মাশরাফি ঠিক সময়েই যাবেন ওয়েস্ট ইন্ডিজ
গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সহধর্মিণী সুমনা হক। যার কারণে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও ছিলেন তিন দিন।
স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে করতে পারেননি অনুশীলন। স্ত্রীর অসুস্থতার কারণে কথা উঠেছিল এই সফরে হয়তো যাওয়া হচ্ছেনা ওয়ানডে অধিনায়কের।
গত কয়েকদিন এপোলো তে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীনি।
ওয়ানডে অধিনায়কের পারিবারিক সূত্রে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন সময়েই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।
মাশরাফির সাথে যাওয়ার কথা রয়েছে ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ম...









