এবার ডিভোর্সী নারীকে কন্যাসহ বিয়ে করছেন ইমরান এইচ সরকার
বিয়ে করছেন ইমরান- শিক্ষা মন্ত্রীর মেয়ের সাথে তালাক হওয়ার পরে এবার ডিভোর্সী নারীকে কন্যাসহ বিয়ে করছেন ইমরান এইচ সরকার! গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রীকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার।
বিবাহবিচ্ছেদের খবরটি সাংবাদিকদের কাছে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেই। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক শেষে আনুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার।
এরই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিক...









