শ্রাবন্তীর সংসারে ভাঙনের ঢেউ
‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।’ কথাগুলো নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।
শনিবার ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কখনও ছেড়ে যাবে না। এখন কেন ছেড়ে গেছ? আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিয়ো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিয়ো না।’
২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স ৭ আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে ৩ বছর।
জানা গেছে, চলতি বছরের ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন খোরশেদ আলম। বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্...








