ভক্তদের জন্য ব্রাজিলিয়ান স্ন্যাকস ‘কোশিনিয়া’
নকআউট পর্বে আজ মুখোমুখি ব্রাজিল ও মেক্সিকো। বিশ্বকাপ ফুটবলের জমজমাট এ খেলাটি দেখার সময় সাথে নিয়ে বসুন মসলা আর মুরগি দিয়ে বানানো ব্রাজিলিয়ান স্ন্যাকস কোশিনিয়া। পর্তুগীজ কোশিনিয়া শব্দের অর্থ ‘মুরগির ছোট রান’। দারুণ সুস্বাদু এ খাবারটি চেখে দেখতে দেখতে উপভোগ করতে পারেন আজকের খেলাটি। বিবিসি গুড ফুড অবলম্বনে জেনে নিই রেসিপিটি।
বানাতে যা লাগবে
চামড়া ও হাড় ছাড়া দুইটা চিকেন ব্রেস্ট( ৩৫০ গ্রাম), আলু ৪৫০ গ্রাম, দুই টেবিল চামচ অলিভ অয়েল, ভালো করে কাটা একটি বড় পেঁয়াজ, চার টেবিল চামচ কাবানা স্পাইসি মালাগুয়েতা ম্যারিয়ন্দ অথবা চলুলা হট সস, একশো গ্রাম ময়দা, দুইটি ডিম, একশো গ্রাম ব্রেডক্রাম্ব, ভেজিটেবল অয়েল, পার্সলে (কাটা)।
যেভাবে বানাবেন
একটি প্যানে পানি ঢেলে তাতে লবণ দিয়ে ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত পানিতে মুরগির মাংস ১০ মিনিট ধরে ফুটান। তারপর প্যানটি সরিয়ে নিন চুলা থেকে। ১৫ মিনিট গরম পানিতে রেখে দিন। ...









