Thursday, July 16

Month: February 2018

এবার মুশফিক-তামিমের চোট নিয়ে দুশ্চিন্তা!

এবার মুশফিক-তামিমের চোট নিয়ে দুশ্চিন্তা!

খেলা
চোটে আক্রান্ত হয়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দল থেকে ছিটকে পড়েন। টেস্টের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না তিনি। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, সেটাও নিশ্চিত নয়। এখন নতুন করে দুশ্চিন্তা, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং ওপেনার তামিম ইকবালও নাকি চোটে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার অনুশীলনে ব্যথা পান দলের এই দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। অবশ্য মুশফিক-তামিমের এই চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী। এ ব্যাপারে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘গতকালই তাঁরা ব্যথা পেয়েছেন। আজ আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। তামিমের চোট খুব একটা গুরুতর না হলেও মুশফিকের হাতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। কাল সকালে পরীক্ষার পরই বোঝা যাবে, মুশফিক খেলতে পারবে কি না।’ মুশফিক কব্জিতে চোট পেয়েছেন। আর তামিমের বাইসেপসে (বাহুর ঊর্ধ্বাংশ) টান অনুভব করছেন। দুজনই এখন বি...
নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে আদালতের ওপর

নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে আদালতের ওপর

রাজনীতি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা আদালতের ওপরই নির্ভর করবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একটি সংসদীয় প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। সাংবাদিকরা আগামী নির্বাচনে বিএনপির প্রধান খালেদা জিয়ার অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তা হচ্ছে আদালতের বিষয়। আদালত যদি অনুমতি দেয় তাহলে এ ব্যাপারে তো নির্বাচন কমিশনারের কিছু করা...
আমিরের ভালোবাসা দিবসের গান কোনটি?

আমিরের ভালোবাসা দিবসের গান কোনটি?

বিনোদন
ভালোবাসা দিবসে একেকজনের ব্যস্ততা থাকে একেক রকম। আর একেকজন দিনটি শুরুও করেন একেক রকমভাবে। বলিউড তারকা আমির খানের কীভাবে দিনটি শুরু হলো জানেন? চলুন জেনে নিই। ভালোবাসা দিবসের শুরুটা আমির করেছেন রোমান্টিক গান দিয়ে। জানতে চান আমিরের ভালোবাসা দিবসের প্রিয় গান কোনটি? জিনিউজের খবরে প্রকাশ, ভক্তদের উদ্দেশে টুইটারে আমির নিজেই জানিয়েছেন তাঁর পছন্দের গানের কথা। টুইটারে একটি পোস্টে আমির খান লিখেন, ‘বন্ধুরা, ভালোবাসা দিবসে আমার অভিনীত ছবির গান পেহেলা নেশা শুনছি। আমার মনে হয়, ভালোবাসা দিবসের জন্য এটি আদর্শ গান। এটা আমার প্রিয় গানের মধ্যেও একটি। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’ রোমান্টিক ঘরানার ‘পেহেলা নেশা’ গানটি সম্পাদনা করেছেন যতীন-ললিত। গানটি গেয়েছেন উদিত নারায়ণ ও সন্ধ্যা সারগাম। গানটি তৈরি করা হয়েছিল ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবির জন্য। গানটির কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। বর্তমানে ‘থাগস অব হিন্দু...
আমরা আমাদের অবস্থান জানিয়েছি: ফখরুল

আমরা আমাদের অবস্থান জানিয়েছি: ফখরুল

জাতীয়
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা তাদের আমাদের দলের অবস্থান জানিয়েছি।’ আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, খালেদা জিয়ার রায়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। আমরা তাদের আমাদের দলের অবস্থান জানিয়েছি।’ বিএনপির পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমা...
আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করতে হবে : আমু

আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করতে হবে : আমু

জাতীয়
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে একে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’ আজ বুধবার বিকেলে চট্টগ্রামের জিইসি মিলনায়তনে রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। আমির হোসেন আমু বলেন,‘আজকে যারা দুর্নীতিকে জাতীয়করণ করতে চায়, যারা দুর্নীতিকে জাতীয়করণ করেছে,তাদের ক্ষমতার আমলে পাঁচ বৎসর আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজকে তারা আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’ এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের একক নেতা উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘তাঁর ভালোবাসার কারণেই তিনি জনপ্রিয় নেতা...
খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা

খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা

রাজনীতি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন তাঁর গৃহপরিচারিকা ফাতেমা। আজ বুধবার ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে জানান, গত রোববার ঢাকার পাচ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাকে থাকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়। তখন বিচারক ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার নির্দেশ দেন। এই আদেশের কপি ওই দিনই নিজেই কারাগারে পৌঁছে দেন বলে জানান সানাউল্লাহ মিয়া। নাজিমুদ্দীন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলেই ফাতেমা কারাগারে প্রবেশ করেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প...
কান্তার নজরুল সঙ্গীতের একক অ্যালবাম ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’

কান্তার নজরুল সঙ্গীতের একক অ্যালবাম ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’

বিনোদন
স্বদেশ নিউজ২৪.কম: সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারাবান তহুরা কান্তা’র নজরুল সঙ্গীতের প্রথম একক অ্যালবাম ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ প্রকাশিত হয়েছে।গতকাল (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে নজরুল সঙ্গীতের এই অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক, শহীদ কবির পলাশ, সঙ্গীতজ্ঞ লোকমান হাকিমসহ আরও অনেকে।এসময় আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী সোহেল আহমেদসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর তিনটি গানের মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে নজরুলের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। গানগুলো হলো- নদীর নাম সই ...
কিশোরগঞ্জ ভৈরবে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফেঁসে গেলেন স্থানীয় সাংবাদিক।

কিশোরগঞ্জ ভৈরবে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফেঁসে গেলেন স্থানীয় সাংবাদিক।

বাংলাদেশ
আশরাফুল আলম।। সাংবাদিকতা একটি মহান পেশা। সেই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যে মামলায় ফেঁসে গেলেন স্থানীয় ভৈরব প্রতিনিধি এশিয়ান টিভি ও নয়াদিগন্ত এর আলহাজ্ব সজীব আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত সোমবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহর ভৈরব অতিক্রম করার সময় সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্হলে এশিয়ান টিভির ক্যামেরা নিয়ে আলহাজ্ব সজীব আহমেদ সাংবাদিকতার পেশাগত দায়িত্বরত ছিলেন। কিন্তু একদিন পরেই বিভিন্ন সূত্রে জানা যায় কোন অজানা রাজনৈতিক কারণে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গুঞ্জন উঠেছে। এমন কি সোমবার ঘটাস্হলে জৈনিক সাংবাদিকের ছবিতে উঠে আসে সাংবাদিক আলহাজ্ব সজীব আহমেদ নিজ সাংবাদিকতার পেশার দায়িত্ব পালনে ব্যস্ত। আলহাজ্ব সজীব আহমেদ এর সাথে ভৈরবে আরেক সাংবাদিক সোহেলুর রহমানের বিরুদ্ধেও মিথ্যে হয়রানি মূলক মামলা দায়ের করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে থাকা এক...
ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

বিনোদন
অনলাইন ডেস্ক।। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ডুয়েট গান ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। ‘জলরঙে এঁেকছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- এরকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। রেজাউর রহমান রিজভী বলেন, গত বছরের ঈদে আমার লেখা ‘মৌনতা’ গানটিতে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির দারুণ রেসপন্স...
কিশোরগঞ্জের ভৈরবে ‘নিরাপদ সড়ক চাই’ এর শপথ গ্রহণ!

কিশোরগঞ্জের ভৈরবে ‘নিরাপদ সড়ক চাই’ এর শপথ গ্রহণ!

বাংলাদেশ
আশরাফুল আলম।। ২ ফেব্রুয়ারী রোজ শুক্রবার ২০১৮ ইং সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার ২০১৮-১৯ মেয়াদে নতুন কমিটির শপথ গ্রহন,অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি এস এম বাকীবিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা দায়রা জজ ভৈরবের কৃতি সন্তান মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা ভৈরব উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড, ফখরুল আলম আক্কাছ, ভৈরব প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জামান বাচ্চু, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ, ভৈরব থানার ওসি তদন্ত মোঃআলী জিন্নাহ, ওসি হাইওয়ে কাউসার আহমেদ, প্রফেসর ও লেখক শহীদুল্লাহ, সংগঠক রবিন মোল্লা, প্রথম আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার সুমন মোল্ল...