Wednesday, June 24

Month: September 2017

‘নিসর্গসখা’দ্বিজেন শর্মার চিরবিদায়ে সংস্কৃতিমন্ত্রীর শোক

‘নিসর্গসখা’দ্বিজেন শর্মার চিরবিদায়ে সংস্কৃতিমন্ত্রীর শোক

বাংলাদেশ
স্বদেশ কণ্ঠ ডটকম : বিশিষ্ট প্রকৃতিবিদ ও সাহিত্যিক দ্বিজেন শর্মার মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি বলেন, প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মা পরিবেশ ও বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখেছেন, তা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য,প্রকৃতি প্রেমিক লেখক দ্বিজেন শর্মা আজ শুক্রবার ভোররাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট এই ‘নিসর্গসখা’র বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। লেখক দ্বিজেন শর্মা স্ত্রী, এক পুত্র, ১ কন্য, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বিশিষ্ট প্রকৃতিবিদ ও সাহিত্যিক দ্বিজেন শর্মার মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শো...
রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ

আন্তর্জাতিক
স্বদেশ কণ্ঠ ডটকম : ইউরোপীয় পার্লামেন্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পার্লামেন্ট অধিবেশনের প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট এই মানবিক বিপর্যয়ের মুখে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর সুরক্ষা সুগমে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দিচ্ছে। ইউরোপীয় পার্লামেন্ট প্রতিবেশী অন্যান্য দেশের প্রতি রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা সকল রোহিঙ্গা শরণার্থীকে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে। তারা এসব শরণার্থীর জন্য আর্থিক ও বস্তুগত সহযোগিতা বৃদ্ধি করতে (ইউরোপীয়) কমিশন ও ইইউভুক্ত দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে। একই সাথে প্রস্তাবে এটাও বলা হয় যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে এট...
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে কক্সবাজারে আওয়ামী লীগের চিকিৎসক প্রতিনিধি দল

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে কক্সবাজারে আওয়ামী লীগের চিকিৎসক প্রতিনিধি দল

বাংলাদেশ
স্বদেশ কণ্ঠ ডটকম : কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে আওয়ামী লীগ আজ একটি চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে পাঠানো চিকিৎসক প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবে। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম ও ডা. ফুচুনু। এছাড়াও কক্সবাজার জেলার বি. এম. এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিগণ চিকিৎসাসেবা প্রদান কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন।...
দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর কাল

দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর কাল

বাংলাদেশ
স্বদেশ কণ্ঠ ডটকম : দোহাজারী-রামু-কক্সবাজার ১২৮ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের চুক্তি আগামিকাল শনিবার ঢাকায় স্বাক্ষরিত হবে। এদিন বিকাল ৩টায় রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি’র উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। ২০২২ সালের ৩০জুন এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন ঘুনধুম হয়ে কক্সবাজার শহর পর্যন্ত ১২৮ কিলোমিটার দীর্গ এই সিঙ্গেল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করা হবে। এই রেললাইন নির্মাণ সম্পন্ন হলে বাংলাদেশ ‘ট্রান্স এশিয়ান রেলপথ’ (টিএআর)-এর সাথে সংযুক্ত হওয়া এবং পর্যটন কেন্দ্র কক্সবাজারের সাথে সারাদেশের যোগাযোগ আরও সহজ হবে। বাংলাদেশ ২০০৭ সালের ৯ নভেম্বর ...
শরণার্থী সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিল ভারত

শরণার্থী সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিল ভারত

বাংলাদেশ
স্বদেশ কণ্ঠ ডটকম : বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করায় যে মানবিক সমস্যার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনের মুহূর্তে ভারত সরকার বাংলাদেশকে যেকোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ভারত ক্রমান্বয়ে একাধিক চালানে ত্রাণসামগ্রী পাঠাবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবন, রান্না করার তেল এবং বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং বাংলাদেশ-এর জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বাংলাদেশের যেকোনও সংকটে দ্রুত সহায়তা করতে ভারত সবসময় তৈরী আছে। উল্লেখ্য, রোহিঙ্গাদের জন্য প্রেরিত ত্রাণ সাহায্যের প্রথম চালান আজ চট্টগ্রাম বন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে যোগে পাঠানো...
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

জাতীয়
স্বদেশ কণ্ঠ ডটকম :  দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দ্বিজেন শর্মা দেশের একজন শীর্ষস্থানীয় প্রকৃতিবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি আজীবন প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করেছেন। নিসর্গ গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, দ্বিজেন শর্মা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর ৩০টিরও বেশি বই রয়েছে। তাঁর অবদানের স্...
দেখুন যে ভুলের কারনে প্রতিদিন ৫০০ এর বেশী মানুষ আক্রান্ত হচ্ছে মরনব্যাধি ক্যান্সারে !!

দেখুন যে ভুলের কারনে প্রতিদিন ৫০০ এর বেশী মানুষ আক্রান্ত হচ্ছে মরনব্যাধি ক্যান্সারে !!

ভিডিও
দেখুন যে ভুলের কারনে প্রতিদিন ৫০০ এর বেশী মানুষ আক্রান্ত হচ্ছে মরনব্যাধি ক্যান্সারে !! https://youtu.be/F74DeVJx2uk
ফোনে হুমকি পেলে কি করবেন? শুনুন বাংলাদেশের সাহসী একজন পুলিশ অফিসারের মুখে

ফোনে হুমকি পেলে কি করবেন? শুনুন বাংলাদেশের সাহসী একজন পুলিশ অফিসারের মুখে

বাংলাদেশ
বাংলাদেশের পুলিশ সরকারের অন্য অনেক সংস্থার মত নানা কারনে আলোচিত সমালোচিত। তবে পুলিশকে জনগনের সঙ্গে সবাসরি সম্পৃক্ত থাকতে হয় বলে সমালোচনার পাল্লাটা ভারী। বৃটিশ আমল থেকে চলে আসা আমলাতান্ত্রিক সংস্কৃতি যেমন শত বছর ধরে তৈরি হয়েছে সেটা ভেঙ্গে দেয়া এক দুই বছরে সম্ভব না। তবে যে কয়জন মানুষ সেই সংস্কৃতি ভেঙ্গে দিয়ে পুলিশকে মানুষের বন্ধু করার প্রত্যয় নিয়েছেন তাদের একজন হলেন সহকারী পুলিশ সুপার জনাব মাসরুফ হোসেন। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ পুলিশ একদিন বিশ্বের সেরা পুলিশ বাহীনি হবে। ফেসবুকের জনপ্রিয় নেটওয়ার্কিং ব্যবহার করে প্রযুক্তি ও মেধার সমন্বয়ে তিনি প্রথম চালু করেন উত্তরা পুলিশ পেট্রোলের একটি ফেসবুক পেজ। পেজটি জনসাধারনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। মানুষ সরাসরি তাদের অভিযোগ, পরামর্শ পুলিশের উর্দ্ধতন অফিসারদের জানাতে পেরে নিজেদের প্রকৃত নাগরিক ভাবতে শুরু করে। উত্তরায় থাকাকালীন সেখানকার সবচেয়ে অপরাধপ্...
মরণ ফাঁদে দুই ছাত্রী! সর্বনাশ হওয়ার আগেই যেভাবে রক্ষা পেল তারা !

মরণ ফাঁদে দুই ছাত্রী! সর্বনাশ হওয়ার আগেই যেভাবে রক্ষা পেল তারা !

ক্রাইম
ক্রমশ ছড়াচ্ছে ‘ব্লু হোয়েল’। এবারে ঝাড়গ্রামে নীল তিমি খেলতে গিয়ে ধরা পড়ল দুই ছাত্রী। এই খেলার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই দুই ছাত্রী। অ্যাডমিন তাদের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেল দুই ছাত্রী। এই ছাত্রীরা ঝাড়গ্রামের গজাশিমুল কেসিএম হাইস্কুলে পড়ে। বেশ কিছুদিন ধরেই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল দুই ছাত্রী। শুধু তাই-ই নয় খাওয়াদাওয়াও করছিল না তারা ঠিক করে। সারাদিন ভয়ে জড়সড়ো হয়ে ছাদে গিয়ে বসে থাকতো তারা। সেই অবস্থা থেকেই বাঁচান হল দুই ছাত্রীকে। দুই ছাত্রী জানিয়েছে, তারা রীতিমতো এই খেলায় জড়িয়ে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষের কাছেই তারা স্বীকার করে যে, তারা আরও বাঁচতে চায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে, এক ছাত্রী হাতে নীল তিমি এঁকেছিল আর অন্যজন হাতে কম্পাস দিয়ে ফুটো ...
প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই যথার্থতা যাচাই করতে হবেঃ পরিকল্পনামন্ত্রী

প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই যথার্থতা যাচাই করতে হবেঃ পরিকল্পনামন্ত্রী

জাতীয়
স্বদেশ কণ্ঠ ডটকম : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোন প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে তার উপযোগিতা যথার্থভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,‘প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে,কত মানুষ এর সুবিধা পাবে এবং দেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা কি-তা যাচাই করে নিতে হবে।’ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা প্রতিবেদনের ওপর আয়োজিত এক কর্মশালায় তিনি এসব নির্দেশ দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০১৬-১৭ অর্থবছরের ২২টি প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা নিয়ে এই কর্মশালার আয়োজন করে। আইএমইডি সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী এবং রেলপথ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন বক্তব্য...