সফল রন্ধণশিল্পী আফরোজা নাজনীন সুমি
স্বদেশ.টিভি, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: নারীরাই আজ সফল ও সফলতার পথে। তেমনি অনেক নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন সফলতার পথে। তেমনই একজন সফল রন্ধণশিল্পী ঢাকার মেয়ে আফরোজা নাজনীন সুমি। ঢাকার ধানমন্ডিতে যার শৈশব কেটেছে। একজন দক্ষ রন্ধনশিল্পীর পাশাপাশি একজন দক্ষ গৃহিনীও। সুমি এইচ আর এর উপর এমবিএ করেছেন। এর পাশাপাশি রান্নার উপর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমির সাথে স্বদেশ.টিভির সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে একান্ত আলাপনে বের হয়ে আসে সফল রন্ধনশিল্পীর গল্প। তিনি জানান- রান্না শেখার প্রতি আমার প্রচন্ড আগ্রহ। রান্না আমাকে খুব বেশি টানে। মিষ্টি রান্না করা শেখার জন্য মিষ্টির দোকানের কারিগরকে বা সায় নিয়ে এসেছিলাম। রান্নার স্কুলে ভর্তি হয়ে রান্না শিখেছি। বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে ফুড এন্ড বেভারেজ প্রডাকশন এর উপর ন্যাশনাল সার্টিফিকেট কোর্স করেছি তারপর ফুড হাইজিন...









