Wednesday, June 24

Month: September 2018

বগুড়ার শাজাহানপুরে  ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

জাতীয়, বাংলাদেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহেদা ও তার মেয়ে সামিনা।নিহতরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পণ্যবোঝাই ওই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, কাইয়ুম নামের এক রিকশাচালক কম ভাড়ায় পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। রডবোঝাই ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। ওসি আরও জানান, স্থানীয়রা সেখান থেকে ট্রাকচালকসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও কেবিনে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থল...
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি

জাতীয়, রাজনীতি
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেওয়া হয়েছে। কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপি কেন জনসভা করতে চাচ্ছে ? জবাবে মির্জা ফখরুল বলেন, দলের নীতিনির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যৎ কর্মসূচি দেওয়ার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বৃহত্তর জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই সব জানতে পারবেন। এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।...
নানা’র বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই

নানা’র বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই

বিনোদন
বলিউডে যৌন হেনস্থা নিয়ে বিভিন্ন সময়ে মুখ খুলেছেন বিভিন্ন অভিনেত্রী। যার মধ্যে বিদ্যা বালান, রাধিকা আপ্তেসহ রয়েছেন আরও অনেকে। আর এবার বলিউডে হেনস্থা নিয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, ‘হর্ন ওকে প্লিস’ এর শুটিংয়ের সময় বলিউডের এক অভিনেতা তাকে হেনস্থা করেন। একটি গানের সিকোয়েন্সে ওই অভিনেতার সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা ছিল। আর সেই সময়ই তার সম্পর্কে সবার সামনে এমন মন্তব্য করা হয়। এমনকী তাকে সবার সামনে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন তনুশ্রী। কিন্তু সবকিছু দেখে এবং জেনেশুনেও ওই সময় ‘হর্ন ওকে প্লিস’ এর সেটে থাকা প্রত্যেকে চুপ ছিলেন। কেউ তার হয়ে ওই অভিনেতাকে কোনও কথা বলেনি। তনুশ্রী দত্তের ওই স্বীকারোক্তির পর থেকে গোটা বলিউড জুড়ে জোর জল্পনা শুরু হয়। এরপর জুম এর সাক্ষাতকারে হাজির হয়ে সরাসরি বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে ...
অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তন

অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তন

খেলা
আফগানিস্তানের বিপক্ষে আজকের গুরুত্বহীন ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে এটি ধোনির ২০০তম ওয়ান ডে ম্যাচ। আর দিনের হিসেবে ৬৯৬ দিন পর ভারতীয় দলের নেতৃত্বে ফিরলেন মাহি। আর এই ম্যাচে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করলেন বোলার দীপক চাহার। আফগান ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। চলতি এশিয়া কাপে প্রথমবারের জন্য দলে এলেন লোকেশ রাহুল। এদিন ওপেনিংয়ে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে তাকে। শুক্রবারের এশিয়া কাপ ফাইনালের কথা মাথায় রেখেই রোহিত-ধাওয়ানসহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। শেষ ম্যাচে ভারতের দুই ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। অন্যদিকে অধিনায়ক হিসেবে ফিরে এসে ব্যাক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ধোনি। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাচিক ম্যাচে নেতৃত্ব দেওয়ায় ধোনির আগে রয়...
মালিকের ওপর ক্ষেপে ৭০ লাখ রুপি চুরি বিশ্বস্ত কর্মীর

মালিকের ওপর ক্ষেপে ৭০ লাখ রুপি চুরি বিশ্বস্ত কর্মীর

আন্তর্জাতিক
ভারতে মালিকের ৮০ লাখ রুপির ডাকাতি ঠেকিয়ে মোটা অংকের পুরস্কার পাবেন বলে আশা করেছিলেন তার কর্মী। কিন্তু পুরস্কার হিসেবে মেলে একটি টি-শার্ট। কিছুদিন পর সুযোগ পেয়ে মালিকের ৭০ লাখ রুপি চুরি করে পালান তিনি। গত ২৮ আগস্ট দিল্লিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’। মালিকের টাকা চুরি করে বন্ধু ইয়াকুবের সাহায্যে উত্তরাখণ্ডের নৈনিতালে পালিয়ে যান ধ্যান সিংহ বিস্ত নামের এই কর্মী। সম্প্রতি ইয়াকুবকে গ্রেপ্তার করা হলে তার কাছ থেকে পুরো ঘটনাটি জানতে পারে পুলিশ। ধ্যান সিংহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াকুবের বরাত দিয়ে পুলিশ জানায়, ধ্যান সিংহ মালিকের খুবই বিশ্বস্ত কর্মচারী ছিলেন। ব্যবসার প্রয়োজনে মোটা রুপির লেনদেন তার হাত দিয়েই করাতেন মালিক। শহরেরই একটি ব্যাংকে জমা দিতে ৮০ লাখ রুপি তার হাতে দেন মালিক। পথে ডাকাতদের কবলে পড়লে প্রাণপণ লড়ে ৮০ লাখ রুপি বাঁচা...
অল্প বয়সেই চুল পাকা

অল্প বয়সেই চুল পাকা

লাইফস্টাইল
অল্প বয়সেই চুল পাকতে শুরু করলে মন তো একটু খারাপ হবেই। বেশির ভাগ ক্ষেত্রেই চুল পাকার পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। এটা বয়স বাড়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার জেনেটিকস একে খানিকটা নিয়ন্ত্রণ করে। মানে পরিবারে অন্যদেরও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকলে সেটাই হয়তো কারণ। চুল আসলে সাদা হয়ে যায় না, বয়সের সঙ্গে সঙ্গে চুলের গোড়া বা ফলিকল রং বা মেলানিন প্রস্তুত করার ক্ষমতা হারাতে থাকে। ফলে নতুন যে চুল গজায়, তা বর্ণহীন। সাধারণত ৩৫ বছরের পর থেকে অনেকেরই চুল একটু একটু করে রং হারাতে শুরু করে। তবে কিছু কিছু রোগের কারণে অপেক্ষাকৃত কম বয়সে চুল সাদা হতে পারে। জেনে নিন সেগুলো কী? *কিছু জিনগত রোগ, যেমন: নিউরোফাইব্রোমেটোসিস বা টিউবেরাস স্ক্লেরোসিস। *থাইরয়েডের সমস্যা। *ভিটামিন বি ১২-এর অভাব। *ভিটিলিগো বা শ্বেতী রোগ। চুল পাকা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। যেমন স্ট্রেস বা মানসিক চাপ বেশি হ...
চাঞ্চল্যকর স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন

চাঞ্চল্যকর স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন

জাতীয়, বাংলাদেশ
নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর বিদ্যুৎ অফিসের গাড়িচালক স্বাধীন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডোমার থানা পুলিশ। চুরির অপবাদ সইতে না পেরে তাকে খুন করেছে অর্পন। গত ২৪ সেপ্টেম্বর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করেন অর্পন। টাকা চুরির অপবাদ সইতে না পেরে ক্ষোভে ঘুমের ঘোরে সবজি কাটার কাটারি (চাকু) দিয়ে গলা কেটে বন্ধু স্বাধীনকে হত্যা করেছে ডাঙ্গাপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে লীগবাবুর ছেলে অর্পন ইসলাম (২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, নেসকো বিদ্যুৎ ও বিতরণ ডোমার কেন্দ্রে আবু সাঈদ স্বাধীন নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক। অর্পন ইসলাম মিটার রিডার। তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্বের সম্পর্ক। এ সুবাদে তারা দুইজন আড্ডা, খাওয়া-দাওয়াসহ একসঙ্গে সময় কাটাতো। ঘটনার কয়েক দিন আগে স্বাধীনের চার হাজার টাকা তার শয়ন ক...
ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

জাতীয়, বাংলাদেশ
বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ১০ শতাংশ হারে এই ঋণ পাওয়া যাবে। তবে এর ৫ শতাংশ বহন করবে সরকার। সচিবালয়ে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ওই এমওইউতে সই করে। এসময় জানানো হয়, ঋণের বিপরীতে সরকারি কর্মচারীদের সুদ দিতে হবে ৫ শতাংশ। প্রচলিত বাজার দরে সুদের হার যা-ই হোক না, ৫ শতাংশের বাইরের অংশটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হবে। আগামী ১ অক্টোবর থেকেই এই ঋণের জন্য আবেদন করা যাবে। তবে সরকারের যেসব মন্ত্রণালয় ও বিভাগ বেতন-ভাতা তোলার দিক থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে, তারাই ঋণের আবেদন আগে করতে পারবে। অর্থসচিব আবদুর রউফ ত...
বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বাংলাদেশ
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।...
দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি; যাতে দোয়াটি আল্লাহ্‌র কাছে কবুল হয়

দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি; যাতে দোয়াটি আল্লাহ্‌র কাছে কবুল হয়

ইসলাম
প্রশ্ন: বৃষ্টি নামলে, বিজলি ও বজ্রপাত দেখে কি দুআ পড়তে হয়? দুই: বৃষ্টিপাতকালে পঠিত দুআ মাকবুল- এ সংক্রান্ত হাদিসটি কি? উত্তর-এক: আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন: “আল্লাহুম্মা, সায়্যিবান নাফিআ (হে আল্লাহ, এ যেন হয় কল্যাণকর বৃষ্টি)।[1] আবু দাউদের বর্ণনায় (নং ৫০৯৯) হাদিসটির ভাষা হচ্ছে- “আল্লাহুম্মা, সায়্যিবান হানিআ (হে আল্লাহ, এ যেন হয় তৃপ্তিদায়ক বৃষ্টি)।[2] الصيب (আল-সায়্যিব) শব্দের অর্থ হচ্ছে- প্রবহমান ও চলমান বারিধারা। শব্দটি صاب يصوب থেকে উদ্ভূত; যার অর্থ হচ্ছে- নামা। যেমন আল্লাহ তাআলা বলেন: أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ (অর্থ- আকাশ থেকে অবতীর্ণ বারিধারার মত)[সূরা বাকারা, আয়াত: ১৯] এ শব্দটি فيعل এর ওজনে الصوب শব্দ থেকে গঠিত হয়েছে। [3] বৃষ্টিতে বের হওয়া, শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভেজানো সুন্নত। আনাস (রাঃ) কর্তৃক বর...