রোনালদোর বিদায়লগ্নে আবেগপ্রবণ মার্সেলো যা বললেন
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ করে জুভেন্টাসে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১২ মিলিয়ন ইউরোর বদলে স্পেন ছেড়ে চার বছরের চুক্তিতে ইতালিতে পাড়ি দিয়েছেন সিআর সেভেন। রোনালদোর বিদায়লগ্নে মন ভালো নেই তার প্রিয় সতীর্থ মার্সেলোর। রোনালদোর ফেয়ারওয়েলে ইনস্টাগ্রামে আবেগপ্রবণ পোস্ট দিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
মার্সেলো-রোনালদোর যুগলবন্দি বহু ম্যাচে বিপক্ষের ঘুম ছুটিয়ে দিয়েছে। তাদের অভাব বোধ করবে রিয়ালের ফ্যানেরা। একথা বলাই যায়। রোনালদো যে রিয়াল ছেড়ে চলে যাবেন, সেটা আর বাকি পাঁচজনের মতো মার্সেলোও ভাবতে পারেননি কখনও।
বৃহস্পতিবার মার্সেলোর ইনস্টাগ্রাম পোস্টে ফুটে উঠেছে রোনালদোর ছেড়ে চলে যাওয়ার কষ্ট।
মার্সেলো ইনস্টাগ্রাম লিখেছেন, 'ক্রিস কে ভেবেছিল যে, তুমি চলে যাবে? আমি বিশ্বাস করতে পারিনি যে, এদিনটা দেখতে হবে আমাকে। কিন্তু জীবনে কিছুই চিরস্থায়ী নয়। আশা...









