দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ ওয়াজেদ গাজী আর নেই
দেশের ফুটবল অঙ্গনে ‘ওস্তাদ’ নামে খ্যাত জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ওয়াজেদ গাজী আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় যশোর শহরের ওয়াপদা এলাকায় মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দেশবরেণ্য এই ফুটবল কোচের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে যশোরের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বাড়িতে ভিড় জমান।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বলেন, বৃহস্পতিবার বাদ জোহর যশোর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্বদের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
১৯৫৮ সালে স্পোর্টিং ইউনিয়নের হয়ে কলকাতা লিগে অভিষেক হয় কিশোর ওয়াজেদ গাজীর। সেসময় কলকাতা স্পোর্টিং ইউনিয়নের হয়ে জুনিয়র ফুটবলারদের প্রশিক্ষণ দিতেন রমণী সরকার। ১৯৬৩...









