বয়স্ক ব্যক্তিকে কেনো বিয়ে করেছিলেন রানি?
রানী মুখোপধ্যায় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। বলিউডে কর্মজীবনের মাধ্যমে, তিনি ভারতের সবচেয়ে উচ্চ-স্তরের ব্যক্তিক্তে পরিণত হয়েছেন। তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।
মুখার্জি-সম্রাট পরিবারে জন্মগ্রহণ করলেও, যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন; সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও, ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭) সামাজিক নাট্য চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয় করেন।
এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক...




