Thursday, June 4

খেলা

মাশরাফি, তামিমের দুই রকম আক্ষেপ

মাশরাফি, তামিমের দুই রকম আক্ষেপ

খেলা, বাংলাদেশ
৩৮১ রান তাড়া করে ৩৩৩। ম্যাচ শেষে অতৃপ্তি—অস্ট্রেলিয়াকে যদি আরও কম রানে আটকানো যেত! ৩৪০-এর মধ্যে রাখা গেলেও তো শেষ দিকে লড়াইটা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে লড়াই করা সম্ভব হতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেও এই কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩৫০ রান তাড়া করে জেতা সম্ভব ট্রেন্টব্রিজে। এর বেশি হয়ে গেলে কঠিন। আজ ম্যাচ শেষে সেখানেই তাঁর হতাশা, ‘এখানে আমরা ৩৪০-৩৫০ রান পর্যন্ত তাড়া করতে পারব। আমাদের লক্ষ্যও সেটা ছিল। ওদের রান ৩৪০–এর বেশি যেন না হয়। ৪০-৫০ রান অতিরিক্ত করে ফেলেছে ওরা।’ সেটির অন্যতম কারণ ফিল্ডিং। ১০ রানে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলেছেন সাব্বির রহমান। সেই ওয়ার্নার পরে করেছেন ১৬৬। বোলিংয়েও শেষ দিকে রুবেল হোসেন অনেক বেশি রান দিয়ে ফেলেছেন। বিশেষ করে ৩৫ ওভারের পর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যা করতে চেয়েছেন, তা–ই পেরেছেন। মাশরাফির চোখে ওই সময়ই ছিল ম্যাচের টার্...
শেষ মুহুর্তে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

শেষ মুহুর্তে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। পিঠের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাও খেলতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন রুবেল হোসেন। অন্যদিকে মোসাদ্দেক হোসেনকে নিয়েও রয়েছে শঙ্কা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি, মুস্তাফিজকে ছাপিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরেই রয়েছেন সাইফ উদ্দিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচের আগে তার সার্ভিস নাও পেতে পারে বাংলাদেশ। দলীয় সূত্রে জানা যায় পিঠে চোট রয়েছে সাইফ উদ্দিনের। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে না থাকার সম্ভবনা রয়েছে তার। শেষ পর্যন্ত সাইফ উদ্দিন না খেলতে পারলে একাদশে সুযোগ মিলবে পেসার রুবেল হোসেনের। এখ পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ হয়নি রুবেলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিলতে পারে সুযোগ। সাইফ উদ্দিনের চোটটা পুরনো। আগে ...
বাংলাদেশ কি পারবে ১৪ বছর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় জয় তুলতে …?

বাংলাদেশ কি পারবে ১৪ বছর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় জয় তুলতে …?

খেলা
বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বছর তিনেক আগে এই ইংল্যান্ডেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সে ম্যাচে প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার শেষে অসিদের স্কোর যখন ৮৩/১, তখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করা হয়। ওই ম্যাচ বাদ দিলে অসিদের বিপক্ষে সর্বশেষ পুরো ম্যাচ বাংলাদেশ খেলেছিল ২০১১ সালে। আর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেটা ২০০৫ সালে, কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে। চলমান বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ বৃহস্পতিবার নটিংহামে অসিদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ‘ভালো খেলে’ জেতার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজ নটিংহামে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, ম্যাচটি যেন বৃষ্টিতে ভেসে না যা...
বাংলাদেশের পারফরম্যান্স ভাবিয়ে তুলছে অস্ট্রেলিয়াকে – অ্যালেক্স ক্যারি

বাংলাদেশের পারফরম্যান্স ভাবিয়ে তুলছে অস্ট্রেলিয়াকে – অ্যালেক্স ক্যারি

খেলা
চলমান বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স সবচেয়ে উজ্জ্বল। এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করে দলের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। যেকোনো দলের জন্যই তিনি এখন বড় হুমকি। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে খুবই সতর্ক অস্ট্রেলিয়া। আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এ সম্পর্কে বলেন, ‘অবশ্যই সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। সাকিব ও অন্য টপ অর্ডারদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে।’ সাকিবকে কীভাবে মোকাবিলা করতে হবে এ সম্পর্কে এই অসি উইকেটকিপার বলেন,  ‘সাধারণত আমাদের নিজেদের ...
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ম্যাচ জয়ে আশাবাদী -মাশরাফি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ম্যাচ জয়ে আশাবাদী -মাশরাফি

খেলা
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার নটিংহামে লড়াইয়ে নামছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়  শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়াকে শক্ত প্রতিপক্ষ মানলেও এই ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া সবসময়ই ফেভারিট। তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হবে। এর বিকল্প নেই। অস্ট্রেলিয়া তাদের ৭০ ভাগ খেললে, আমাদের শতভাগ দিয়ে খেলতে হবে। তাহলে সাফল্য আসবে।’ ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার চাওয়া এই ম্যাচে যেন আমরা ভালো খেলে জিততে পারি এবং দুই পয়েন্ট পাই। এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টে দাঁড়িয়ে থাকার জন্য আলাদা আত্মবিশ্বাস জোগবে আমাদের।’ তবে গত ম্যাচের তুলনা এই ম্যাচের আরো ভালো ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন মাশরাফি, ‘অস্ট্রেলিয়...
চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান

চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান

খেলা
চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জয়ের দিনেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। ওপেনার শিখর ধাওয়ান পড়েছেন ইনজুরিতে। প্রথমে তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। আশা করা হয়েছিল এরপর মাঠে নামতে পারেন তিনি। না, আর কোনো সুসংবাদ পায়নি ভারত। বাঁ হাতের বুড়ো আঙুলের চোট না সারায় চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান। তাঁর বদলে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ পন্ত। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার সময় নাথান কুল্টার-নাইলের বলে চোট পান ধাওয়ান। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। বিসিসিআই সূত্রে খবর, ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খেলার সম্ভাবনা নেই তাঁর। এই চোট সারতে অনেকটা সময় লাগবে। সেই কারণেই তাঁকে বাদ দিয়েই বাকি ম্যাচগুলো খেলার জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। অবশ্য ভারতের বিশ্বকাপ দল থেকে ঋষভের বাদ পড়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। শে...
বিশ্বকাপে সবােইকে টপকে সাকিবের বাজিমাত

বিশ্বকাপে সবােইকে টপকে সাকিবের বাজিমাত

খেলা
৪৮ ম্যাচের বিশ্বকাপে ইতোমধ্যে ২৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যাতে ব্যাট হাতে শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ৪ ম্যাচে ৩৮৪ রান তুলে ইংল্যান্ডের জো রুটের উপরে তিনি। রুট ৫ ম্যাচ খেলে তুলেছেন ৩৬৭ রান। আর অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চের সংগ্রহ ৩৪৩। চলতি বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত ৪ ম্যাচে নেমে দুটি অর্ধশতক এবং দুটি শতকের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন ১২৪ রানের দেখা। তাই সাকিবসহ বেশ কয়েকজনকে নিয়ে চলতি আসরে মূল্যবান খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেই তালিকায় সবার উপরে বাংলাদেশি সাকিব আল হাসান। ৫৬১.৮ পয়েন্ট নিয়ে চূড়ায় তার অবস্থান। ৪৯৯.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৩০.৪ পয়েন্ট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তালিকায় ৪০৫...
সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

আন্তর্জাতিক, খেলা, বাংলাদেশ, লাইফস্টাইল
সমারসেট কাউন্টি ক্লাব মাঠে উইন্ডিজ বোলারদের দ্রুতগতির শর্ট বলে যেভাবে চড়াও হয়েছেন সাকিব আল হাসান, তা দেখে বিস্মিতই হয়েছেন অনেক বিদেশি সাংবাদিক। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁড়েছেন সামনের ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের খেলা নিশ্চয়ই কঠিন হবে। উত্তরে সাকিব যা বলেছেন তা শুনে ওই নারী সাংবাদিক আরেকবার বিস্মিত হলেন। ‘আমরা এরমধ্যেই সেরা সেরা কিছু পেস বোলারকে খেলেছি। আগের তিন ম্যাচেও আমাদের প্রতিপক্ষ দলে দুজন করে পেসার ছিল যারা ১৪০কিমি গতিতে বল করে। আমরা তাদের দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি মোটেও চিন্তিত নই।‘আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। তারা কখনও কখনও ১৫০কিমি. গতিতে বল ছুঁড়েছে। আমরা তাই চিন্তিত নিই। আমাদের বেসিক ধরে খেলতে হবে। আমরা দক্ষতাসম্পন্ন একটি দল এবং যথেষ্ট সক্ষম এসব চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনাল খে...
দুটি রহস্য ফাঁস করলেন সাকিব

দুটি রহস্য ফাঁস করলেন সাকিব

খেলা, বাংলাদেশ
বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ হারে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। সেই ম্যাচে সাকিব ৭৫ রানের ইনিংস খেলেন। এরই ফলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব। এবার সেই রহস্য ফাঁস করেছেন সাকিব। তিনি বলেন, ‘জানি না! তবে অন্য বিশ্বকাপের মতো শেষটা ওভাবে করতে চাই না। আরও ভালো যেন হয় সেই চেষ্টা থাকবে। তবে শুরুটা ভালো হলে সুবিধা একটু বেশি থাকে। যেহেতু আরও ৮ ম্যাচ আছে, চেষ্টা থাকবে দলে আরও অবদান রাখতে।’ এদিকে মুশফিকের সঙ্গে সাকিবের জুটি ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের সফল জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। যা কিনা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি। মুশফিকের সঙ্গে জুটির রহস্য নিয়ে সাকিব বলেন, ‘বিকেএসপিতে পড়েছি, সেটির চেয়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে খেলছি মুশফিক ভাইয়...
বিশ্বকাপের এই আসরে সেরা ডিসিপ্লিন বোলার – মাশরাফি

বিশ্বকাপের এই আসরে সেরা ডিসিপ্লিন বোলার – মাশরাফি

খেলা, বাংলাদেশ
চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিচার করে তাকে নিয়ে সমালোচকদের মন্তব্যের শেষ নেই। তিনি শুধু অধিনায়ক কোটায় দলে আছেন- এমন কথা শোনা যায় হরহামেশাই। মাশরাফি বিন মর্তুজার দলে থাকা নিয়ে প্রশ্নও তুলে দিয়েছেন কেউ কেউ। দু-একটি ম্যাচ খারাপ করলেই তার দিকে ধেয়ে আসে সমালোচনার তীর। মাশরাফি অবশ্য এসবের কিছুইতে পাত্তা দেন না। জবাব দেন খেলার মাঠেই। এবারের বিশ্বকাপেও তাকে নিয়ে সমালোচনা অনেক। প্রথম দুই ম্যাচে খারাপ বোলিং করায় তীর্যক সব মন্তব্যও ধেয়ে এসেছে মাশরাফির দিকে। তবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলে পেস বোলারদের মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন বোলিং করেছেন মাশরাফিই। বিশ্বকাপের চার ম্যাচে একটিও ওয়াইড দেননি তিনি। তবে মাত্র একটি নো বল দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভার বল করে ৮.১৬ গড়ে ৪৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচেও কোনো উইকেট পাননি...