Wednesday, June 24

Month: September 2018

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? সেতুমন্ত্রীর প্রশ্ন

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? সেতুমন্ত্রীর প্রশ্ন

জাতীয়, রাজনীতি
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে? এই যে ১০ দল, ২০ দল, তাদের নেতা কে? পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে। তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে? বিএনপি এক সময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন আবার চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো, খাওয়া ভবন সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না। ...
বাংলাদেশ আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে

বাংলাদেশ আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে

বাংলাদেশ
আকাশপথের নিরাপত্তায় প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বব্যাপী ইউনিভার্সেল ওভারসাইট সেফটি অডিট প্রোগ্রাম ২০১৭ এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)। আইসএও-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, আটটি পরিমিতির পাঁচটিতেই কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে বৈশ্বিক গড় স্কোর পেতে ব্যর্থ হয়েছে ভারত। যে আটটি বিষয়ের ওপর বিমান নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয় তা হলো- লাইসেন্স, অপারেশন, ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান, বিমান পরিচালনার যোগ্যতা, বিমান পরিভ্রমণ সেবা, বিমানবন্দর ও দুর্ঘটনার তদন্ত। এ বিষয়গুলো কতটা নিরাপদ এবং বিমান পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো কার্যকর কিনা সে বিষয়ের ওপর ভিত্তি করেই ওই নিরীক্ষা পরিচালনা করা হয়। আইসিএওর মানদণ্ডে ওই আটটি গুরুত্বপূর্ণ মাপকাঠির কার্যকর বাস্তবায়নে ভারতের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া আরেক প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া সবগুলো ক্ষে...
মাফ চাইলেন  সারিকা

মাফ চাইলেন সারিকা

বিনোদন
অশিল্পী সুলভ আচরণের জন্য মডেল অভিনেত্রী সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গত ২৮ জুলাই সংগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয় গত ১ আগস্ট থেকে। রবিবার রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সারিকা। সারিকা বলেন, গত কয়েক মাস আমার জীবনে কঠিন সময় গেছে। সামলে নিতে সময় লেগেছে। আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এরপর আবার হয়তো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করতে পারব।’ সারিকা ফেসবুক পোস্টে লিখেছেন, সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি—পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস...
তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত :  নিখোঁজ ৪৫

তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত : নিখোঁজ ৪৫

আন্তর্জাতিক
ভারতের হিমাচল রাজ্য সোমবার ভয়াবহ তুষারপাত ও বৃষ্টিপাতের কবলে পড়ে। তুষারপাতের কারণে লাহাউল এবং স্পিতি জেলায় নিখোঁজ হয়েছে পয়তাল্লিশ জন। এদের মধ্যে ৩৫ জন রুরকি আইআইটির ছাত্র বলে জানা গেছে। সংবাদসংস্থা এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আইআইটির ৩৫ জন ছাত্রের একটি দল হিমাচলে ট্র্যাক করতে গিয়েছিল। এই দলটির খোঁজ এখনো পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছে। সোমবার ভয়াবহ বৃষ্টিতে কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় আহত হয়েছে বহু মানুষ।...
বেরোবির ভর্তি জালিয়াতি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন জমা

বেরোবির ভর্তি জালিয়াতি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন জমা

জাতীয়, পড়ালেখা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনার প্রায় ৯ মাস পর এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তথ্যানুসন্ধান কমিটি। গত বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরের কাছে এই প্রতিবেদন জমা দেন তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৬-২৯শে নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তির জন্য ১৭ই ডিসেম্বর নির্ধারিত দিন ছিল। ওই দিন মৌখিক পরীক্ষার বোর্ডে ছয় শিক্ষার্থীর সন্দেহজনক আচরণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বরত শিক্ষকগণ। একপর্যায়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে শিক্ষার্থীরা। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ছয় শিক্ষার্থী হলেন ‘বি’ ইউনিটের শামস বিন শাহরিয়ার, রিফাত সরকার ও...
“মানবতার জন্য ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের সহয়তার হাত”

“মানবতার জন্য ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের সহয়তার হাত”

এক্সক্লুসিভ
মারুফ সরকার: মানবতার জন্য সহায়তার হাত’ (ঐবষঢ়রহম ঐধহফং ভড়ৎ ঐঁসধহরঃু) এই প্রত্যয় নিয়ে শুরু হয়েছে সামাজিক সংগঠন ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের শুভযাত্রা। ১৫ আগস্ট ২০১৮ কলেজ হলরুমে সমাজকল্যাণ ক্লাব আয়োজিত রক্তদান ও ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এমএ রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবেদ খান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল প্রমুখ। রক্তদান কর্মসূচির পূর্বে চিকিৎসা সহায়তা প্রদান ও ক্লাব কার্যনির্বাহী পরিষদ পরিচিতি অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাব সদস্যদের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের সহযো...
লতিফ খানের রচনায় আসছে কমেডি নাটক “তিন ভন্ড “

লতিফ খানের রচনায় আসছে কমেডি নাটক “তিন ভন্ড “

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদক: ছোট পর্দায় দাপুটে ক্যারিয়ার জনপ্রিয় অভিনেতা লতিফ খান।খুব অল্প সময়ের মধ্যে ছোট পর্দায় অভিনয় করে দর্শকের মনে স্থান করে নিয়েছেন এই তরুন অভিনেতা।লতিফ খানের উল্লেখ্য যোগ্য নাটকের মধ্যে,,নয়ন মিল্টল এর পরিচলনায়,মেসি বনাম নেইমার,পাগলের ডাক্তার,রাসেলের কুরবানী,বাঁকা ভায়রা,,ইত্যাদি।লতিফ খান অভিনয়ের পাশা-পাশি নিজেই নাটক রচনা করেন।সার্ম্পতিক " তিন ভন্ড" নামে একটি কমেডি নাটক রচনা করেছেন।নাটক টি পরিচালনা করেন হুমায়ন কবির লিমন,,প্রযোজক -ডি জে শাকিল।"তিন ভন্ড"নাটক টি ঐতিহাসিক চলনবিলের প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ, তাড়াশ উপজেলার আঞ্চলিক ভাষায় সুটিং শেষ হয়েছে।"তিন ভন্ড " নাটকে অভিনয় করেছেন লতিফ খান, মোঃতাইজুল ইসলাম, সুমী,বাপ্পি,হিরো রাসেন, হাফিজুর,মখলেজ,রিপন সহ অনেক নতুন মুখ।তিন ভন্ড নাটকটি নিয়ে লতিফ খান বলেন,,যেহেতু নাটক টি কমেডি তাই হাসি তো থাকবেই সাথে সমাজের বিভিন্ন...
বাবা-মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাবা-মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয়, বাংলাদেশ
পঞ্চগড়ে বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মঞ্জুরুল হাসান শান্ত (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এই রায় দেন। রায় প্রদানের সময় আসামি মঞ্জুরুল হাসান শান্ত আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ শে মার্চ দুপুরে পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা মঞ্জুরুল হাসান শান্ত তার বাবা পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান (৬৫) ও মা সুলতানা বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি পঞ্চগড় সদর থানার পেছনে হওয়ায় বাবা-মায়ের চিৎকারে পঞ্চগড় থানার এসআই আরিফ, এএসআই এনামুল হক, থানার গাড়ি চালক মাহাবুবের স্ত্রী নাছিমা এগিয়ে ওই বাড়িতে গেলে শান্ত তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ...
শায়খ আলবানী (রহ:)-এর বৈচিত্র্যময় জীবনের কিছু স্মৃতি

শায়খ আলবানী (রহ:)-এর বৈচিত্র্যময় জীবনের কিছু স্মৃতি

ইসলাম
পিতার সাথে বিরোধ শায়খ আলবানী কট্টর হানাফী পরিবেশে বেড়ে উঠেছিলেন। তাঁর পিতা ছিলেন আলবেনীয় ও সার্বীয় আলেমদের মধ্যে হানাফী ফিকহ সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ এবং নির্ভরযোগ্য আলেম। তাঁর নিকটে সবাই ফৎওয়া নিতে আসত। কিন্তু শায়খ আলবানী শুরু থেকেই ছিলেন ভিন্ন মানসিকতার। বিশেষতঃ কুরআন-হাদীছের গভীরভাবে অধ্যয়ন করার পর তাঁর নিকটে সমকালীন বিভ্রান্তি ও ভুল-ত্রুটিসমূহ স্পষ্ট হয়ে ওঠে। খুঁজে পান কুরআন-হাদীছের সাথে বহু মাসআলা-মাসায়েলের যোজন যোজন দূরের ব্যবধান। বিভিন্ন মসজিদে তখন হানাফী এবং শাফেঈদের দু’টি করে জামা‘আত হ’ত। হানাফী জামা‘আতের পর শাফেঈদের জামা‘আত হ’ত। কিন্তু সময়ের আবর্তনে সিরিয়ায় একজন শাফেঈ শাসক ক্ষমতাসীন হন এবং তিনি হানাফীদের পূর্বে শাফেঈদের ছালাত আদায় করার নির্দেশ জারী করেন। এমতাবস্থায় শায়খ আলবানী দ্বিতীয় জামা‘আতে ছালাত আদায়ের কোন দলীল না পেয়ে শাফেঈদের সাথে আউয়াল ওয়াক্তে ছালাত আদায...
নতুন পৃথিবীর সন্ধান!

নতুন পৃথিবীর সন্ধান!

এক্সক্লুসিভ
পৃথিবী থেকে ১৬ আলোকবর্ষ থেকে পৃথিবীর মত নতুন গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। নতুন এই গ্রহ আয়তনে পৃথিবীর প্রায় দ্বিগুণ। এই গ্রহের খোঁজ মিলেছে আলাদা একটি স্টার সিস্টেমে। যার নাম ৪০ এরিদানি। কল্পবিজ্ঞানের জনপ্রিয় গল্প স্টার-ট্রেকের অন্যতম চরিত্র স্পোরক-এর গ্রহ ভালকান এখানে অবস্থিত। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বো-মা এবং তার কয়েকজন সহকারী অ্যারিজোনা থেকে ১.৩ মিটার টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর মতো এই গ্রহটিকে খুঁজে পেয়েছেন। নতুন এই গ্রহের ঘনত্ব পৃথিবীর তুলনায় সাড়ে আট গুণ বেশি। এই গ্রহটি তার সৌরবলয়ের মূল নক্ষত্রকে ৪২ দিনে একবার প্রদক্ষিণ করে। এই নক্ষত্র এইচডি ২৬৯৬৫ বা ৪০ এরিদানি নামে পরিচিত। এই নক্ষত্র পৃথিবী থেকে মাত্র ১৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবী থেকেই খালি চোখে প্রত্যক্ষ করা যেতে পারে উজ্জ্বল এবং জ্বলজ্বলে ৪০ এরিদানিকে। পৃথিবীর মতো দেখতে চিহ্নিত হওয়া গ্রহটির বায়ুমণ্ডলে ঘন গ্যাসবীয় ...