেও শূন্য রানে ফেরান কাটার মাস্টার। শত রানের ইনিংস খেলার পথে থাকা হোপকে আশাহত করেন মোস্তাফিজ। ৯৬ রান...
ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

খেলা, বাংলাদেশ
সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা মজা করে বলে থাকেন ‘বাংলাদেশের জান’। সাকিব যেভাবে উজাড় করে দিচ্ছেন তাতে এমন একটা লাইন পাওয়াটাই স্বাভাবিক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন ১৩ বছর ধরে। এই ১৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২০১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আজ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে পূর্ণ করলেন ৬ হাজার রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিয়েছেন সমান ম্যাচে ২৫৪ টি উইকেট। সাকিবের আগে দেশের হয়ে ৬হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমও আছেন ছয় হাজারের দৌড়ে। তার সংগ্রহ এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৯ রান। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> ...
শূন্য হাতে ফিরলেন গেইল !!

শূন্য হাতে ফিরলেন গেইল !!

খেলা, বাংলাদেশ
বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টনটনে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে বল হাতে প্রথম ওভারে একটি রানও দেননি মাশরাফি। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন এসে দেন মাত্র ২ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মাশরাফির বলে চার মারেন উইন্ডিজ ওপেনার এভিন লুইস। পরের বল ব্যাট থেকে স্ট্যাম্পের পাশ থেকে চলে যায়। চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস গেইলকে বিদায় করেন সাইফউদ্দিন। উইনিভার্সেল বস খ্যাত এই তারকা ব্যাটসম্যান ১২ বল খেলে কোনো রান না করে মাঠ ছাড়েন। গেইলের ক্যাচটি ধরেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> ...

ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টি যোগ করেছে বাড়তি চিন্তা।

খেলা, বাংলাদেশ
টন্টনের মাঠটি এবারের বিশ্বকাপে আয়তনে সবচেয়ে ছোট মাঠ। আর ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য সুবিধে হওয়ার কথা। এই নিয়ে বাংলাদেশ দলে কিছুটা চিন্তা থাকলেও বিচলিত নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টি যোগ করেছে বাড়তি চিন্তা। জয়-পরাজয় একপাশে রেখে প্রতি ম্যাচের আগে ভাবতে হয়, খেলা হবে তো? আপাতত আজ বৃষ্টি নিয়ে তেমন শঙ্কা না থাকলেও বাংলাদেশের নতুন ভাবনার জায়গা জুড়ে টন্টনে সমারসেট কাউন্টি মাঠ। এবারের বিশ্বকাপের সবচেয়ে ছোট মাঠ এটি। ব্যাটসম্যানরা চাইলে আকাশে উড়িয়ে মারতে পারেন বল। এমন মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মানে বোলারদের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা। সাধারণত যত বড় মাঠেই খেলা হোক না কেন, অনেক সময় দেখা যায় ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের অনেক মিস হিটও ব্যাটের কানায় লেগে সীমানার বাইরে চলে যায়। স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদে...
টাকার বস্তা হাতে রিয়াল মাদ্রিদ

টাকার বস্তা হাতে রিয়াল মাদ্রিদ

খেলা
শিরোপাহীন মৌসুম ভুলতে অনুমিতভাবেই আদা-জল খেয়ে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগ মৌসুম শেষেই বর্তমান খেলোয়াড়দের ওপর আস্থাহীনতা জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। বিশেষত ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায়ের পর সে অভাব পূরণ করতে পারেননি গ্যারেথ বেল। করিম বেনজেমা তার স্ট্রাইকিং ক্ষমতা অনেকাংশে ফিরে পেলেও, অন্যদের ফর্মহীনতায় সেটা যথেষ্ট হয়নি দলকে টেনে তুলতে। তাই টানা তিনবার চ্যাম্পিয়ন হবার পর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই এবার বিদায় নিতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। আর লা লিগা শেষ করেছে টেবিলের তৃতীয় স্থানে থেকে। যদিও চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান আশঙ্কা জাগানিয়া। মধ্যমাঠে ইসকো-ক্রুসরাও নিজেদের ছন্দ খুঁজে পাননি। আগেভাগেই তাই খেলোয়াড় কেনার ঘোষণা দিয়ে রেখেছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ জিনেদিন জিদান। বিশেষ করে চাহিদামত খেলোয়াড় না পেলে, ক্লাবে থাকবেন না বলে সাফ ...
তৃতীয়বার গোল্ডেন শু মেসির !!

তৃতীয়বার গোল্ডেন শু মেসির !!

খেলা
ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন লিওনেল মেসি। ইউরোপের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা হয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করলেন বার্সেলোনার মহাতারকা। স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড লিগ ওয়ানের এবারের মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন। এনিয়ে টানা ১১ বার লা লিগার খেলোয়াড়দের মধ্যেই রইল ট্রফিটি। গোল্ডেন শু জেতার পর বার্সা অধিনায়ক মেসি মুখ খুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিয়ে। তিনি বলেন, আমি এটা নিয়ে (গোল্ডেন শু) কোনো বাড়তি প্রস্তুতি নেইনি। আমার মাথায় এই ট্রফিটি ছিল না। লিভারপুলের কাছে হারের যন্ত্রণা এখনও আমার দলকে ব্যথিত করছে। আমি কখনও নিজের জন্য খেলি না। পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই তারকা জানিয়েছেন এই ব্যথা আরও তীব্র হবার সম্ভাবনা রয়েছে। যদি রোববার কোপা দেল ...
শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন সাকিব আল হাসান

শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন সাকিব আল হাসান

খেলা
বেশ আগে থেকেই তিনি বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার। অর্জনের মুকুটে এমন সব পালক আছে যা অনেক বাঘা বাঘা ক্রিকেটারেরও নেই। সাকিব আল হাসান এমনই, যেখানে যান জায়গাটা নিজের করে নেন। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানকে তেমনই বানিয়ে ফেলেছিলেন ‘নিজস্ব সম্পত্তি’। কিন্তু গত সেপ্টেম্বরে জায়গাটা কেড়ে নেন আফগানিস্তানের লেগি রশিদ খান। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে সাকিব আবারও ফিরলেন শীর্ষস্থানে। কাল ওয়ানডের হালনাগাদ করা র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান দখল করেন বাংলাদেশের এ তারকা। ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচের মধ্যে দুটিতেই খেলতে পারেননি সাকিব। এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, অন্যটিতে আঘাত হানে বেরসিক চোট। চোটের কারণে ফাইনালের স্বাদ নিতে হয়েছে ড্রেসিংরুমে বসে। কিন্তু তার আগেই যা করার করে ফেলেন সাকিব। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের...
ফের রিয়াল ছাড়ার হুমকি জিদানের  !!!

ফের রিয়াল ছাড়ার হুমকি জিদানের !!!

খেলা
চলতি মৌসুমের মাঝপথে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ জিনেজিন জিদান। দলের খারাপ সময় চলতে থাকায় একপ্রকারের বাধ্য হয়েই ফিরতে হয় তাকে। তবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার কিছুদিনের মাথায় ফের রিয়াল ছাড়ার হুমকি দিলেন জিদান। জানালেন, নতুন মৌসুমে নিজের পছন্দ অনুযায়ী দল গোছাতে না পারলে আবারও ইস্তফা দেবেন রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে। কানাঘুষো চলছে দলের খেলোয়াড় নির্বাচনে ক্লাবের উপর মহল থেকে এখনো চাপ দেয়া হচ্ছে জিদানকে। বিশেষ করে গোলরক্ষক পজিশনে। মূলত, রিয়ালের দুই গোলরক্ষকের মধ্যে জিদানের আস্থা পুরনো সৈনিক কেইলর নাভাসের উপর। তবে চেলসি থেকে রেকর্ড পরিমাণ মূল্যে কেনা থিবো কোর্তোয়াকে গোলবারের নিচে চায় ক্লাবের শীর্ষ কর্তারা। এই দ্বন্দ্বেই মূলত ফের ক্লাব ছাড়ার হুমকি দিয়ে দিয়েছেন সাবেক এই ফ্রেঞ্চ ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম মার্কা প্রচার করেছে এ খবর। য...
বিশ্বকাপ অভিযানে আয়ারল্যান্ডের পথে মাশরাফিরা !!!

বিশ্বকাপ অভিযানে আয়ারল্যান্ডের পথে মাশরাফিরা !!!

খেলা, বাংলাদেশ
সকাল আটটার কিছু পরেই বিমানবন্দরে চলে এলেন মোহাম্মদ মিঠুন। ব্যাটিং অর্ডারে মাঝামাঝি নামতে হয় তাঁকে, তবে আয়ারল্যান্ডগামী উড়ান ধরতে বিমানবন্দরে দলের সবার আগেই এলেন মিঠুন। সকাল সাড়ে ১০টার ফ্লাইট ধরতে একে একে চলেন দলের বাকি সবাই। বাংলাদেশ দলের আপাতত গন্তব্য আয়ারল্যান্ড হলেও এটাই আসলে বিশ্বকাপযাত্রা। আয়ারল্যান্ড সফর শেষেই যে বিশ্বকাপ অভিযান। আয়ারল্যান্ড যাত্রার আগে সাব্বিরের ক্যামেরায় সেলফি। ছবি: সংগৃহীতআয়ারল্যান্ড যাত্রার আগে সাব্বিরের ক্যামেরায় সেলফি। ছবি: সংগৃহীত বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ সকালে রওনা দিল আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড সফর শেষ হতেই বিশ্বকাপ। দেশবাসীকে বিদায় জানিয়ে বিশ্বকাপ অভিযানেই রওনা দিলেন মাশরাফিরা। সকাল আটটার কিছু পরেই বিমানবন্দরে চলে এলেন মোহাম্মদ মিঠুন। ব্যাটিং অর্ডারে মাঝামাঝি নামতে হয় তাঁকে, তবে আয়ারল্যান্ডগামী উড়ান ধরতে বিমানবন্দরে দলের সবার আগেই এলেন মিঠুন...
আইপিএল থেকে কোনো টাকা নেন না টেন্ডুলকার !!

আইপিএল থেকে কোনো টাকা নেন না টেন্ডুলকার !!

খেলা
শচীন টেন্ডুলকার নিজের বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাতে’ জড়িয়ে পড়ার অভিযোগ উড়িয়েছেন। তিনি দাবি করেছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পান না। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য তিনি। সেখান থেকে আর্থিক সুবিধাদি পাওয়ার পরেও ‘লিটল মাস্টার’ কেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে জড়িত, অভিযোগটা এ নিয়েই। তবে টেন্ডুলকার এক চিঠিতে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা তিনি ভোগ করেন না। কেবল টেন্ডুলকারই নন, অভিযোগ উঠেছে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির (অ্যাডভাইজারি কমিটি) অন্য দুই সদস্য সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধেও। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্যের অভিযোগ, টেন্ডুলকার ন...