Wednesday, June 24

Month: September 2017

ক্ষমতা হারিয়ে যেকোন মুহুর্তে গ্রেফতার সু চি!

ক্ষমতা হারিয়ে যেকোন মুহুর্তে গ্রেফতার সু চি!

আন্তর্জাতিক
‘সু চির অবস্থান নড়বড়ে। মিয়ানমারে গণতন্ত্র এখনও ভঙ্গুর। সুচি ২০১৫ সালের নির্বাচনে জয় পেলেও এখন সেনাশাসন ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ডার্ক ফোর্স। একটি ভুল পদক্ষেপেই তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন, মিয়ানমারে গণতন্ত্রের স্বপ্নের মৃত্যু ঘটতে পারে এবং যেকোন মুহুর্তে গ্রফতার হতে পারেন’ বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল চার্লস মং বোসেনা এসব কথা বলেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমারে ফের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা সঙ্কটকে ঘিরে অং সান সুচিকে ফাঁদে ফেলে সেনাবাহিনী ফের ক্ষমতা দখল করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ৭০ বছরের ইতিহাসে ৫৫ বছরই শাসন করেছে সেনাবাহিনী। সেনারা সুচিকে দীর্ঘ ১৫ বছর গৃহবন্দি রেখেছিল। ২০১৫ সালে বিপুল ভোটে জয়ী হওয়ার পর অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় এলেও সে...
কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক !

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক !

আন্তর্জাতিক
টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ওও এবং তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানি ভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয়নি। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ম্যাগাজিনটি। কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত বড়ুয়া বলেছেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করায় তারা অভিবাসন নীতি লঙ্ঘন করেছেন। তিনি আরও বলেন, তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছিল। অভিযোগ প্রমাণিত...
ভৈরবের কৃতি সন্তান, ভৈরবের গর্ব রাকিব মোসাব্বির!!

ভৈরবের কৃতি সন্তান, ভৈরবের গর্ব রাকিব মোসাব্বির!!

Uncategorized, এক্সক্লুসিভ, বিনোদন
নতুন প্রজন্মে বাংলাদেশ মিডিয়াতে প্রতিষ্ঠিত খুব কম সংখ্যক মিডিয়া ব্যাক্তিত্ব রয়েছেন যারা সম্ভ্রান্ত ও রয়েল ফ্যামিলি থেকে এসেছেন মিডিয়াতে কাজ করতে। নিজ নিজ অবস্থান থেকে যারা মিডিয়াতে আলোচিত ব্যাক্তি হওয়ার আগেই তাদের স্থানীয় পর্যায়ে পারিবারিক ও বংশমর্যাদার ঐতিহ্য ছিল। তেমনি বাংলাদেশের নামকরা বানিজ্য বন্দরনগরী ভৈরবের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীত শিল্পী রাকিব মোসাব্বির। তিনি খুব অল্প বয়সেই মিডিয়াতে তার মেধার সাক্ষর রেখে চলেছেন এক যুগ ধরে। ২০০৭ এর দিকে "যারে আমার মন" গানটি করে শ্রোতাপ্রিয়তা পায় রাকিব মোসাব্বির। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর শ্রোতাপ্রিয় গান দিয়ে মানুষের মন জয় করতে শুরু করেন তিনি। যা এখনও অব্যাহত রয়েছে। মিডিয়া প্রচারণায় বিমুখ এই তরুণ একের পর হিট গান দিয়ে যান বাংলাদেশ সংগীত জগতকে। এই হিট মেশিন সংগী...
শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা খুবই কম : গাঙ্গুলী

শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা খুবই কম : গাঙ্গুলী

খেলা
খেলাধূলা, স্বদেশ কণ্ঠ ডটকম : ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে ভারতের পক্ষে সফরকারী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবেনা বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে সিরিজে ভালো করবে ভারত। তাই সিরিজ ভারতই জিতবে।’ গেল ফেব্রুয়ারি-মার্চে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ভারত। ঐ সিরিজ শুরুর আগে গাঙ্গুলী বলেছিলেন, ‘৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে ভারত।’ কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় করতে সক্ষম হয়েছিল ইন্ডিয়া। এবার ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ নিয়ে কথা বললেন গাঙ্গুলী। তবে এবার ওয়ানডে সিরিজের আগে ৫-০ বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না ভারতই সবগুলো ওয়ানডে জিতবে। গাঙ্গুলী বলেন, ‘নিজ মাটিতে ভারতকে হারানো কঠিন। শ্রীলঙ্...
আবারও জাপানের আকাশসীমা অতিক্রম করল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

আবারও জাপানের আকাশসীমা অতিক্রম করল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। শুক্রবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিয়ংইয়ং। একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। খবর এএফপি’র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিসাইল ও ব্ল্যাস্টিক অস্ত্র ব্যবহারের কারণে উত্তর কোরিয়ার ওপর আট ধরনের নিষেধাজ্ঞা জারি করার পর পরই দেশটি নতুন করে মিসাইল নিক্ষেপ করলো। উত্তর কোরিয়ার এখন পর্যন্ত যে ৬টি মিসাইল নিক্ষেপ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ও হাইড্রোজন বোমা বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। মিসাইল নিক্ষেপের ঘটনার পর শুক্রবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে ডেকেছে।...
লন্ডনে পাতাল রেল বিস্ফোরণ সন্ত্রাসী হামলা : পুলিশ

লন্ডনে পাতাল রেল বিস্ফোরণ সন্ত্রাসী হামলা : পুলিশ

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : দক্ষিণ পশ্চিম লন্ডনে ট্রেনে একটি বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে । লন্ডনের পাতাল রেল নেটওয়র্কের একটি ট্রেনের কামরার ভেতরে আজ সকালে এই বিস্ফোরণ ঘটে। ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়।এর পরপরই সেখান থেকে আগুন উঠতে দেখা যায়। যাত্রীরা জানিয়েছেন, কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলছেন একজন মহিলাকে মুখ ও পায়ে অগ্নিদগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে তিনি অজ্ঞান ছিলেন না। টুইটারে পোস্ট করা একটি ছবিতে বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া রংয়ের টিন দেখা যাচ্ছে, যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে।...
চীনে টানেল ধসে আটকা পড়া সবাই জীবিত রয়েছে

চীনে টানেল ধসে আটকা পড়া সবাই জীবিত রয়েছে

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি রেলওয়ে টানেল ধসে আটকা পড়া নয়জন নির্মাণ শ্রমিকের সবাই জীবিত রয়েছে বলে শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়া’র। স্বায়ত্বশাসিত সিশুয়াংবান্না দাই জেলায় শ্রমিকরা কাজ করার সময় বৃহস্পতিবার টানেলটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা একটি মোবাইল ফোন সিগনাল এমপ্লিফায়ার স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জেলা কার্যালয় জানিয়েছে।...