জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রধানমন্ত্রীর জন্য খাট বানালেন কাঠমিস্ত্রী….! (দেখুন ভিডিও)
কাঠমিস্ত্রি আবুল কাশেম (৪৭)। আসবাবপত্র তৈরি ও কাঠ খোদাই করে নকশার জন্য সুনাম রয়েছে তাঁর। কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত। আওয়ামী লীগের সমর্থক। একদিন মাথায় চাপল বঙ্গবন্ধু–কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের তৈরি কোনো একটি আসবাবপত্র উপহার দেওয়ার। শেষে তৈরি করলেন একটি খাট। কিন্তু দুই বছর ধরে এই খাটটি পাঠানোর চেষ্টা করেও পারছেন না।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর হরিণা গ্রামের বাসিন্দা আবুল কাশেমের আয় খুব বেশি নয়। কোনো রকমে চলে স্ত্রীসহ চারজনের সংসার। কিন্তু তিনি দমে যাননি। প্রধানমন্ত্রীকে উপহার দিতে নয় মাসের চেষ্টায় তৈরি করেন খাটটি। খরচ হয়েছে দেড় লাখ টাকা।
গত বুধবার উত্তর হরিণা গ্রামের বাড়িতে কথা হয় কাশেমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে তিনি খাট তৈরি শুরু করেন, শেষ হয় সেপ্টেম্বর মাসে। খাটে ব্যবহার করা হয়েছে সেগুন কাঠ। নিজের পরিশ...









