সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-পাকিস্তান
শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের ম্যাজিকে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ। বাংলাদেশের জয়ে ভারতের এশিয়া কাপের ফাইনালে ওঠাটা একেবারে ১০০ ভাগ নিশ্চিত হয়ে গেলো। রোববার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারানোর পরেও ভারতের ফাইনালে ওঠার ব্যাপারে ‘কার্যত’ শব্দটা ব্যবহার করা হচ্ছিল।
কারণ আফগানরা যদি বাংলাদেশকে, আর শেষ ম্যাচে ভারতকে হারাতো। আর পাকিস্তান যদি শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেতো তাহলে ফাইনালে ওঠার ত্রিমুখী লড়াই টিকে থাকত। সেক্ষেত্রে সুপার ফোরে দুটি করে ম্যাচ জেতা অবস্থায় ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে নেট রান রেটের ভিত্তিতে ঠিক হতো কারা ফাইনালে জিতবে।
কিন্তু আবুধাবিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি আফগান বধের পর সে সব নিয়ে আর কোনও ‘যদি’ ও ‘কিন্তু’ থাকল না।
আগামীকাল মঙ্গলবার দুবাইয়ে ভারত-আফগানিস্তান ম্যাচটা সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে গেলো। কারণ ভারতীয়রা ফাই...









