“উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬” শীর্ষক আন্তর্জাতিক সামিটের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-
স্বদেশকন্ঠ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাআজ বৃহস্পতিবার ২৮ জুলাই, ২০১৬ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে দুইদিনব্যাপী ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক একটি আন্তর্জাতিক সামিটের শুভউদ্বোধন ঘোষণা করেন। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সামিটের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি জনাব ইয়াফেস ওসমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগতবক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু...









