Friday, August 7

Month: February 2018

রাসূল (সঃ)-কে যে যতটুকু ভালবাসে, সে ততটুকু ঈমানদার : দেওয়ানবাগী

রাসূল (সঃ)-কে যে যতটুকু ভালবাসে, সে ততটুকু ঈমানদার : দেওয়ানবাগী

ইসলাম, এক্সক্লুসিভ, বাংলাদেশ
  মামুনুর রশীদ রাজ, স্বদেশ কণ্ঠ  ডটকমঃ  বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে আজ শুক্রবার রাজধানীর মতিঝিলস্থ বাবে রহমত, দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হয় বিশ্ব আশেকে রাসূল (সঃ) সম্মেলন। ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুুরী (রহঃ)-এর ১০৮তম শুভ জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত এ সম্মেলনে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, ইটালী, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানের প্রতিনিধিসহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে লাখ লাখ আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষ যোগদান করেন। সম্মেলনের আহবায়ক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর বলেন, বিশ্ব আশেকে রাসূল (সঃ) সম্মেলন সারা পৃথিবীর আশেকে রাসূলদের এক মহামিলন মেলা। যারা রাসূল (সঃ)-কে ভালবাসেন তারাই আশেকে রাসূল। হযরত রাসূল (সঃ)-কে ভালবাসার নামই ঈমান। সূফী সম্রাট দেওয়ানবা...
নতুন রুপে রাকিব মোসাব্বির

নতুন রুপে রাকিব মোসাব্বির

বিনোদন
বিনোদন ডেস্ক।। বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত কয়েকজন সংগীত পরিচালক ও কন্ঠশিল্পীদের মধ্যে রাকিব মোসাব্বির একজন। তবে এবার নতুন রুপে হাজির হচ্ছেন তিনি। এবারের ২০১৮সালের বইমেলাতে রাকিব মোসাব্বিরের লেখা পূর্ণাঙ্গ বই প্রকাশিত হচ্ছে। "আলোকবর্তিকা" প্রকাশনীর ব্যানারে মুক্তি পাচ্ছে তার লেখা বই "ছোট গল্পের উপন্যাস"। বইটি "আলোকবর্তিকা" প্রকাশনী থেকে প্রকাশিত হলেও এবারের বইমেলায় তার বইটি পাওয়া যাবে "দোয়েল প্রকাশনী"র স্টলে। রাকিব মোসাব্বিরের লেখা "ছোট গল্পের উপন্যাস" বইটিতে মোট গল্প থাকছে ১১টি। ১১টি গল্পের মধ্যে বিভিন্ন ধাঁচের গল্প রয়েছে। বিশেষ করে রোমান্টিক, গোয়েন্দা ও জীবনমুখী গল্প রয়েছে। রাকিব জানান- তার বইয়ের সবগুলো লেখা কাল্পনিক হলেও, পড়লে মনে হবে যে তা আমাদের চারিপাশেরই পরিচিত ঘটনা। রাকিব আরও বলেন- আমার গানের শ্রোতারা যেমন আমার গান পছন্দ করেন। আশা করছি আমার লেখা বইও পাঠকদের মন ছুঁয়ে দিবে। উল্লেখ...