থাইল্যান্ডের চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় প্রায় ১৭ দিন আটকে থাকার পর আজ ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। রোববার থেকে শুরু হওয়া তিনদিনের রুদ্ধশ্বাসকর অভিযানের পর আজ মঙ্গলবার তাদের ওই গুহা থেকে বের করে আনা হয়। দুঃসাহসী ও প্রায় অসাধ্য এই অভিযানের পর বিশ্ব নেতারা উদ্ধারকারী দল ও ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাই ওই গুহা থেকে ১২ কিশোর ও তাদের কোচকে বের করে আনতে সক্ষম হওয়ায় থাই নেভি সিলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, এটা খুব সুন্দর মুহূর্ত-সবাই মুক্ত, দারুণ কাজ!
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ওই দলটিকে বের করে আনার পর এক টুইট বার্তায় উদ্ধারের সঙ্গে জড়িতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় লিখেন, থাইল্যান্ডে গুহায় আটকে পড়াদের উদ্ধার অভিযান সফল হওয়ায় আনন্দিত...









