দুঃসংবাদ আছে সাকিবের জন্য
আঙুলের চোট নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার হাতের অবস্থা গুরুতর। হাসপাতালে আসতে আরেকটু দেরি হলেই তার হাতটাই হয়তো থাকত না! তাকে ছাড়া ভারতের বিপক্ষে ফাইনালে বীরোচিত লড়াই করে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটে ফিরতে আরও তিন মাসের বেশি লাগতে পারে সাকিবের। এর মধ্যেই তার জন্য এল আরেকটি দুঃসংবাদ।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বসেরা অল-রাউন্ডার এখন আর সাকিব নন। এমন একজনের কাছে তিনি অবস্থান হারিয়েছেন, যিনি ক্রিকেটে নবীন দেশ আফগানিস্তানের বোলার! হ্যাঁ, মূলতঃ স্পিনার হিসেবে সারাবিশ্বে খ্যাতি পাওয়া রশিদ খানের কাছেই শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। তার আগে ৪ ম্যাচে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। অন্যদিক...









